বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Competition Commission Recruitment Circular | Biddabari

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Competition Commission Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৬ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Competition Commission Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ২টি ক্যাটাগরিতে ১৪তম ও ১৬তম গ্রেডে মোট ১০ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২১.১২.২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Competition Commission Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১০টি

মোট ক্যাটাগরিঃ ২টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ২১.১২.২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ২২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২১ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১১২ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://ccb.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Competition Commission Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

ক. সকল প্রার্থীর ক্ষেত্রেই ২১.১২.২০২৬ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  

খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে।  

গ. চাকরির আবেদন ফরমে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায়, চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।  

ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।  

ঙ. বাছাই পরীক্ষায় (প্রিলিমিনারি, লিখিত, ব্যবহারিক ও মৌখিক) অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।  

চ. মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত Application Form, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল ডকুমেন্টের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।  

ছ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।  

জ. এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ০১ নং ক্রমিকের শূণ্যপদ পূরণে "বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯” এবং ০২ নং ক্রমিকের শূণ্যপদ পূরণে "বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯” ও “মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।  

ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।  

ঞ. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।  

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. আবেদনের সময়সীমা:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২২.১১.২০২৬, সকাল ১০:০০ টা।  

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১.১২.২০২৬, বিকাল ৫:০০ টা।  

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।  

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সত্যতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।  

ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও আবেদন ফি প্রদান:অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর Upload করে Submit করার পর একটি User ID যুক্ত Applicant's Copy পাওয়া যাবে। উক্ত User ID ব্যবহার করে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।   তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।   বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”  

প্রথম SMS: CCB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।  

উদাহরণ: CCB ABCDEF  

দ্বিতীয় SMS: CCB <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।  

উদাহরণ: CCB YES 12345678  

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ccb.teletalk.com.bd অথবা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ওয়েবসাইট www.ccb.gov.bd-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।  

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র Download ও Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিতে হবে।  

জ. User ID বা PIN পুনরুদ্ধারের নিয়ম:

User ID জানা থাকলে: CCB <space> HELP <space> USER <space> User ID & Send to 16222  

PIN Number জানা থাকলে: CCB <space> HELP <space> PIN <space> PIN No & Send to 16222  

ঝ. পত্রিকা ছাড়াও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ওয়েবসাইট (www.ccb.gov.bd) এবং টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।   ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে।  

প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থীর প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র জাল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় নিচের কাগজগুলোর মূলকপিসহ প্রতিটির ১টি করে সত্যায়িত ছায়ালিপি জমা দিতে হবে:  

ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ);  

খ. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;  

গ. কোটা দাবীর সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণের সত্যায়িত ছায়ালিপি;

ঘ. স্থানীয় ইউপি চেয়ারম্যান/মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তার নিকট থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র;

ঙ. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;

চ. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)।

৫। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

৬। সকল পদের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে।

৭। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।

পরামর্শ: শেষ তারিখ বা সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।