কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTEV Job Circular 2026 | পদ সংখ্যা: ১৯৭টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ জুলাই ২০২৬ ইং তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTEV Job Circular 2026 প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTEV Job Circular 2026 এর তথ্যমতে, ১৩তম থেকে ২০তম গ্রেডের ১৬টি ক্যাটাগরিতে সর্বমোট ১৯৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTEV Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTEV Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১৯৭টি ।
আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ২২ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ১২ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://dtev.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTEV Job Circular 2026 এর বিস্তারিত:
শর্ত ও নিয়মাবলী:
১। অন লাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ
ক. প্রার্থীগণ তাদের আবেদন https://dtev.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপঃ
i. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ টা।
Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১২/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ টা। ii.
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে।
খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
遇。
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর
Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's কপি প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি নিয়োগ বিজ্ঞপ্তি'র ক্রমিক ১ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক ১৪ থেকে ১৬ পর্যন্ত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নিয়োগ পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্যকোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম SMS :
DTEV<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DTEV ABCDEF
Reply: Applicant's Name, Tk. 112/56 will be charged as application fee, Your PIN is
To pay fee Type DTEV<space>YES<space>PIN and Send to 16222.
দ্বিতীয় SMS:
DTEV<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DTEV YES xxxxxXX
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DTE Recruitment Application for xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx).
5. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dtev.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID জানা থাকলে:
DTEV<Space>Help<Space>User<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example:
DTEV Help User ABCDEF & Send to 16222
ii)
PIN Number জানা থাকলে:
DTEV<Space>Help<Space>PIN<Space>PIN No. লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example:
DTEV Help PIN 1234567 & Send to 16222
ক.
Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট https://dtev.teletalk.com.bd এ পাওয়া যাবে।
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোন ফ্লেক্সিলোডের অথবা কম্পিউটারের দোকান থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ট. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
২।
সকল পদে প্রার্থীর বয়স ০১/০৭/২০২৬ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩২ বৎসরের মধ্যে হতে হবে। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩।
মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমনপদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
81
ক্রমিক নং- ৩, ৮, ৯, ১০, ১৩ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া, ক্রমিক নং-১, ২, ৪, ৫, ৬, ৭, ১১, ১২, ১৪, ১৫, ১৬ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৫।
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৬।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
۹۱ কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ পরিপত্র/বিধি বিধান অনুসরণ করা হবে।
৮। কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে।
৯।
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
প্রবেশপত্রসহ পূরণকৃত রঙিন আবেদনপত্রের কপি (Applicant's Copy) এবং ০২ (দুই) কপি ছবি;
গ. প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
ঘ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
5. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
5. কোনো প্রার্থী বিদেশ হতে তাঁর অর্জিত কোনো ডিগ্রীকে উল্লিখিত পদ/পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ।
Online-এ আবেদন করতে কোন সমস্যা হইলে ১২১ এ কল করুন অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbdTeletalk প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে, অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DTEV, Post Name, Applicant's User ID contact number অবশ্যই উল্লেখ করতে হবে)।
জ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও www.techedu.gov.bd এবং https://dtev.teletalk.com.bd এ অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
ক. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়িলে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১০.
প্রাপ্ত আবেদন প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.techedu.gov.bd) এবং এসএমএস এর মাধ্যমে মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।
১১.
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ./ডি.এ প্রদান করা হবে না।
১২.
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।



