বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CAAB Job Circular 2026 | পদ সংখ্যা: ৮৯০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ জুলাই ২০২৬ ইং তারিখ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CAAB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ CAAB এর তথ্যমতে, ৫ম থেকে ১০ম গ্রেডের একটি জব সার্কুলারে ৩৭টি ক্যাটাগরিতে ২৪৩ জন এবং ১০তম থেকে ২০তম গ্রেডের ৭২টি ক্যাটাগরিতে ৬৪৭ জন সর্বমোট ৮৯০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে অনুর্ধ্ব ৪০ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ CAAB Job Circular 2026 এর তথ্যমতে, সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CAAB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৮৯০টি ।
আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে অনুর্ধ্ব ৪০ বছর।
আবেদনের সময়সীমা: ২৭ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৬ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://caab.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CAAB Job Circular 2026 এর বিস্তারিত:
২.০
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক)
সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
(খ)
সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেয়া হলো।
(গ) ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা বিজ্ঞপ্তির ৩নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। রিট পিটিশন নং-১১০১০/২০২১ এর রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত ১৮ (আঠার) জন ক্যাজুয়েল লেবারের জন্য শুধু বয়স শিথিলযোগ্য।
(ঘ) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। এছাড়া, অনলাইনে আবেদন করার সময় চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্রের স্মারক নম্বর ও তারিখ
অবশ্যই উল্লেখ করতে হবে।
(ঙ) Online আবেদনপত্রে প্রার্থীকে তাঁর অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সকল তথ্যাদি উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।
(চ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ এ বিষয়ে নিয়মমাফিক যে কোন পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। শূন্য পদ পূরণের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(ছ) কেবলমাত্র নির্ধারিত এমসিকিউ, লিখিত, মৌখিক, মেডিকেল/ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য হতে প্রচলিত বিধি-বিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
(জ) এমসিকিউ/লিখিত/মৌখিক/মেডিকেল/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(
ঝ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
(ঞ) নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
(ট) অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/সংশোধন/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোন কারণে নিয়োগের যে কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করা হলে কোন আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবী করতে পারবেন না বা দাবী করলেও তা আইনানুগভাবে গৃহীত হবে না।
৩.০ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://caab.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ জুলাই ২০২৬ খ্রিঃ সকাল ১০:০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল - ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদন (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, পরীক্ষার ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় পরীক্ষার ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত করা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট/ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নবর্ণিত ছক মোতাবেক "পরীক্ষার ফি অনলাইনে আবেদন submit-এর পর অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
"পরীক্ষার ফি" এর হার নিম্নরূপ-
"এখানে বিশেষভাবে উল্লেখ্য যে Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS:
CAAB
Example:
CAAB ABCDEF
Reply: Applicant's name, TK. 168/112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxx. To pay fee type CAAB
দ্বিতীয় SMS
CAAB
Example:
CAAB YES xxxXXXXX
Reply: Congratulations Applicant's name, payment completed successfully for CAAB. Application for xxxxxxx User ID is (ABCDEF) and password (********)
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://caab.teletalk.com.bd অথবা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইট-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রেখে SMS read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি এমসিকিউ/লিখিত/মৌখিক/মেডিকেল/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে:
CAAB
Example: CAAB HELP USER ABCDEF
ii. PIN Number জানা থাকলে:
CAAB
Example: CAAB HELP PIN ********
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের www.caab.gov.bd ওয়েবসাইটে বা https://caab.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত সর্বশেষ তথ্যাদি (নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য) www.caab.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইল এ যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর subject-এ Organization Name: CAAB, Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনে সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
8.0
প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার
সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী কর্তৃক সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।
(ক) Online-এ পূরণকৃত Applicant's copy Admit Card কালার প্রিন্ট দাখিল করতে হবে।
(খ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
(ঘ) সংশ্লিষ্ট কোটা দাবীর সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।
(ঙ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি। জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের জন্ম নিবন্ধন পত্রের সত্যায়িত অনুলিপি।
৫.০
সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
৬.০
নিয়োগকৃতদের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন যে কোনো দপ্তর/বিভাগ/ইউনিট/বিমানবন্দরে পদায়ন করা হবে।
৭.০
উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
৮.০
আবেদন করার শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া হয়েছে।



