জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Dphe Job Circular 2026 | পদ সংখ্যাঃ ২৮০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ জুন ২০২৬ ইং তারিখ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Dphe Job Circular 2026 প্রকাশিত হয়েছে । জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Dphe Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০ তম গ্রেডের ০১ টি ক্যাটাগরিতে ২৮০ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ০১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Dphe Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Dphe Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ২৮০টি ।
আবেদনের বয়সসীমা: ০১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১০ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ০৮ জুলাই ২০২৬ ইং বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://dphe.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | Dphe Job Circular 2026 এর বিস্তারিত:
২. আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) ০১ জুন ২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে।
(ঘ) চাকরির আবেদন ফর্মে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
(চ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ছ) মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পুরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।
(জ) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে 'জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৪' অনুসরণ করা হবে।
(ঝ) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
(ঞ) লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী www.dphe.gov.bd এই ওয়েবসাইটে চাকুরি সংক্রান্ত সেবা বক্সে ও স্কুলবারে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না।
(ট) ইতঃপূর্বে স্মারক নং-৫৩৮, তারিখ: ২৮/০১/২০২৫ খ্রি. এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে ঐ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
(ঠ) অনলাইন-এ পূরণকৃত মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না।
(ড) কোন প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে তথ্য গোপন রেখে আবেদন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢ) আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ Substantive ত্রুটি থাকলে পরবর্তী সময়ে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। Substantive ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে।
(ণ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
(ত) নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩. আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি:
(ক) প্রার্থীকে https://dphe.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে।
(খ) আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ জুন ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৮ জুলাই ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
(গ) Online আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে। ছবি JPGE/PNG ফরমেট হতে হবে।
Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। (ঘ)
(ঙ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(চ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নিদের্শনামতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা/ঘষা মাজা) নির্ধারিত ফরমেট বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পর আর কোন পরিবর্তন/পরিবরন্ধন/পরিমার্জন করা সম্ভব নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থীকে নিজ দায়িত্বে Applicant's Copy- অংশে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য প্রদান, স্বাক্ষর সংযুক্ত থাকা ইত্যাদির সঠিকতা নিশ্চিত হতে হবে। সকল তথ্য নিশ্চিত করে PDF Copy ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre- Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ অফিস সহায়ক পদে ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অনলাইন ফি বাবদ ৬/- (ছয়) টাকা অফেরতযোগ্য অর্থ্যাৎ মোট ৫৬/-(ছাপান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DPHE<Space>User ID Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPHE ABCDEF & Send to 16222
Reply: Applicant's Name, Tk.56/- will be charged as application fee. Your PIN is 12345678.
To pay fee Type DPHE<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DPHE<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPHE Yes 12345678 and send to 16222.
Reply: Congratulations Applicant's Name Payment completed successfully for DPHE application for Post of office Shohayok User ID is (ABCDEF) and password (XXXXXXXX)
(ছ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dphe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(জ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(ঝ) শুধুমাত্র Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে:
DPHE<Space>Help <Space>User <Space>User ID & send to 16222. Example: DPHE Help USER ABCDEF & Send to 16222
(ii) PIN Number জানা থাকলে:
DPHE<Space>Help <Space>PIN<Space>PIN No & send to 16222. Example: DPHE Help PIN 12345678 & Send to 16222
(ঞ) বিজ্ঞপ্তিটি বিভিন্ন পত্রিকা ছাড়াও ওয়েবসাইট www.dphe.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে।
(ট) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@ teletalk.com.bd info@dphe.gov.bd মেইলে, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ-এর Subject-এ Organization Name: DPHE, Post Name: Office Shohayok, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। আবেদনে উল্লিখিত শেষ তারিখ ও সময়ের পর আবেদন সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
(ঠ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজ দায়িত্বে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৪. প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করলে পরীক্ষায় উত্তীর্ণ যে-কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
(ক) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy);
(খ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ);
(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
(ঘ) কোটার দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি।
(ঙ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
(চ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;
() সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবি;
(জ) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।
৫. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে-কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
৬. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
** যে-কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।



