স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Architecture Job Circular 2026 | পদসংখ্যা: ৫৩টি | Biddabari

Department of Architecture

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ জুলাই ২০২৬ ইং তারিখ স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Architecture Job Circular 2026 প্রকাশিত হয়েছে। স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Architecture Job Circular 2026 র তথ্যমতে, ১২তম থেকে ২০তম গ্রেডের ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ১৮ ও ৩২ বৎসর। তবে ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪ এর শূন্য পদে আবেদনের জন্য স্থাপত্য অধিদপ্তরে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৫ (পাঁচ) বৎসর শিথিলযোগ্য। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা। 

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |  Department of Architecture Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পদের নাম উল্লেখসহ প্রদত্ত অনাপত্তি সনদ/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। 

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Architecture Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৩৩ জন।

আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ১৮ ও ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ১৫ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটকা থেকে ০৬ আগস্ট বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ১৬৮ টাকা থেকে ৫৬ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://architecture.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Architecture Job Circular 2026 এর বিস্তারিত:

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

০১। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।

০২। কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি-

(ক) বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন এবং

(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নন।

০৩। ০১-০৭-২০২৬ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ১৮ ও ৩২ বৎসর। ক্রমিক নং-০৫ এ বর্ণিত ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪ এর শূন্য পদে আবেদনের জন্য স্থাপত্য অধিদপ্তরে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৫ (পাঁচ) বৎসর শিথিলযোগ্য। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।

:২:

০৪। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

০৫। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরণের সর্বশেষ কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।

০৬। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে "স্থাপত্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯" অনুসরণ করা হবে।

০৭। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

০৮। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পদের নাম উল্লেখসহ প্রদত্ত অনাপত্তি সনদ/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Working in a Government Office/Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

০৯। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সকল সনদপত্রের মূলকপি (প্রযোজ্য পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ) প্রদর্শন করতে হবে। প্রার্থীদের জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বীরাঙ্গনার সন্তান হলে তিনি যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন/নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

১০। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত Application Form ও জাতীয় পরিচয়পত্রের কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বিশেষ কোটার (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতার সনদের সমর্থনে (প্রযোজ্য ক্ষেত্রে) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের ১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমানক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে তিনি যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর ১ (এক) সেট সত্যায়িত ফটোকপিও দাখিল করতে হবে।

১১। প্রতিবন্ধী প্রার্থীদের লিখিত পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) শ্রুতিলেখকের প্রয়োজন হলে আগামী ২৩-০৮-২০২৬ তারিখের মধ্যে নিয়োগ কমিটির সভাপতি বরাবরে আবেদন করতে হবে।

১২। কেউ প্রকৃত তথ্য ও যোগ্যতা গোপন করে অথবা ভুল/মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে তার আবেদন পত্র বাতিল করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমন ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

১৪। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল ও এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫। এ নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.architecture.gov.bd) এবং দপ্তরের নোটিশ বোর্ড-এ পাওয়া যাবে।

১৬। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করনীয়:

ক. পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://architecture.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫-০৭-২০২৬খ্রিঃ, সকাল-১০:০০ ঘটিকা হতে;

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬-০৮-২০২৬খ্রিঃ, বিকাল-০৫:০০ ঘটিকা পর্যন্ত।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার সদ্যতোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রন্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রন্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি Download পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং-০১ ও ০২ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১৮/-(আঠারো) টাকাসহ মোট ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ক্রমিক নং-০৩ থেকে ০৮ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/-(বারো) টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা, ক্রমিক নং-০৯ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিকদের সকল পদের (ক্রমিক নং-১ থেকে ৯) জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই

গৃহীত হবে না"।

SMS এর নিয়মাবলী:

প্রথম SMS: ARCHITECTURE <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: ARCHITECTURE ABCDEF & Send to 16222

Reply: Applicant's Name, Tk. 168/112/68 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ARCHITECTURE <Space> Yes <Space> PIN & Send to 16222.

দ্বিতীয় SMS: ARCHITECTURE <space> Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: ARCHITECTURE Yes 12345678 & Send to 16222

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for ARCHITECTURE Application for (post

name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://architecture.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

ⅰ) User ID জানা থাকলে ARCHITECTURE <space> Help <space> User <space> User ID & Send to 16222.

Example: ARCHITECTURE Help user ABCDEF & Send to 16222.

ii) PIN Number জানা থাকলে ARCHITECTURE <space> Help <space> PIN <space> PIN Number & Send to 16222.

Example ARCHITECTURE Help PIN 12345678 & Send to 16222.

ঝ. পত্রিকা ছাড়াও স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট www.architecture.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ্বসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.architecture.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।।

ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: ARCHITECTURE, Post Name:***, Applicant's User ID ও Contact

Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ট. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৭। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হয়েছে।