বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura District Commissioner Office Job Circular 2026 | পদ সংখ্যা: ১১২ টি | Biddabari

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura District Commissioner Office Job Circular 2026 | পদ সংখ্যা: ১১২ টি | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura District Commissioner Office Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura District Commissioner Office Job Circular 2026 র তথ্যমতে, ১৬ তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১১২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ১ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর সর্বনীম্ন বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura District Commissioner Office Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura District Commissioner Office Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ১১২টি ।

আবেদনের বয়সসীমা: ১ জুলাই ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ২৪ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ ৪:০০ পর্যন্ত।

আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের অনলাইনে এই https://debogura.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bogura District Commissioner Office Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলি:

২. আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:


(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(খ) সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/০৭/২০২৩ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(গ) আবেদনকারীকে চাকুরির আবেদন ফর্মে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। এছাড়াও অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
(ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত/বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status- এর স্ব স্ব Option সিলেক্ট করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি, নীতিমালাসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
(চ) এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শূন্য পদ পূরণে ‘ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১’ অনুসরণ করা হবে।
(ছ) একজন প্রার্থী উল্লিখিত পদের যে কোনো ০১ (এক) টি পদে আবেদন করতে পারবেন।
(জ) কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
(ঝ) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনকারীগণকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
(ঞ) এ কার্যালয় হতে প্রকাশিত বিগত ০৮/১০/২০১৩ তারিখের ০৫.৫০.১০০০.০০৮.৫৫.০৫০.২৩.১৫৫৮(১২৫) নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০তম গ্রেডের যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

০৩। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dcbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৮/২০২৩ খ্রি. সকাল ১০:০০ টা।
ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৩/০৯/২০২৩ খ্রি. বিকাল ০৪:০০ টা।
iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid Mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতকরা ভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। বিদায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৭ নম্বর ক্রমিকের প্রতি পদের জন্য জনপ্রতি আবেদন ফি ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/-(বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২/-(একশত বারো) টাকা এবং ৮-৯ নম্বর ক্রমিকের প্রতি পদের জন্য জনপ্রতি আবেদন ফি ৫০/-(পঞ্চাশ) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/-(ছাপান্ন) টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য জনপ্রতি আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/-(ছাপান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।


 

১ম SMS : DCBOGURA  User ID লিখে Send করতে হবে 16222 নম্বরেExample : DCBOGURA ABCDEFReply (ক্রমিক নম্বর ০১ হতে ০৭ নম্বর পদের জন্য): Applicant's Name, Tk. 112 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee Type DCBOGURA  Yes  PIN and send to 16222.Reply (ক্রমিক নম্বর ০৮ হতে ০৯ নম্বর পদের জন্য)/ক্রমিক নম্বর ০১ হতে ০৯ নম্বরের জন্য সকল কোটার পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা: Applicant's Name, Tk. 56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee Type DCBOGURA  Yes  PIN and send to 16222.দ্বিতীয় SMS : DCBOGURA  Yes  PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।Example : DCBOGURA YES 12345678 and send to 16222.Reply : Congratulations Applicant's Name, payment completed successfully for DCBOGURA Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcbogura.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া এর Website https://bogura.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।(জ) User ID ও Password পুনরুদ্ধার: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে নিম্নোক্ত নিয়মে SMS করে পুনরুদ্ধার করা যাবে:User ID জানা থাকলে: DCBOGURA Help User User ID লিখে 16222 নম্বরে পাঠান। (উদাহরণ: DCBOGURA Help User 12345678)PIN জানা থাকলে: DCBOGURA Help PIN PIN No লিখে 16222 নম্বরে পাঠান। (উদাহরণ: DCBOGURA Help PIN 12345678

 

৪। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি উপস্থাপন/দাখিল করতে হবে:(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)।(খ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।(ঘ) জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

 

৫। নির্দিষ্ট কোটায় নিয়োগের ক্ষেত্রে প্রার্থী তার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীর সনদ/প্রমাণক বিবেচনা/গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ে উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে।

৬। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এ বিষয়ে কোনো आपत्ति উত্থাপন করা যাবে না।

৭। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয় ভবিষ্যতে পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।