বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BGB Job Circular 2026 | পদসংখ্যা: ১৭৪টি | Biddabari

BGB Job Circular 2026

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BGB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BGB Job Circular 2026 র তথ্যমতে, ১৪তম থেকে ২০তম গ্রেডের ১৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১৭৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ২৮ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BGB Job Circular 2026 এর তথ্যমতে, নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ভাড়া বাসা/বর্তমান/অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা যাবে না।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BGB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১৭৪টি ।

আবেদনের বয়সসীমা: ২৮ জুলাই ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা: ১৯ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৮ জুলাই রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ১১২ ও ৫৬ টাকা। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BGB Job Circular 2026 এর বিস্তারিত:

২। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল ও পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

৩। প্রার্থীর বয়স।

২৮ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৪। বৈবাহিক অবস্থা।

বিবাহিত/অবিবাহিত।

৫। নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ। আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি E-Recruitment ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।

৬। রেজিস্ট্রেশন। বিজ্ঞপ্তির ক্রমিক ১ ও ৩ অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা হতে ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

৭।

আবেদন পদ্ধতি। বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ০৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, প্রার্থীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে:

ধাপ-১: যোগ্যতা পরীক্ষা

নিয়োগ বিজ্ঞপ্তি হতে "আবেদন করুন" বাটনে ক্লিক করুন।

আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন।

"এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।

যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।

ধাপ-২: রেজিস্ট্রেশন

আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন এরপর "এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।

আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি (OTP) কোডটি লিখুন এবং "যাচাই করুন" বাটনে ক্লিক করুন।

আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে।

আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

ধাপ-৩: আবেদন ফি জমা

এরপর নিচের "লগইন পেইজে যান" বাটনে ক্লিক করুন।

আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে "লগইন করুন" বাটনে ক্লিক করুন।

ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে "ফি প্রদান করুন" বাটনে ক্লিক করুন।

আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।

ক্রমিক নম্বর ১ হতে ৬ এ উল্লিখিত পদসমূহের জন্য ১১২/- এবং ক্রমিক নম্বর ৭ হতে ১৯ পর্যন্ত উল্লিখিত পদসমূহের জন্য ৫৬/- পেমেন্ট করতে হবে (অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী)।

ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই

আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করে "যাচাই করুন" বাটনে ক্লিক করুন।

আপনার দেয়া তথ্য সঠিক না হলে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।

ধাপ-৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড

শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।

ব্যক্তিগত তথ্যাদির ফরমে থাকা ইনপুট ফিল্ডগুলোতে (ইংরেজিতে) ব্যক্তিগত তথ্য প্রদান করুন।

সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।

"আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক" চেক বক্সে ক্লিক করে "পরবর্তী ধাপে যান" বাটনে ক্লিক করুন।

তথ্যে কোন ভুল থাকলে "তথ্য পরিবর্তন করুন" বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।

তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না।

সমস্ত তথ্য সঠিক থাকলে "আপনি কি আপনার তথ্য জমা দিতে চান" চেক বক্সে ক্লিক করে "সাবমিট করুন" বাটনে ক্লিক করুন।

ধাপ-৬ঃ এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোড

এডমিট কার্ড/প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোড করুন। এডমিট কার্ড/প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

Technical Board এর যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সে সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড (অন্যান্য) সিলেক্ট করতে হবে।

"আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না"

৮। স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা গ্রহণ।

ক। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সকল আবেদনকারী প্রার্থীদের প্রথম ধাপে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

খ। শুধুমাত্র অফিস সহকারী পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রথম ধাপে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের কম্পিউটার টাইপিং (বাংলা ও ইংরেজি) গতি নির্ধারণী পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তীতে, কম্পিউটার টাইপিং (বাংলা ও ইংরেজি) গতি নির্ধারণী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

গ। বাছাই কমিটির সুপারিশকৃত প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার অংশ হিসেবে HBsAg, Anti HCV, Fasting Blood Sugar, HbA1C, Serum Creatinine, Urine R/E এবং Dope Test সম্পন্ন করানো হবে। উল্লেখ্য, Fasting Blood Sugar, HbA1C, Serum Creatinine & Urine R/E রক্ত পরীক্ষায় যোগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই নির্বাচিত বলে গণ্য হবে।

ঘ। পরবর্তীতে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সরকারের যথাযথ এজেন্সীর মাধ্যমে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে (VR) উল্লেখিত মূল্যায়নের উপর ভিত্তি করে নিয়োগপত্র প্রদান করা হবে।

নিয়োগের সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে।

ক। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

খ। সংশ্লিষ্ট বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্রসহ সত্যায়িত ছায়াকপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।

গ। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি। (চেয়ারম্যান/পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত)

ঘ। সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

৬। ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

চ। ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ০২ (দুই) কপি।

ছ। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগারো) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। (০১ কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)

জ। স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি (বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামাসহ)।

ঝ। জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও সত্যায়িত ছায়াকপি ০২ (দুই) কপি।

https://joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ড/প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে নিয়োগের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।

ট। https://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের তথ্যাদির ফরম-এ ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোডপূর্বক প্রিন্ট করে উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করে নিয়োগের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে সনাক্তকরণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয় ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার

কর্তৃক ঔরশজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র, যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদপত্র উপস্থাপন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে সনাক্তকরণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয় ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ঔরশজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র, যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে। মুক্তিযোদ্ধ কোটায় নিয়োগের পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে।

২। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদপত্র উপস্থাপন করতে হবে।

১। বিশেষ দ্রষ্টব্য।

ক। আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে।

খ। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে।

গ। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ঘ। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ চাকরি হতে 'বরখাস্ত' করা হবে।

৬। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় 'বহিষ্কৃত' হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে।

চ। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে/মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

ছ। প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।

জ। পরীক্ষার সময় কোন প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

ঝ। নিয়োগ কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে।

এঞ। প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে।

নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোন ভ্রমণ ভাতা দেয়া হবে না।

।। নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শান্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে 'বরখাস্ত' করে পুলিশের নিকট সোপর্দ করা হবে।

"নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করে আবেদন করুন" "ভাড়া বাসা/বর্তমান/অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা যাবে না"

বিজিবি ওয়েবসাইট।

নিয়োগ সংক্রান্ত সকল তথ্য https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

HELP DESK। আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য ১৯ জুলাই ২০২৬ হতে ২৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ০১৬৬৯৬০০৮০০ অথবা ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে কল করুন।