বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Cable Shilpa Ltd Recruitment Circular | Biddabari

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Cable Shilpa Ltd Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৪ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Cable Shilpa Ltd Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১৬টি ক্যাটাগরিতে ৫ম থেকে ১৬তম গ্রেডে মোট ২৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। আউটসোর্সিং এর জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। । সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Cable Shilpa Ltd Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ২৪টি

মোট ক্যাটাগরিঃ ১৬টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। আউটসোর্সিং এর জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের সময়সীমাঃ ৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১নং থেকে ৬নং পদের জন্য ২২৩ টাকা এবং ৭নং থেকে ১৬নং পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://bcsl.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Cable Shilpa Ltd Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।  

২। ক্রমিক নং-৩, ৪, ৫, ৭, ৮ ও ৯ এর ক্ষেত্রে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/জিপিএ ২.০ এর নিচে গ্রহণযোগ্য নয় যা জিপিএ/সিজিপিএ ৫ ও ৪ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।  

৩। ক্রমিক নং-৩ এর সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) পদ ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে আগামী ০১-১১-২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক নং-১০, ১১, ১২, ১৩ ও ১৫ এ বর্ণিত পদের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।  

৪। আবেদনপত্রে আবশ্যিকভাবে প্রার্থীদের সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে।  

৫। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

৬। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত প্রয়োজনীয় সনদ/ডকুমেন্ট এর মূলকপি প্রদর্শনপূর্বক একসেট ফটোকপি আবশ্যিকভাবে জমা দিতে হবে:  

(ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে) ও লাইসেন্স এর কপি;  

(খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;  

(গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ; 

(ঘ) ডাউনলোডকৃত Application Copy এর ফটোকপি;  

(ঙ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।  

৭। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।  

৮। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।  

৯। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ এ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।  

১০। সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগের পূর্বে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে।  

১১। বেতনস্কেল-২০২৬ এ প্রতিষ্ঠানে কার্যকর হওয়ার পর বাকেশি বেতন গ্রেড অনুযায়ী পরিবর্তিত হারে বেতনস্কেল ও মূলবেতন নির্ধারণ করা হবে।  

১২। যে কোন ধরণের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।  

১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bcsl.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:  

(i) অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৫-১১-২০২৬ খ্রি. সকাল-১০:০০ ঘটিকা।  

(ii) অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬-১১-২০২৬ খ্রি. বিকাল-০৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।  

(খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel, প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel, প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।  

(গ) অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার করা হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।  

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ক্রমিক নং-১ হতে ৬ পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নং-৭ থেকে ১৬ পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।  

প্রথম SMS: BCSL <space> UserID লিখে send করতে হবে 16222 নম্বরে।  

Example: BCSL ABCDEFReply: Applicant's Name, TK-223/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BCSL Yes PIN and send to 16222.  

দ্বিতীয় SMS: BCSL <space> Yes <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।  

Example: BCSL Yes 12345678Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for BCSL Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).  

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bcsl.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এ প্রতিষ্ঠানের website: www.bcsl.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।  

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।  

(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:  

(i) User ID জানা থাকলে: BCSL <space> Help <space> User <space> User ID & Send to 16222.  

Example: BCSL Help User ABCDEF  

(ii) PIN Number জানা থাকলে: BCSL <space> Help <space> PIN <space> PIN Number & Send to 16222.  

Example: BCSL Help PIN 12345678  

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bcsl.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bcsl.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।  

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা admnbcsl@gmail.com যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: BCSL, Post Name, Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।  

(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৪। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।