কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি | Agriculture Information Service Recruitment Circular | Biddabari

কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি | Agriculture Information Service Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৯ অক্টোবর ২০২৬ইং তারিখে কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি | Agriculture Information Service Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে ১৪তম থেকে ২০তম গ্রেডে মোট ১৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি | Agriculture Information Service Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১৫টি

মোট ক্যাটাগরিঃ ৬টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৪তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://ais.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি | Agriculture Information Service Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা এর ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।

২। সকল প্রার্থীর ক্ষেত্রে ০১/১১/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩। প্রার্থীর অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়ামাবলী ও শর্তাবলি কৃষি তথ্য সার্ভিসের দপ্তরের ওয়েবসাইট www.ais.gov.bd অথবা https://ais.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, অনলাইন (Online) আবেদন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৪। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

৫। সকল পদের জন্য লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন।

৬। লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

৭। মৌখিক পরীক্ষার সময় নির্বাচিত প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সকল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে:

(ক) অনলাইন আবেদনপত্র এবং প্রবেশপত্রের হার্ডকপি;

(খ) সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

(গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ;

(ঘ) জাতীয় পরিচয়পত্র;

(ঙ) সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;

(চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন সনদ;

(ছ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গানার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক সনদ; প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদার সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের কপি।

৮। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ামাবলী ও করণীয়:

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://ais.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১০/১১/২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ০৯:০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৩/১২/২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ টা এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা ১০/১১/২০২৬ খ্রি: তারিখ সকাল ০৯:০০ থেকে শুরু করে আবেদন গ্রহণের শেষ সময় হতে পরবর্তী ৭২ ঘণ্টা মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য 300xপ্রস্থ 80 pixel) ও সদ্য তোলা (অনূর্ধ্ব 90 দিন) রঙিন ছবি (দৈর্ঘ্য 300xপ্রস্থ 300 pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি দিবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১ হতে ৫ পর্যন্ত ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৬ নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: AIS<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: AIS ABCDEF

Reply: Applicant's Name, TK-112 / 56 Will be charge as application fee. Your PIN is 12345678. To pay fee Type AIS <space> Yes <space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: AIS<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: AIS Yes 12345678

Reply: Congratulations Applicant's Name, Payment complete successfully for AIS APPliction for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxx).

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ais.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ) SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধু টেলিটক প্রি-পেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন:

(i) User ID জানা থাকলে: AIS<space>Help<space>User<space>User ID & Send to 16222

Example: AIS Help User ABCDEF

(ii) PIN Number জানা থাকলে: AIS<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222

Example: AIS Help PIN 12345678

ঝ) পত্রিকা ছাড়াও কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট www.ais.gov.bd এ বিজ্ঞাপনসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.ais.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ঞ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd তে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজে এর Subject এ Organization Name: AIS, post Name *** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৯। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন; অথবা এদেশের কোনো ব্যক্তিকে বিবাহ করেন/বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন; অথবা নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডপ্রাপ্ত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

১০। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।

১১। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপ্রাপ্তির পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যের কোনো ভুল প্রমাণিত হলে এবং/অথবা কোনো অসত্য তথ্য প্রদান করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১২। নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজনে কোনো পর্যায়ে পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১৩। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমিপত্রের মূলকপি দাখিল করতে হবে।

১৪। Online এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫। নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল তথ্য কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট (www.ais.gov.bd) প্রকাশ করা হবে।