বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY ETE Job Circular 2026 | পদ সংখ্যা: ১০২টি | Biddabari

বাংলাদেশ নৌবাহিনী

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY ETE Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY ETE Job Circular 2026 এর তথ্য মতে, হাইলী স্কীল্ড মিস্ত্রী, হাইলী স্কীল্ড গ্রেড-১/গ্রেড-২ সহ মোট ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১০২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY ETE Job Circular 2026 এর তথ্যমতে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY ETE Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ১০২টি 

আবেদনের বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ০৭ মার্চ ২০২৬ ইং।

আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূলকপিসহ আগামী ০৭ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৯৩০ ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভী হাসপাতাল গেইট (বানৌজা ঈসা খান), নিউ মুরিং, চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

আবেদন ফি: পদানুসারে অফেরতযোগ্য ১০০ টাকা থেকে ৫০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: ব্যাংক ড্রাফ্ট/পে অর্ডার (নগদ টাকা গ্রহণযোগ্য নয়) এর মাধ্যমে এএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (সঞ্চয়ী হিসাব নং ০০২৯- ০৩১০০০২১১৫ ট্রাস্ট ব্যাংক পিএলসি, নেভাল বেইস শাখা, চট্টগ্রাম) এর অনুকূলে সংযুক্ত করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূলকপিসহ জমা দিতে হবে। 


এই চাকরির বিবরণ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh NAVY ETE Job Circular 2026 এর বিস্তারিত:

২। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়। তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি অর্থবছর চাকরি নবায়নের সুযোগ আছে। বাংলাদেশের যে কোন জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন।

ট্রেড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমইটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে।

৩। ৪। নিয়োগকৃত কর্মচারীগণকে কক্সবাজার জেলার পেকুয়াস্থ নৌঘাঁটিতে নিয়োজিত করা হবে।

৫। প্রার্থীদের বয়স ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৬। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।

৭। আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূলকপিসহ আগামী ০৭ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৯৩০ ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভী হাসপাতাল গেইট (বানৌজা ঈসা খান), নিউ মুরিং, চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

৮। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে:

ক। নাম:

খ। পিতার নাম:

গ। মাতার নাম:

ঘ। জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী):

ঙ। বর্তমান বয়স: (০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে)......... বছর মাস........ দিন।

চ। জাতীয়তা:

ছ। ধর্ম:

জ। বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।

ঝ। বর্তমান ঠিকানা: (যে ঠিকানায় পত্রালাপ করা হবে)

ঞ। স্থায়ী ঠিকানা:

ট। শিক্ষাগত যোগ্যতার বিবরণ:

ঠ। অভিজ্ঞতা:

ড। মোবাইল নম্বর:

৯। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে যা ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা/ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে:

ক। সকল শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি।

খ। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

গ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি।

ঘ। সাম্প্রতিক তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।

ঙ। অনুচ্ছেদ-১ এর ক্রমিক ১, ২, ৩, ৪, ৫ ও ৬ এ উল্লিখিত পদে আবেদনকারীগণকে টাকা ১০০/- এবং অনুচ্ছেদ-১ এর ক্রমিক ৭ এ উল্লিখিত পদে আবেদনকারীগণকে টাকা ৫০/- (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফ্ট/পে অর্ডার (নগদ টাকা গ্রহণযোগ্য নয়) এর মাধ্যমে এএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (সঞ্চয়ী হিসাব নং ০০২৯- ০৩১০০০২১১৫ ট্রাস্ট ব্যাংক পিএলসি, নেভাল বেইস শাখা, চট্টগ্রাম) এর অনুকূলে সংযুক্ত করতে হবে।

১০। কোন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া হলে এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১১। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২। পরীক্ষার কার্যক্রম (লিখিত, ব্যবহারিক ও মৌখিক) সম্পন্ন করতে ৩/৪ দিন প্রয়োজন হবে বিধায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।

১৩। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে।

১৪। পরীক্ষার সময় ও তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বা পরিবর্তন করতে পারে।