৪৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 48th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৪৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 44th BCS Question Solution | Biddabari

৪৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 45th BCS Question Solution | Biddabari

৪৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 46th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৪৮তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution | Biddabari

৪২তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৪৮তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 48th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৪৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 48th BCS Question Solution | Biddabari PDF Download

৪৮ তম (বিশেষ) বিসিএস পরীক্ষা

পরীক্ষার তারিখ: ১৮.০৭.২০২৫

১. ফররুখ আহমদের ‘সাত সাগরের মাঝি’ কত সালে প্রকাশিত হয়? 

ক. ১৯০৫

খ. ১৯৪০ 

গ. ১৯৪৪

ঘ. ১৯৫৫

উত্তর: ১৯৪৪

২. ‘যে আলোতে কুমুদ ফোটে’ এককথায় কী হবে? 

ক. কুমুদিন

খ. কৌমুদী 

গ. প্রভাবতী

ঘ. বিভা

উত্তর: কৌমুদী 

৩. কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে? 

ক. তিসি

খ. মালি 

গ. লাউ

ঘ. মেয়ে 

উত্তর: লাউ

৪. প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? 

ক. ডাক্তারখানা

খ. অনুগমন 

গ. দিলখোলা

ঘ. সম্রাট

উত্তর: ডাক্তারখানা 

৫. ‘তিনি কথা বললনে না’। বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে? 

ক. তিনি কথা বলতে চাইলেন না। 

খ. তিনি কথা না বলে থাকতে পারলেন না। 

গ. তিনি নীরব থাকতে চেষ্টা করলেন। 

ঘ. তিনি চুপ করে থাকলেন। 

উত্তর: তিনি চুপ করে থাকলেন। 

৬. ‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 

ক. ৫

খ. ৬ 

গ. ৭

ঘ. ৮ 

উত্তর: ৬ 

৭. শুদ্ধ বাক্য কোনটি? 

ক. সারা দেশব্যাপী দিবসটি উদ্‌যাপন করা হবে। 

খ. সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে। 

গ. দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে। 

ঘ. সারা দেশে দিবসটি উদ্‌যাপন করা হবে।

উত্তর: সারা দেশে দিবসটি উদ্‌যাপন করা হবে। 

৮. ‘ইউসুফ-জোলেখা’র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?   

ক. বগুড়া

খ. সিলেটে 

গ. নদীয়া

ঘ. চট্টগ্রাম

উত্তর: চট্টগ্রাম 

৯. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে? 

ক. কর্ম

খ. ধাতু 

গ. প্রত্যয়

ঘ. বিভক্তি 

উত্তর: ধাতু 

১০. Transparency শব্দের বাংলা পরিভাষা কী? 

ক. যথার্থতা

খ. নির্ভরযোগ্যতা 

গ. স্বচ্ছতা

ঘ. দুর্নীতিদমন 

উত্তর: স্বচ্ছতা 

১১. ‘আফতাব’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 

ক. অর্ণব

খ. রাতুল 

গ. র্অক

ঘ. জলধি 

উত্তর: র্অক 

১২. বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? 

ক. সন্ধি

খ. পদ 

গ. কাল

ঘ. কারক 

উত্তর: পদ 

১৩. অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? 

ক. ছমছম

খ. ঝমঝম

গ. টিকটিক

ঘ. ঠিক ঠিক

উত্তর: ছমছম

১৪. ‘আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে ‘আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।’ কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম 

গ. গোলাম মোস্তফা

ঘ. সত্যন্দ্রেনাথ দত্ত 

উত্তর: কাজী নজরুল ইসলাম 

১৫. কোন বানানটি প্রমিত? 

ক. পশ্চাদপদ

খ. পশ্চাৎগামী 

গ. পশ্চাদ্‌ভূমি

ঘ. পশ্চাৎর্বতী

উত্তর: পশ্চাদ্‌ভূমি

১৬. বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? 

ক. সন্ধি

খ. উপসর্গ 

গ. কারক

ঘ. প্রত্যয়

উত্তর: উপসর্গ 

১৭. কোনটি বিশেষণ? 

ক. সৎ

খ. একতা 

গ. দর্শন

ঘ. জনতা 

উত্তর: সৎ 

১৮. ছড়ার ছন্দকে কী বলে?

ক. স্বরবৃত্ত

খ. মাত্রাবৃত্ত 

গ. অক্ষরবৃত্ত

ঘ. গদ্যছন্দ 

উত্তর: স্বরবৃত্ত 

১৯. ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজয়োপ্ত হয়? 

ক. ‘অনল প্রবাহ’

খ. ‘আকাঙ্ক্ষা’ 

গ. ‘উদ্বোধন’

ঘ. ‘নব উদ্দীপনা’ 

উত্তর: ‘অনল প্রবাহ’ 

২০. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রথম খণ্ডের নাম কী? 

ক. জন্মখণ্ড

খ. তাম্বুলখণ্ড 

গ. দানদণ্ড

ঘ. রাধাবিরহ 

উত্তর: জন্মখণ্ড

২১. Doctor Faustus is ___. 

ক. a comedy

খ. a tragedy

গ. a historical novel

ঘ. an absurd play 

উত্তর: a tragedy

২২. John Keats wrote ___. 

ক. Ode to the West Wind 

খ. Ode on a Grecian urn 

গ. Tintern Abbey 

ঘ. The Ancient Mariner    

উত্তর: Ode on a Grecian urn 

২৩. The passive form of the sentence, "Who did the work?" is 

ক. By whom the work was done? 

খ. Whom had the work done by? 

গ. By whom was the work done? 

ঘ. Who was the work done?

উত্তর: By whom was the work done? 

২৪. She succeeded ____ her good work. 

ক. because

খ. since 

গ. because of

ঘ. as

উত্তর: because of

২৫. Choose the correct sentence. 

ক. He resembles like his father. 

খ. He resembles with his father. 

গ. He resembles his father. 

ঘ. He resembles similar to his father.   

উত্তর: He resembles his father. 

২৬. Who composed ‘Paradise Lost’? 

ক. John Donne

খ. John Keats 

গ. John Dryden

ঘ. John Milton   

উত্তর: John Milton   

২৭. What is the meaning of ‘French leave? 

ক. Leave on holidays 

খ. spending time in France 

গ. Leave without permission 

ঘ. Emergency leave

উত্তর: Leave without permission 

২৮. She works hard. What part of speech is the underlined word? 

ক. Adjective

খ. Adverb 

গ. Verb

ঘ. Noun 

উত্তর: Adverb 

২৯. The synonym of the word ‘spectacular’ is-  

ক. ugly

খ. spacious 

গ. spatial

ঘ. breathtaking

উত্তর: breathtaking 

৩০. What type of sentence is ‘Do or die’? 

ক. Complex

খ. Simple 

গ. Compound

ঘ. Exclamatory  

উত্তর: Compound

৩১. Charles Dickens was an English- 

ক. poet

খ. playwright 

গ. politician

ঘ. novelist  

উত্তর: novelist 

৩২. He as well as his parents spending vacation abroad. 

ক. are

খ. is 

গ. will

ঘ. can  

উত্তর: is 

৩৩. These books ___ me.  

ক. belongs to

খ. belong to 

গ. are belonged by 

ঘ. belongs by 

উত্তর: belong to 

৩৪. কোনটি অশুদ্ধ বানান? 

ক. Pneumonia

খ. Dyspepsia

গ. Gastitris

ঘ. Diarrhoea  

উত্তর: Gastitris

৩৫. ____ others is a great deed.  

ক. To help

খ. Help 

গ. To helping

ঘ. To have helped 

উত্তর: To help 

৩৬.Lord of the Flies was written by- 

ক. Wiliam Shakespeare 

খ. William Wordsworth 

গ. William Golding

ঘ. T.S. Eliot

উত্তর: William Golding 

৩৭.Do you know the solution ___ the problem? 

ক. of

খ. for 

গ. about

ঘ. to    

উত্তর: to 

৩৮. What does the idiom "take someone to task" mean? 

ক. To give someone a task to do 

খ. To praise someone for his task 

গ. To rebuke someone 

ঘ. To appoint someone    

উত্তর: To rebuke someone 

৩৯. Choose the correct spelling. 

ক. Repeatition

খ. Repeatation

গ. Repetition

ঘ. Ripitetion   

উত্তর: Repetition

৪০. I love reading books and ___ football. 

ক. to play

খ. play 

গ. playing

ঘ. to have played

উত্তর: playing 

৪১. Choose the correct sentence. 

ক. Where have you born? 

খ. Where are you born? 

গ. Where were you born? 

ঘ. Where did you born?

উত্তর: Where were you born? 

৪২. x + (1/x) = 2 হলে, x4 (1/x4)  এর মান- 

ক. 1

খ. 0 

গ. 2

ঘ. 1/2

উত্তর: 2       

৪৩. নিচের কোনটি যেকোনো সেটের উপসেট? 

ক.

খ. (∅)

গ. {∅}

ঘ. {0} 

উত্তর:

 
























৪৭. ১, ৪, ৯, ১৬, ২৫, ... অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত? 

ক. ৬৬

খ. ৪৯ 

গ. ৩৬

ঘ. ৩৪  

উত্তর: ৩৬

৪৮. (9/4)সংখ্যাটি 

ক. স্বাভাবিক সংখ্যা

খ. মূলদ সংখ্যা 

গ. অমূলদ সংখ্যা

ঘ. জটিল সংখ্যা

উত্তর: মূলদ সংখ্যা 

৪৯. যদি P = 16 এবং TAP = 37 হয় তবে CUP = কত? 

ক. 40

খ. 38 

গ. 36

ঘ. 39   

উত্তর: 40 

৫০. A(1, - 1), B(2, 2) এবং C(4, t) বিন্দুত্রয় সমরেখ হলে t এর মান কত?  

ক. 8

খ. 6 

গ. 4

ঘ. 7

উত্তর:

৫১. x - 2y – 10 = 0 এবং 2x + y – 3 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত?   

ক. -2

খ. 2 

গ. -3

ঘ. -1  

উত্তর: -1 

৫২. যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}, P= {1, 2, 5} এবং Q = {6, 7} হয় তবে P Q’ এর মান কত? 

ক. P

খ. Q 

গ. Q’

ঘ. P’     

উত্তর:

 

৫৪. k এর মান কত হলে kx² + 3x + 4 রাশিটি পূর্ণবর্গ হবে? 

ক. –(16/9)

খ. –(9/16)

গ. 9/16

ঘ. 16/9    

উত্তর: 9/16

৫৫. যদি log10x = - 3 হয়, তবে x এর মান কত? 

ক. 0.1

খ. 0.01  

গ. 0.001

ঘ. 0.0001         

উত্তর: 0.001 

৫৬. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩ মিটার, ৪ মিটার ও ৫ মিটার হলে, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? 

ক. ৬০০০০০

খ. ৬০০০০ 

গ. ৬০০০

ঘ. ৬০০

উত্তর: ৬০০০০ 

  

৫৮. যদি x : y = 4 : 3, y : z = 5 : 4 এবং x = 200 হয়, তবে z এর মান কত?

ক. 100/3

খ. 800/3

গ. 150

ঘ. 120

উত্তর: 120 

৫৯. log2 + log4 + log8+ ..... ধারাটির অষ্টম পদ কোনটি? 

ক. log256

খ. log128 

গ. log64

ঘ. log32

উত্তর: log256 

৬০. ২ ঘণ্টা ৪০ মিনিট ৬ ঘণ্টার কত অংশ? 

ক. ১/৬

খ. ১/৫

গ. ৪/৯

ঘ. ১/২

উত্তর: ৪/৯

৬১. কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপজুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে? 

ক. সিরিয়া

খ. লেবানন 

গ. আলবেনিয়া

ঘ. ইরাক

উত্তর: সিরিয়া 

৬২. কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? 

ক. ব্যাপক বায়ু দূষণ

খ. জলবায়ু পরিবর্তন 

গ. ব্যাপক তেল নিঃসরণ

ঘ. পারমাণবিক বিস্ফোরণ

উত্তর: জলবায়ু পরিবর্তন 

৬৩. টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশী? 

ক. সক্ষমতা তৈরি 

খ. অংশীদারিত্ব  

গ. সমতা বিধান

ঘ. উপরের সবগুলো  

উত্তর: সমতা বিধান

৬৪. কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? 

ক. ইউরোপীয় ইউনিয়ন

খ. এশীয় উন্নয়ন ব্যাংক 

গ. বিশ্বব্যাংক

ঘ. উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো 

৬৫. নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারির শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে? 

ক. ইউনিসেফ

খ. ইউনেস্কো 

গ. ইউএন

ঘ. এডিবি

উত্তর: ইউনেস্কো 

৬৬. কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? 

ক. ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ 

খ. তেল উৎপাদনকারী দেশসমূহ 

গ. এশিয়া ও ইউরোপের দেশসমূহ 

ঘ. স্বল্প উন্নত দেশসমূহ   

উত্তর: ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ 

৬৭. বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়? 

ক. লুসাই পাহাড় 

খ. সিকিমের পার্বত্য অঞ্চল 

গ. তিব্বতের মানোস সরোবর 

ঘ. নাগা-মনিপুর অঞ্চলের বোরাক নদী   

উত্তর: লুসাই পাহাড় 

৬৮. ‘টঙ্ক (Tonk) আন্দোলন’ কী? 

ক. সাঁওতাল বিদ্রোহ

খ. কৃষক আন্দোলন 

গ. প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন 

ঘ. কোনটিই নয়

উত্তর: কৃষক আন্দোলন 

৬৯. বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? 

ক. মহাস্থানগড়

খ. পাহাড়পুর 

গ. ময়নামতি

ঘ. উয়ারীবটেশ্বর  

উত্তর: মহাস্থানগড় 

৭০. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? 

ক. পার্লামেন্ট

খ. কংগ্রেস 

গ. সিনেট

ঘ. কোনটিই নয়    

উত্তর: কংগ্রেস 

৭১. বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে? 

ক. প্রধানমন্ত্রী

খ. রাষ্ট্রপতি 

গ. স্পিকার

ঘ. সংসদ সচিব   

উত্তর: রাষ্ট্রপতি 

৭২. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? 

ক. সেভার্স চুক্তি

খ. লুজেন (Lausanne) চুক্তি 

গ. ভার্সাই চুক্তি

ঘ. প্যারিস চুক্তি   

উত্তর: ভার্সাই চুক্তি 

৭৩. জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে? 

ক. ইউএনডিপি

খ. ইউনিসেফ  

গ. ইউএনএইচসিআর

ঘ. ইউনেস্কো

উত্তর: ইউএনএইচসিআর 

৭৪. কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? 

ক. ফ্রান্সিস ড্রেক

খ. ফার্ডিনান্ড ম্যাগেলান 

গ. ভাস্কো-দা-গামা

ঘ. ক্রিস্টোফার কলম্বাস

উত্তর: ভাস্কো-দা-গামা 

৭৫. কোন রাষ্ট্রের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট? 

ক. যুক্তরাষ্ট্র

খ. ভারত 

গ. যুক্তরাজ্য

ঘ. উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো 

৭৬. বাংলাদেশের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা সর্বপ্রথমে কত সালে শুরু হয়েছিল? 

ক. ১৯৭৩

খ. ১৯৭৪ 

গ. ১৯৭৫

ঘ. ১৯৭৬   

উত্তর: ১৯৭৩ 

৭৭. ‘সাফটা (SAFTA) চুক্তি কত সালে সম্পাদিত হয়? 

ক. ১৯৯৮

খ. ২০০২ 

গ. ২০০৪

ঘ. ২০০৯ 

উত্তর: ২০০৪ 

৭৮. বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানী করা হয়? 

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য 

গ. ফ্রান্স

ঘ. জার্মানি   

উত্তর: যুক্তরাষ্ট্র 

৭৯. বর্তমান অন্তবর্তীকালীন সরকার কখন গঠিত হয়? 

ক. ০৮ আগস্ট ২০২৪ 

খ. ১০ আগস্ট ২০২৪ 

গ. ১২ আগস্ট ২০২৪

ঘ. ০৫ আগস্ট ২০২৪   

উত্তর: ০৮ আগস্ট ২০২৪ 

৮০. বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? 

ক. ১৯৭১

খ. ১৯৭২ 

গ. ১৯৭৫

ঘ. ১৯৮০

উত্তর: ১৯৭১ 

৮১. কে প্রথম ‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটির উপস্থাপন করেন?  

ক. হার্বার্ট মার্শাল ম্যাকলুহান 

খ. রবার্ট কিংসলে 

গ. হেনরি জি. ম্যাকমিলান 

ঘ. ডব্লিউ জি. পেরি

উত্তর: হার্বার্ট মার্শাল ম্যাকলুহান 

৮২. ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? 

ক. বাণিজ্যিক

খ. পারমাণবিক শক্তি 

গ. অর্থনৈতিক

ঘ. কোনটিই নয়

উত্তর: পারমাণবিক শক্তি 

৮৩. বাংলাদেশের সংবিধানের নাম কি? 

ক. বাংলাদেশের সংবিধান 

খ. বাংলাদেশের সাংবিধানিক বিধিমালা 

গ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 

ঘ. প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধান

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 

৮৪. চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে?

ক. এশিয়া, ইউরোপ, আমেরিকা 

খ. এশিয়া, আফ্রিকা, আরব 

গ. এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা 

ঘ. এশিয়া, ইউরোপ, আফ্রিকা

উত্তর: এশিয়া, ইউরোপ, আফ্রিকা 

৮৫. ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানী বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে? 

ক. নিউইয়র্ক টাইমস

খ. ডেইলি মেইল 

গ. ডেইলি টেলিগ্রাফ

ঘ. দ্য ইনডিপেনডেন্ট

উত্তর: ডেইলি টেলিগ্রাফ 

৮৬. বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়? 

ক. ০৫টি

খ. ১০টি 

গ. ১৫টি

ঘ. ২০টি

উত্তর: ১৫টি 

৮৭. আন্তর্জাতিক ওজোন দিবস (International Day for the Prevention of the Ozone Layer) কত তারিখে পালিত হয়? 

ক. ২২ জুলাই

খ. ২৮ জুলাই 

গ. ১৭ আগস্ট

ঘ. ১৬ সেপ্টেম্বর   

উত্তর: ১৬ সেপ্টেম্বর   

৮৮. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল? 

ক. মুজিবনগর

খ. থিয়েটার রোড, কলকাতা 

গ. কমিরগঞ্জ

ঘ. বেনাপোল

উত্তর: থিয়েটার রোড, কলকাতা 

৮৯. নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? 

ক. মাছ চাষ

খ. বস্ত্র 

গ. পাট

ঘ. সিমেন্ট

উত্তর: মাছ চাষ 

৯০. বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? 

ক. ১৮৩

খ. ১৮৮ 

গ. ১৯৩

ঘ. ১৯৭ 

উত্তর: ১৯৩ 

৯১. এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? 

ক. চীন

খ. ভারত 

গ. জাপান

ঘ. সিঙ্গাপুর   

উত্তর: জাপান 

৯২. বিশ্বস্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 

ক. ১৯৯৮

খ. ২০০৪ 

গ. ২০১৪

ঘ. ২০১৯

উত্তর: ২০১৪ 

৯৩. জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 

ক. ২৪ অক্টোবর, ১৯৪৫ 

খ. ২৮ নভেম্বর, ১৯৪৩ 

গ. ২৮ জানুয়ারি, ১৯৪৩ 

ঘ. ২৪ ডিসেম্বর, ১৯৪৫

উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ 

৯৪. বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি-র) কত শতাংশ কৃষি থেকে আসে? 

ক. ১২.৪০%

খ. ১২.৮৯% 

গ. ১৩.০২%

ঘ. ১৩.৩৫%

উত্তর: ১৩.৩৫% 

৯৫. বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? 

ক. ১২৬তম

খ. ১৩০তম 

গ. ১৩৬তম

ঘ. ১৩৯তম

উত্তর: ১৩৬তম 

৯৬. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? 

ক. ১৫

খ. ২৭ 

গ. ৩৭

ঘ. ৩৯

উত্তর: ৩৯ 

৯৭. একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 

ক. ১৫-২০%

খ. ২০-২৫% 

গ. ৩০-৩৫%

ঘ. ৩৫-৪০%

উত্তর: ২০-২৫% 

৯৮. বাংলামতি কি? 

ক. এক প্রকার ধান

খ. এক প্রকার গম 

গ. এক প্রকার আম

ঘ. একটি নদীর নাম

উত্তর: এক প্রকার ধান 

৯৯. বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? 

ক. আবগারি শুল্ক

খ. মূল্য সংযোজন কর 

গ. জরিমানা ও শাস্তিমূলক ফি

ঘ. উপরের সবগুলো

উত্তর: উপরের সবগুলো 

১০০. অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 

ক. ১৯১৭

খ. ১৮৫৭ 

গ. ১৮৪৯

ঘ. ১৭৫৭

উত্তর: ১৯১৭ 


More Question Bank

11-20 Grade

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ১৪ আগস্ট ২০২৬ ইং তারিখে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা (উচ্চমান সহকারী) -২০২৬ | BNDCP Question MCQ Solution- 2026 উচ্চমান সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চমান সহকারী পদে বেসামরিক কর্মচারী নিয়োগ বোর্ড কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।     🔍  তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা-২০২৬পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ২০ ◉    গণিত — ২০ ◉    সাধারণ জ্ঞান— ২০ ◉    মোট: ৮...

11-20 Grade

বস্ত্র অধিদপ্তর (জুনিয়র ইন্সট্রাক্টর) নিয়োগ পরীক্ষা -২০২০ | DOT Question MCQ Solution- 2020 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ০৫ মার্চ ২০২০ ইং বস্ত্র অধিদপ্তর (জুনিয়র ইন্সট্রাক্টর) নিয়োগ পরীক্ষা -২০২০ | DOT Question MCQ Solution- 2020 জুনিয়র ইন্সট্রাক্টর পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে জুনিয়র ইন্সট্রাক্টর পদে বস্ত্র অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হয়।     🔍  বস্ত্র অধিদপ্তর (জুনিয়র ইন্সট্রাক্টর) নিয়োগ পরীক্ষা -২০২০ | DOT Question MCQ Solution- 2020পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ২০ ◉    ইংরেজি— ২০ ◉    সাধারণ জ্ঞান—২০ ◉    সাবজেক্টি...

11-20 Grade

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BAEC MCQ Question Solution-2026 ল্যাবরেটরি এটেনডেন্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও  ভাইভা পরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:   ◉    বাংলা— ০৮ ◉    ইংরেজি— ১০ ◉    গণিত — ১৬ ◉    সাধারণ জ্ঞান—১৬ ◉    বিষয়ভিত্তিক—৩০ ◉    মোট: ৭০ নম্বর সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach