৪৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 46th BCS Question Solution | Biddabari


প্রিয় চাকরি প্রত্যাশী,

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।

তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।

আরও দেখুন:

৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution | Biddabari

৪৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 44th BCS Question Solution | Biddabari

৪৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 45th BCS Question Solution | Biddabari

🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস

⏵বিসিএসের সিলেবাস, মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতি ভালোভাবে বিশ্লেষণ করুন।

⏵গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন — কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেটি চিহ্নিত করুন।

⏵প্রিলি ও লিখিত উভয়ের জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

⏵প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

⏵বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—

⏵প্রত্যেক বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

⏵খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

⏵বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও রচনা, এবং ইংরেজি Grammar & Literature নিয়মিত অনুশীলন করুন।

⏵গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যা প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

⏵কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল থেকে ভিডিও টিউটোরিয়াল দেখুন।

🔟 লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট লেখার অভ্যাস করুন।

🎯প্রস্তুতির জন্য পড়তে পারেন বিদ্যাবাড়ির BCS Digest Plus বইটি।

🎯 আরও ভালো প্রস্তুতির জন্য যোগ দিন — BCS Target Live Batch

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ

বিসিএস পরীক্ষার ধরন ও প্রশ্নের ধরণ বুঝতে হলে বিগত প্রশ্ন সমাধান অপরিহার্য।

৪৬তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন —

✅ কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

✅ কোন টপিকগুলোতে আপনি দুর্বল

✅ কোন অংশে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন

নিয়মিত প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি হয় দৃঢ় ও আত্মবিশ্বাসী,

এবং অনেক সময় বিগত প্রশ্ন থেকেই কমন প্রশ্ন আসে।


📚 আরও দেখুন:

৪২তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Solution | Biddabari

৪১তম বিসিএস প্রশ্ন সমাধান | 40th BCS Question Solution | Biddabari

আজ প্রকাশ করা হচ্ছে:

📄 ৪৬তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 46th BCS Question Solution PDF

বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করছে।

আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করেও ব্যবহার করা যাবে।

📘 আরও দেখুন:






51th BCS Dynamic Advance Live Batch



৪৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 46th BCS Question Solution | Biddabari PDF Download


৪৬ তম বিসিএস (প্রিলি.)

০১. Which of the following words can be used as a verb?  

a. mobile

b. sugar

c. media

d. sand

Note: Both b & C

০২. In which sentence ‘like’ is used as a preposition?   

a. He likes to eat fish

b He laughs like his father does

c. He claimed the tree like a cat

d. Like minded people are necessary to start a business

উত্তর: He claimed the tree like a cat

০৩. He died following the incident. The underlined word is a/an–   

a. adjective

b. adverb

c. noun

d. preposition

উত্তর: preposition

০৪. Writing a diary is a very good practice to develop the writing skill. The underlined part is a/an–   

a. noun phrase

b. verbal phrase

c. adjective phrase

d. adverbial phrase

উত্তর: noun phrase

০৫. Fill in the blank with the correct word. ––– he lay on the ground groaning.   

a. Injured

b. Injuring

c. Having injured

d. Be injured

উত্তর: Injured

০৬. Find out the meaning of the following phrase: By and large.   

a. very large

b. on the whole

c. far away

d. the largest one

উত্তর: on the whole

০৭. Choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me.   

a. withdrew

b. forgot

c. reinforced

d. support

উত্তর: withdrew

০৮. ‘Let the cat out of the bag’ means–    

a. bring out a cat from a bag

b let a cat move at large

c. reveal a secret carelessly

d. take a pre-cautious steps

উত্তর: reveal a secret carelessly

০৯. He is a man to depend on. The underlined part is–   

a. a noun phrase

b. an adjective phrase

c. an adverbial phrase

d. a prepositional phrase

উত্তর: an adjective phrase

১০. His dream that he will be a B.C.S cadre finally came true. The underlined part is–   

a. a noun clause

b. an adjective clause

c. an independent clause

d. a co-ordinate clause

উত্তর: a noun clause

১১. Which of the following is a correct simple sentence?   

a. All that glitters is not gold

b. All’s well that ends well

c. Do or die

d. I saw an old man walking past me

উত্তর: I saw an old man walking past me

১২. Which is the correct complex form of the sentence?   

‘A corrupt man cannot win the respect of others.

a. A man who is corrupt cannot respect others.

b. A man does not respect others who are corrupt.

c. A man who is corrupt cannot win the respect of others.

d. A man who can win the respect of others cannot be corrupt.

উত্তর: A man who is corrupt cannot win the respect of others.

১৩. Find out the correct positive form of the sentence: ‘Who else is the better player than Zaman in the team’?   

a. Is there any other player in this team who is as good as Zaman?

b Who is the best player than Zaman in this team?

c. Is there any other players in this team who is as good as Zaman?

d. Are there any other player in this team who are as good as Zaman?

উত্তর: Is there any other player in this team who is as good as Zaman?

Fill in the blank with the correct word:

১৪. The submarine dipped to avoid ––– by the enemy plane.     

a. see

b. seeing

c. being seen

d. seen

উত্তর: being seen

১৫. In fear of ––– he escaped elsewhere.    

a. arresting

b. arrested

c. being arrested

d. having arrested

উত্তর: being arrested

১৬. I didn’t follow who passed by me. It –––– Shajib.  

a. were

b. must be

c. might be

d. was

উত্তর: might be

১৭. Samin is my colleague. I ––– him for ten years.   

a. know

b. knew

c. have known

d. have been known

উত্তর: have known

১৮. The snow swirls ––– the valley.   

a. up

b. in

c. down

d. through

উত্তর: down

১৯. There is a coffee shop ––– the street.    

a. at

b. on

c. before

d. across

উত্তর: across

Identify the correct sentence: (20-23)   

২০.  

a. He has said to me that I will go but you will stay there in Dhaka.

b. He has told me that he will go but I will stay here in Dhaka.

c. He has told me that I would go but you would stay there in Dhaka.

d. He has told me that he would go but I would stay here in Dhaka.

উত্তর: He has told me that he will go but I will stay here in Dhaka.

২১. 

a. The room was darkened by switching off all the lights.

b. The room was darkened switching off all the lights.

c. The room was darkened to switch off all the lights.

d. Switching off all the lights the room was darkened.

উত্তর: The room was darkened by switching off all the lights.

২২. 

a. Had you been there on time, you could have had the information.

b. If you had been there on time, you could have the information.

c. If you had been there on time, you might get the information.

d. Had been you there, you could have got the information.

উত্তর: Had you been there on time, you could have had the information.

২৩. 

a. There are trees on the both sides of the road.

b. There are trees on both the sides of the road.

c. There are trees, on both side of the road.

d. There are trees on either sides of the road.

উত্তর: There are trees on both the sides of the road.

২৪. The antonym of ‘boisterous’ is––    

a. noisy

b. quit 

c. unruly

d.cheerful

উত্তর: quit

২৫. ‘Plagiarism’ means––   

a. the act of using someone’s else’s idea as one’s own.

b.the act of planning everything beforehand.

c. the act of playing a musical instrument.

d. the art of dealing with forgery.

উত্তর: the act of using someone’s else’s idea as one’s own.

২৬. The two cities in A Tale of Two Cities are–    

a. London and Manchester

b. London and Paris

c. Paris and New York

d. Paris and Geneva

উত্তর: London and Paris

২৭. The line ‘Frailty, thou name is woman’ occurs in Shakespeare’s play–    

a. Hamlet

b. Macbeth

c. Othello

d. King Lear

উত্তর: Hamlet

২৮. Who of the following complied an English Dictionary?   

a. Samuel Johnson

b. T.S. Eliot

c. John Dryden

d. William Congreve

উত্তর: Samuel Johnson

২৯. Which is not a poetry form?  

a. Sonnet

b. Ballad

c. Tale

d. Epic

উত্তর: Tale

৩০. ‘I am a man more sinned against than sinning’. This is uttered by–   

a. Horatio

b. Hamlet

c. King Lear

d. Macbeth

উত্তর: King Lear

৩১. Which event influenced the literature of the Romantic period?   

a. French Revolution

b. Industrial Revolution

c. Russian Revolution

d. Hundred Years’ War

উত্তর: French Revolution

৩২. The author of A Farewell to Arms is–    

a. Somerset Maugham

b. Ernest Hemingway

c. D.H. Lawrence

d. Jane Austen

উত্তর: Ernest Hemingway

৩৩. Who is the most famous satirist in English literature?   

a. Alexander Pope

b. Jonathan Swift

c. John Dryden

d. William Wordsworth

উত্তর: Jonathan Swift

৩৪. Which period is known as “The Golden Age of English Literature”?  

a. The Victorian Age

b. The Elizabethan Age

c. The Eighteen century

d. The Restoration Period

উত্তর: The Elizabethan Age

৩৫. Which novel is written by an Indian novelist?   

a. The Ministry of Utmost Happiness

b. The Return of the Native

c. Things Fall Apart

d. Heart of Darkness

উত্তর: The Ministry of Utmost Happiness

৩৬. নিচের কোন ভগ্নাংশটি ২/৩হতে বড়?      

ক. ৩৩/৫০

খ. ৮/১১

গ. ১৩/২৭

ঘ. ৮/১১

উত্তর: ৮১১

৩৭. বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?   

ক. ৪৪০ টাকা

খ. ৪৪১ টাকা

গ. ৪৪৫ টাকা

ঘ. ৪৫০ টাকা

উত্তর: ৪৪১ টাকা

৩৮. ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?   

ক. ১:৯

খ. ২:৫

গ. ২:৩

ঘ. ৩:৫

উত্তর: ২:৩

৩৯. x2 7x + 12 0 এর সমাধান সেট- 

ক. (–, 3]

খ. (4, 3)

গ. [3, 4]

ঘ. [4, )

উত্তর: [3, 4]

৪০. x2 + y2 + z2 = 2, xy + yz + zx = 1 হলে, (x + 2y)2 + (y + 2z)2 + (z + 2x)2 এর মান-   

ক. 12

খ. 19

গ. 16

ঘ. 14

উত্তর: 14

৪১. 3x – y= 3, 5x + y =21 হলে, (x, y) এর মান-   

ক. (2, 5)

খ. (2, 6)

গ. (3, 5)

ঘ. (3, 6)

উত্তর: (3, 6) 

৪২. 1/2 × 2x 3 + 1 = 5 হলে, x এর মান কত?   

ক. 3

খ. 4

গ. 5

ঘ. 6

উত্তর: 6

৪৩. log√8x = 3(1/3) হলে, x এর মান কত? 

ক. 32

খ. 4

গ. 3

ঘ. 8

উত্তর: 32

৪৪. ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?  

ক. ৩৩

খ. ৩৫

গ. ৩৭

ঘ. ৪১

Note: সঠিক উত্তর ২৯

৪৫. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে. মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?  

ক. ১৬π বর্গ সেমি.

খ. ৩২π বর্গ সেমি.

গ. ৩৬π বর্গ সেমি.

ঘ. ৪৮π বর্গ সেমি.

উত্তর: ৩২π বর্গ সেমি.

৪৬. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের?  

ক. সমকোণী

খ. সূক্ষ্মকোণী

গ. স্থলকোণী

ঘ. সমদ্বিবাহু সমকোণী

উত্তর: সমকোণী

৪৭. ৪ সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?   

ক. ৮π বর্গসেমি

খ. ৬π বর্গসেমি

গ. ৪π বর্গসেমি

ঘ. ২π বর্গসেমি

উত্তর:π বর্গসেমি 

৪৮. CONIC শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?   

ক. ২৪

খ. ৪০

গ. ৬০

ঘ. ১২০

উত্তর: ৬০

৪৯. যদি A = {x : x হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং x < 150} হয় তবে P(A) এর সদস্য সংখ্যা কত?  

ক. 8

খ. 12

গ. 14

ঘ. 16

উত্তর: 16

৫০. একটি থলিতে 5 টি নীল, 10 টি সাদা, 20 টি কালো বল আছে। দৈবচয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 

ক. 3/10

খ. 5/7 

গ. 7/5

ঘ. 7/10 

উত্তর: 5/7

৫১. একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?   

ক. দক্ষিণ

খ. দক্ষিণ-পশ্চিম

গ. দক্ষিণ-পূর্ব

ঘ. পূর্ব

উত্তর: দক্ষিণ-পূর্ব

৫২. নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;  

(১) Protect (২) Pragmatic

(৩) Pastel(৪) Postal

(৫) Pebble 

ক. ৪৩৫২১

খ. ৩৫৪২১

গ. ৩৪৫১২

ঘ. ৪৩৫১২

উত্তর: ৩৫৪২১

৫৩. একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, “তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে”। ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?   

ক. মা

খ. খালা

গ. বোন

ঘ. কন্যা

উত্তর: বোন

৫৪. যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S+ T = ? 

ক. ৭১

খ. ৮২

গ. ৯০

ঘ. ৯২

উত্তর: ৯২

৫৫. নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?  

ক. Kiwi

খ. Eagle

গ. Emu

ঘ. Ostrich

উত্তর: Eagle

৫৬. একজন মহিলা বলছেন, “আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমার বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ’। মহিলার বয়স কত?  

ক. ২৩ বছর

খ. ৩৪ বছর

গ. ৪৫ বছর

ঘ. কোনোটিই নয়

উত্তর: ৪৫ বছর 

৫৮. একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?  

ক. ২১০

খ. ১০৫

গ. ২২৫

ঘ. ১৯৬

উত্তর: ১০৫

৫৯. সেই জুটি নির্বাচন করুন যা-

“Children : Pediatrician” জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতে একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।   

ক. Adult : Orthopedist

খ. Kidney : Nephrologist

গ. Females : Gynecologist 

ঘ. Skin : Dermatologist 

উত্তর: Females : Gynecologist










৬২. সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।  

ক. Consciencious    

খ. Conscienctious 

গ. Consciencitious  

ঘ. Conscientious

উত্তর: Conscientious

৬৩. একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩ : ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে পুরুষের সংখ্যা কত?  

ক. ৩০   

খ. ৩৫

গ. ৪০

ঘ. ৪৫

[Note: সঠিক উত্তর ৩৭.৫]

৬৪. ‘Ubiquitous’ শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন। 

ক. Scarco

খ. Abundant

গ. Widespread

ঘ. Limited

উত্তর: Widespread

৬৫. পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?   

ক. ১৮

খ. ২০

গ. ২২

ঘ. ২৪

Note: সঠিক উত্তর ১৭

৬৬. ‘Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে?   

ক. বেগেল

খ. কান্ট

গ. বেন্থাম

ঘ. পিটার

উত্তর: পিটার

৬৭. কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?   

ক. নৈতিকতা নিরপেক্ষ ক্রিয়া

খ. সামাজিক ক্রিয়া

গ. ঐচ্ছিক ক্রিয়া

ঘ. ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া

উত্তর: ঐচ্ছিক ক্রিয়া

৬৮. বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন-

ক. মোহাম্মদ বরকতুল্লাহ

খ. জি. সি. দেব

গ. আরজ আলী মাতুব্বর

ঘ. আব্দুল মতীন

উত্তর: আরজ আলী মাতুব্বর

৬৯. নিচের কোনটি সুশাসনের মূলনীতি?  

ক. স্বচ্ছতা ও জবাবদিহিতা

খ. কর্তৃত্ববাদী শাসন

গ. কেন্দ্রীভত সিদ্ধান্ত গ্রহণ

ঘ. স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব

উত্তর: স্বচ্ছতা ও জবাবদিহিতা 

৭০. “মানুষ হও এবং মরে বাঁচে।”- এটি কার উক্তি?   

ক. প্লেটো

খ. হেগেল

গ. জি. ই. ম্যূর

ঘ. রাসেল

উত্তর: হেগেল 

৭১. জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?   

ক. ২০১০

খ. ২০১১

গ. ২০১২

ঘ. ২০১৮

উত্তর: ২০১২ 

৭২. “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনাধিকৃত প্রদেশ।”- উক্তিটি কে করেছেন? 

ক. আর. বি. পেরি

খ. প্লেটো

গ. সি. ডি. ব্রড

ঘ. বার্ট্রান্ড রাসেল

উত্তর: বার্ট্রান্ড রাসেল 

৭৩. ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল’- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?  

ক. জাতিসংঘ

খ. জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি

গ. বিশ্বব্যাংক

ঘ. এশিয়া উন্নয়ন ব্যাংক

উত্তর: বিশ্বব্যাংক

৭৪. নিচের কোনটি ‘Smart Bangladesh’ এর উপাদান?  

ক. Smart Democracy

খ. Smart Politics

গ. Smart Society

ঘ. Smart Parliament

উত্তর: Smart Society

৭৫. ‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে?     

ক. বার্কলে

খ. জন লক

গ. ডেকার্ট

ঘ. প্লেটো

উত্তর: প্লেটো

৭৬. কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?  

ক. ৫ জুন

খ. ১০ জুন

গ. ২০ জুন

ঘ. ২৫ জুন

উত্তর: ২০ জুন

৭৭. জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?  

ক. রোম

খ. ভিয়েনা

গ. জেনেভা

ঘ. পিটসবার্গ

উত্তর: ভিয়েনা

৭৮. বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?  

ক. ১৯৭৪

খ. ২০১১

গ. ২০১৩

ঘ. ২০১৫

উত্তর: ২০১১

৭৯. আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?  

ক. ইরান

খ. ইরাক

গ. জর্ডান

ঘ. সিরিয়া

উত্তর: সিরিয়া 

৮০. উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট ‘জি৭৭’ এর বর্তমান সদস্য সংখ্যা কত?  

ক. ১০৫

খ. ১১৫

গ. ১২৫

ঘ. ১৩৫

Note: বর্তমান সদস্য সংখ্যা ১৩৪

৮১. “২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে”- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?  

ক. টার্গেট ১.১

খ. টার্গেট ১.২

গ. টার্গেট ১.৩

ঘ. টার্গেট ১.৪

উত্তর: টার্গেট ১.২

৮২. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-  

ক. চীন

খ. জাপান

গ. ডেনমার্ক

ঘ. সুইডেন

উত্তর: চীন 

৮৩. বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?  

ক. ১৯৭২

খ. ১৯৭৩

গ. ১৯৭৪

ঘ. ১৯৭৫

উত্তর: ১৯৭২

৮৪. বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল-   

ক. সৌদি আরব

খ. কুয়েত

গ. ওমান

ঘ. জর্দান

উত্তর: সৌদি আরব 

৮৫. কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?   

ক. শরণার্থীর অধিকার

খ. জ্বালানি নিরাপত্তা

গ. সমুদ্র সীমানা

ঘ. জলবায়ু পরিবর্তন

উত্তর: জলবায়ু পরিবর্তন

৮৬. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? 

ক. আফগানিস্তান

খ. মায়ানমার

গ. পেরু

ঘ. মালি

উত্তর: আফগানিস্তান

৮৭. বৈশ্বিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-  

ক. আইসল্যান্ড

খ. জাপান

গ. সিংগাপুর

ঘ. সুইজারল্যান্ড

উত্তর: আইসল্যান্ড 

৮৮. ‘বার বিধি’ (The Twelve Tables) কী?   

ক. রোমান আইনের ভিত্তি 

খ. স্থাপত্যের ১২টি নির্দেশনা

গ. ফুটবল খেলার নিয়মাবলি

ঘ. স্থানীয়/দেশি খেলা

উত্তর: রোমান আইনের ভিত্তি

৮৯. সিয়াচেন হিমবার (Ciachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?   

ক. ভারত ও চীন

খ. নেপাল ও চীন

গ. পাকিস্তান ও চীন

ঘ. ভারত ও পাকিস্তান

উত্তর: ভারত ও পাকিস্তান

৯০. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?   

ক. জলবায়ু কার্যক্রম

খ. মানসম্মত শিক্ষা

গ. দারিদ্র বিমোচন

ঘ. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান

উত্তর: মানসম্মত শিক্ষা 

৯১. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-  

ক. কার্টাগোনা প্রটোকল

খ. মন্ট্রিল প্রটোকল

গ. কিয়াটো প্রটোকল

ঘ.প্যারিস চুক্তি

উত্তর: কার্টাগোনা প্রটোকল

৯২. ‘Friday for future’ কোন ধরনের আন্দোলন?  

ক. ধর্মীয় আন্দোলন 

খ. পরিবেশবাদী আন্দোলন

গ. শান্তিবাদী আন্দোলন

ঘ. গণতান্ত্রিক আন্দোলন

উত্তর: পরিবেশবাদী আন্দোলন 

৯৩. আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?   

ক. ২ বৎসর

খ. ৩ বৎসর

গ. ৬ বৎসর

ঘ. ৯ বৎসর

উত্তর: ৩ বৎসর 

৯৪. উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?  

ক. আর্টিকেল ২

খ. আর্টিকেল ৩

গ. আর্টিকেল ৪

ঘ. আর্টিকেল ৫

উত্তর: আর্টিকেল ৫ 

৯৫. আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?  

ক. উদারবাদ

খ. বাস্তববাদ

গ. মার্ক্সবাদ

ঘ. কোনটিই নয় 

উত্তর: উদারবাদ    

৯৬. হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?   

ক. বিরামপুর, দিনাজপুর

খ. ঘোড়াঘাট, দিনাজপুর

গ. হাকিমপুর, দিনাজপুর

ঘ. পাঁচ বিবি, জয়পুরহাট

উত্তর: হাকিমপুর, দিনাজপুর

৯৭. ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫°। ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-  

ক. সকাল ০৯:০০ টা

খ. বিকাল ০৩:০০ টা

গ. সন্ধ্যা ০৬:০০

ঘ. রাত ০৯:০০ টা

উত্তর: বিকাল ০৩:০০ টা

৯৮. কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?   

ক. ইন্ডিয়ান ও ইউরেশিয়ান

খ. ইন্ডিয়ান ও বার্মিজ

গ. ইন্ডিয়ান ও আফ্রিকান

ঘ. বার্মিজ ও ইউরেশিয়ান

উত্তর: ইন্ডিয়ান ও ইউরেশিয়ান 

৯৯. উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল-  

ক. ৫.৫° সেলসিয়াস/কিলোমিটার

খ. ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

গ. ৭.৫° সেলসিয়াস/কিলোমিটার

ঘ. ৮.৫° সেলসিয়াস/কিলোমিটার

উত্তর: ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

১০০. নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?  

ক. ১৮০°

খ. ৩৬০°

গ. ৯০°

ঘ. ০°

উত্তর: ৯০°

১০১. দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ-২৮) মূল ফোকাস ছিল-   

ক. জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

খ. জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক

গ. ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক

ঘ. মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ

উত্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

১০২. জাপানিজ শব্দ ‘সুনামি’ এর অর্থ কী?  

ক. বিশালাকৃতির ঢেউ

খ. সামুদ্রিক ঢেউ

গ. জলোচ্ছাস

ঘ. পোতাশ্রয়ের ঢেউ

উত্তর: পোতাশ্রয়ের ঢেউ 

১০৩. বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?   

ক. মরুকরণ

খ. বন্যা

গ. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

ঘ. ভূমিকম্প

উত্তর: ভূমিকম্প

১০৪. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?    

ক. নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা

খ. নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা

গ. নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা

ঘ. বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা

ঘ. বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা 

উত্তর: নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা

১০৫. নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ?   

ক. ভূমিকম্প                     

খ. ভূমিধ্বস

গ. সুনামি

ঘ. খরা

উত্তর: খরা 

১০৬. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?   

ক. আ

খ. এ

গ. উ

ঘ. ও

উত্তর:

১০৭. বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-   

ক. উৎসম

খ. তদ্ভব

গ. দেশি

ঘ. বিদেশি

উত্তর: দেশি

১০৮. ‘ধ্বনিবজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা-   

ক. মুহম্মদ আবদুল হাই

খ. মুহম্মদ শহীদুল্লাহ্

গ. মুনীর চৌধুরী

ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তর: মুহম্মদ আবদুল হাই

১০৯. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তর: ২টি

১১০. যোগরূঢ় শব্দ কোনটি? 

ক. কলম

খ. মলম

গ. বাঁশি

ঘ. শাখামৃগ

উত্তর: শাখামৃগ 

১১১. উপসর্গযুক্ত শব্দ-  

ক. বিদ্যা

খ. বিদ্রোহী

গ. বিষয়

ঘ. বিপুল

উত্তর: বিদ্রোহী 

১১২. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?  

ক. সরোবরে

খ. চশমা

গ. সরোজ

ঘ. চম্পক

উত্তর: সরোবরে

১১৩. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ? 

ক. ভাইবোন

খ. রাজপথ

গ. বকলম

ঘ. ঐকিক

উত্তর: ঐকিক

১১৪. ‘শিরশ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ- 

ক. শির + ছেদ

খ. শিরঃ + ছেদ

গ. শিরশ্ + ছেদ

ঘ. শির + উচ্ছেদ

উত্তর: শিরঃ + ছেদ

১১৫. ‘নীলকর’ কোন সমাসের দৃষ্টান্ত? 

ক. দ্বন্দ্ব

খ. বহুব্রীহি

গ. নিত্য

ঘ. উপপদ তৎপুরুষ

উত্তর: উপপদ তৎপুরুষ

১১৬. ‘Pedagogy’ শব্দের পরিভাষা- 

ক. সহশিক্ষা

খ. নারীশিক্ষা

গ. শিক্ষাতত্ত্ব

ঘ. শিক্ষানীতি

উত্তর: শিক্ষানীতি

১১৭. ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?  

ক. বন্ধুর

খ. অসম

গ. সুষম

ঘ. ঋজু

উত্তর: ঋজু

১১৮. বাংলা একাডেমির ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়?  

ক. ১৯৯০

খ. ১৯৯২

গ. ১৯৯৪

ঘ. ১৯৯৬

উত্তর: ১৯৯২

১১৯. কোন বানানটি শুদ্ধ?  

ক. মুলো

খ. মুলা

গ. ধুলি

ঘ. ধূলো

উত্তর: মুলা

১২০. ‘নদী’-র সমার্থক শব্দ কোনটি? 

ক. সিন্ধু

খ. হিল্লোল

গ. তটিনী

ঘ. নির্ঝর

উত্তর: তটিনী

১২১. চর্যাপদের কবিরা ছিলেন-  

ক. মহাঘানী বৌদ্ধ

খ. বজ্রঘানী বৌদ্ধ

গ. বাউল

ঘ. সহজঘানী বৌদ্ধ

উত্তর: সহজঘানী বৌদ্ধ

১২২. ‘শূন্যপূরাণের’ রচয়িতা- 

ক. রামাই পন্ডিত

খ. হলায়ূধ মিশ্র

গ. কাহ্নপা

ঘ. কুক্কুরীপা

উত্তর: রামাই পন্ডিত

১২৩. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?  

ক. শ্রীচৈতন্যদেবের জন্মস্থান

খ. বড়ু–চন্ডীদাসের জন্মস্থান

গ. চর্যাপদের প্রাপ্তিস্থান

ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান 

১২৪. ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।  

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’।।- কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?  

ক. নূরনামা

খ. নসিহতনামা

গ. মধুমালতী

ঘ. ইউসুফ-জুলেখা

উত্তর: নূরনামা   

১২৫. আলাওল কোন শতাব্দীর কবি? 

ক. পঞ্চদশ

খ. ষোড়শ

গ. সপ্তদশ

ঘ. অষ্টাদশ

উত্তর: সপ্তদশ

১২৬. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে? 

ক. রবীন্দ্র সংগীত

খ. নজরুল সংগীত

গ. ভাটিয়ালি গান

ঘ. বাউল গান

উত্তর: বাউল গান

১২৭. চণ্ডীচরণ মুন্সী কে? 

ক. শ্রীরামপুর মিশনের লিপিকার

খ. ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত

গ. কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা

ঘ. সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক

উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত 

১২৮. ‘রত্নপরীক্ষা’ গ্রন্থের রচয়িতা-  

ক. রামমোহন রায়

খ. অক্ষয়কুমার দত্ত

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. রাধানাথ শিকদার

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১২৯. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-  

ক. দ্বারকানাথ ঠাকুর

খ. দেবেন্দ্রনাথ ঠাকুর 

গ. রথীন্দ্রনাথ ঠাকুর

ঘ. প্রমথ চৌধুরী

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর

১৩০. ‘ভীষ্মদেব খোশনবীশ’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?  

ক. কমলাকান্ত

খ. লোকরহস্য

গ. মুচিরাম গুড়ের জীবনচরিত

ঘ. যুগলাঙ্গুরীয়

উত্তর: কমলাকান্ত

১৩১. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক- 

ক. জশুয়া মার্শম্যান

খ. ডেভিড হেয়ার

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

১৩২. ‘রঞ্জন’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? 

ক. বিসর্জন

খ. রক্তকরবী

গ. মুক্তধারা

ঘ. ডাকঘর

উত্তর: রক্তকরবী 

১৩৩. ‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন- 

ক. সুকুমার রায়

খ. রামেশচন্দ্র মজুমদার

গ. শিবনারায়ণ রায়

ঘ. হরপ্রসাদ শাস্ত্রী

উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী

১৩৪. “নাম রেখেছি কোমল গান্ধার” কাব্যের রচয়িতা-   

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. বিষ্ণু দে

গ. অমিয় চক্রবর্তী

ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তর: বিষ্ণু দে

১৩৫. ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-গানটির রচয়িতা?  

ক. কাজী নজরুল ইসলাম

খ. গোলাম মোস্তফা

গ. জসীমউদ্দীন

ঘ. আব্বাস উদ্দীন আহমদ

উত্তর: কাজী নজরুল ইসলাম

১৩৬. শামসুর রাহমানের রচিত উপন্যাস-  

ক. পতঙ্গ পিঞ্জর

খ. প্রেম একটি লাল গোলাপ

গ. রৌদ্র করোটিতে

ঘ. অদ্ভত আঁধার এক

উত্তর: অদ্ভত আঁধার এক 

১৩৭. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত-  

ক. অস্তিত্ববাদ

খ. অভিব্যক্তিবাদ

গ. পরাবাস্তববাদ

ঘ. দ্বৈতাদ্বৈতবাদ

উত্তর: দ্বৈতাদ্বৈতবাদ 

১৩৮. ‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্থের কবি-  

ক. আল মাহমুদ

খ. রফিক আজাদ

গ. আবুল হাসান

ঘ. আবুল হোসেন

উত্তর: আবুল হাসান 

১৩৯. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?  

ক. জ্যোতিপ্রকাশ দত্ত

খ. রিজিয়া রহমান

গ. শহীদুল জহির

ঘ. দিলারা হাশেম

উত্তর: শহীদুল জহির

১৪০. “একুশ মানে মাথা নত না করা”- এ অমর পঙ্ক্তির রচয়িতা-   

ক. আবদুল গাফফার চৌধুরী

খ. আবুল ফজল

গ. মুনীর চৌধুরী

ঘ. সিরাজুল ইসলাম চৌধুরী

উত্তর: আবুল ফজল

১৪১. পাহাড়পুরের ‘সোমপুর বিহার’ বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?  

ক. মৌর্য

খ. পাল

গ. গুপ্ত

ঘ. চন্দ্র

উত্তর: পাল

১৪২. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?   

ক. মোহাম্মদ সোলায়মান

খ. আব্দুল খালেক

গ. মাহবুব উদ্দিন আহমেদ

ঘ. শৈলেন্দ্র কিশোর চৌধুরী

উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ

১৪৩. ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?  

ক. বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা

খ. অর্থ ও পররাষ্ট্র

গ. স্বরাষ্ট্র পরিকল্পনা

ঘ. প্রতিরক্ষা ও পররাষ্ট্র

উত্তর: প্রতিরক্ষা ও পররাষ্ট্র 

১৪৪. বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী?  

ক. সিলেট ও চট্টগ্রাম

খ. ঢাকা ও ময়মনসিংহ

গ. কুমিল্লা ও নোয়াখালী

ঘ. রাজশাহী ও রংপুর 

উত্তর: সিলেট ও চট্টগ্রাম

১৪৫. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?   

ক. সিলেট

খ. খুলনা

গ. বরিশাল

ঘ. চট্টগ্রাম

উত্তর: বরিশাল

১৪৬. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? 

ক. পরিকল্পনা

খ. শিল্প

গ. বাণিজ্য

ঘ. অর্থ

উত্তর: বাণিজ্য

১৪৭. বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? 

ক. ভূমি রাজস্ব

খ. মূল্য সংযোজন কর

গ. আয়কর

ঘ. আমদানি শুল্ক

উত্তর: মূল্য সংযোজন কর 

১৪৮. মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী? 

ক. বিজু

খ. রাশ

গ. সাংগ্রাই

ঘ. বাইশু

উত্তর: সাংগ্রাই 

১৪৯. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? 

ক. লিটন দাস

খ. মুশফিকুর রহিম

গ. সাকিব আল হাসান

ঘ. মাহমুদুল্লাহ রিয়াদ

উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ

১৫০. বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?  

ক. ২৫

খ. ২৬

গ. ২৭

ঘ. ২৮

উত্তর: ২৫

১৫১. মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?  

ক. গারো

খ. সাওতাল

গ. মনিপুরী

ঘ. চাকমা

উত্তর: গারো 

১৫২. অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? 

ক. প্রধানমন্ত্রীর কার্যালয়

খ. বিচার বিভাগ

গ. নির্বাহী বিভাগ

ঘ. মন্ত্রীপরিষদ বিভাগ

উত্তর: নির্বাহী বিভাগ 

১৫৩. বাংলাদেশের কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস? 

ক. সালদা

খ. হালদা

গ. পদ্মা

ঘ. কুমার

উত্তর: হালদা

১৫৪. ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?  

ক. ৬

খ. ৭

গ. ৮

ঘ. ৯

উত্তর:

১৫৫. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?  

ক. সাজেদা চৌধুরী

খ. নূরজাহান মোর্শেদ

গ. রাফিয়া আক্তার ডলি

ঘ. রাজিয়া বানু

উত্তর: রাজিয়া বানু

১৫৬. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?   

ক. কুদরত-ই-খুদা

খ. কাজী মোতাহের হোসেন

গ. জামাল নজরুল ইসলাম

ঘ. আব্দুল মতিন চৌধুরী

উত্তর: জামাল নজরুল ইসলাম

১৫৭. কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?  

ক. মানবাধিকার

খ. নারীর ক্ষমতায়ন

গ. শিশু মৃত্যুহার হ্রাস

ঘ. মাতৃ মৃত্যুহার হ্রাস

উত্তর: নারীর ক্ষমতায়ন

১৫৮. বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 

ক. ২০৩১

খ. ২০৩৫

গ. ২০৪১

ঘ. ২০৪৫

উত্তর: ২০৪১ 

১৫৯. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?  

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. জার্মানী

ঘ. স্পেন

উত্তর: যুক্তরাষ্ট্র

১৬০. বাংলাদেশের নবীনতম নদী কোনটি? 

ক. পদ্মা

খ. যমুনা

গ. জিঞ্জিরাম

ঘ. মেঘনা

উত্তর: জিঞ্জিরাম

১৬১. ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পরিচালক কে?  

ক. গুরু দত্ত

খ. শিবু সিরিল

গ. শ্যাম বেনেগাল

ঘ. বিমাল ভরদ্বাজ

উত্তর: শ্যাম বেনেগাল

১৬২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? 

ক. সেপ্টেম্বর

খ. অক্টোবর

গ. নভেম্বর

ঘ. ডিসেম্বর

উত্তর: সেপ্টেম্বর

১৬৩. ‘The Foreshadowing of Bangladesh’  গবেষণা গ্রন্থটির লেখক কে? 

ক. রেহমান সোবহান

খ. আনিসুর রহমান

গ. নুরুল ইসলাম

ঘ. হারুন-অর-রশিদ

উত্তর: হারুন-অর-রশিদ

১৬৪. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? 

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. তাজউদ্দীন আহমেদ

ঘ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৬৫. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?  

ক. ৪০.৮

খ. ৪০.৯

গ. ৪১.৬

ঘ. ৪১.৮

উত্তর: ৪১.৮

১৬৬. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 

ক. ৯৫

খ. ৯৬

গ. ৯৭

ঘ. ৯৮

উত্তর: ৯৫

১৬৭. ১৯৫৮ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 

ক. ২১৯

খ. ২২১

গ. ২২৩

ঘ. ২২৫

উত্তর: ২২৩

১৬৮. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?  

ক. সংযুক্ত আরব আমিরাত

খ. সৌদি আরব

গ. কুয়েত

ঘ. মালয়েশিয়া 

উত্তর: সৌদি আরব

১৬৯. কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 

ক. ৩

খ. ৪

গ. ৫

ঘ. ৬

উত্তর:

১৭০. বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে, কোন দেশের বিপক্ষে? 

ক. পাকিস্তান

খ. দক্ষিণ আফ্রিকা

গ. ভারত

ঘ. জিম্বাবুয়ে

উত্তর: জিম্বাবুয়ে 

১৭১. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়? 

ক. জলীয় বাষ্প 

খ. কার্বন ডাইঅক্সাইড 

গ. মিথেন

ঘ. নাইট্রিক অক্সাইড

উত্তর: নাইট্রিক অক্সাইড

১৭২. জলীয় দ্রবণে PH এর সর্বোচ্চ মান কোনটি? 

ক. ৭

খ. ১০

গ. ১৪

ঘ. ২০

উত্তর: ১৪

১৭৩. কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?  

ক. রাইবোসোম

খ. ক্লোরোপ্লাস্ট

গ. মাইটোকন্ড্রিয়া

ঘ. পারোক্সিসোম      

উত্তর: রাইবোসোম 

১৭৪. প্রাকৃতিক ইউরেনিয়াম শতকরা কত ভাগ 238U আইসোটোপ থাকে?  

ক. ৫০%

খ. ৯৯.৩%

গ. ০%

ঘ. ৬৯.৩%

উত্তর: ৯৯.৩%

১৭৫. জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?  

ক. বায়োইনফরমেটিক্স

খ. বায়োমেট্রিক্স

গ. বায়োকেমিস্ট্রি

ঘ. কোনোটিই নয়    

উত্তর: বায়োইনফরমেটিক্স

১৭৬. গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?  

ক. ইঁদুরের মাধ্যমে

খ. মাইটের মাধ্যমে

গ. বাতাসের মাধ্যমে

ঘ. পাখির মাধ্যমে

উত্তর: মাইটের মাধ্যমে

১৭৭.এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?  

ক. Reb blood corpuscle 

খ. Thrombocyte

গ. B Lymphocyte 

ঘ. Monocyte

উত্তর: B Lymphocyte

১৭৮. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি? 

ক. গ্লাইসিন

খ. সেরিন 

গ. সিস্টিন

ঘ. ভ্যালিন

উত্তর: ভ্যালিন

১৭৯. প্রকৃতিতে মৌলিক বল কয়টি? 

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তর: ৪টি

৮০. জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? 

ক. Ultra-violet

খ. Infrared

গ. Visible

ঘ. X-ray

উত্তর: Infrared

১৮১. কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না?  

ক. সবুজ

খ. নীল

গ. লাল

ঘ. হলুদ

উত্তর: হলুদ 

১৮২. রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হল- 

ক. Vitamin K

খ. Vitamin A

গ. Vitamin B

ঘ. Vitamin C

উত্তর: Vitamin K

১৮৩. ফোটন শক্তি ‘E’ এর সমীকরণটি হল- 

ক. h λ/c

খ. hc/λ

গ. cλ/h

ঘ. chλ

উত্তর: hc/λ

১৮৪. দ্বিপদ নামকরণ দ্বিতীয় নামটি নির্দেশ করে- 

ক. প্রজাতি

খ. বর্গ

গ. রাজ্য

ঘ. শ্রেণি

উত্তর: প্রজাতি  

১৮৫. ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়- 

ক. লবণ

খ. পানি

গ. কার্বন ডাইঅক্সাইড

ঘ. সবগুলো

উত্তর: সবগুলো 

১৮৬. Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? 

ক. এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম

খ. এটি Open Source অপারেটিং সিস্টেম

গ. ক ও খ উভয়ই সত্য

ঘ. কোনোটিই সত্য নয়

উত্তর: এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম

১৮৭. নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রততম? 

ক. RAM

খ. Hard Disk

গ. ROM

ঘ. Register

উত্তর: Register

১৮৮. নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?  

ক. Size of RAM

খ. Size of ROM

গ. Size of Cache Memory

ঘ. Size of Register

উত্তর: Size of ROM

১৮৯. নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪) এর সঠিক বাইনারি রূপ?  

ক. (১১১ ১০১)

খ. (০১০ ১০০)

গ. (১১১ ১০০)

ঘ. (১০১ ০১০)

উত্তর: (০১০ ১০০)

১৯০. একটি অপারেটিং সিস্টেম  একজন ব্যক্তিকে বিভিন্ন Symbols, icon অথবা Visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?    

ক. Command- Line Interface

খ. Graphical User Interface

গ. Block User Interface

ঘ. Tap User Interface

উত্তর: Graphical User Interface

১৯১. নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?  

ক. এটি Interpreter এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে

খ. এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে

গ. এটি একবারে পুরো  প্রোগ্রাম অনুবাদ করে

ঘ. এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে 

উত্তর: এটি একবারে পুরো  প্রোগ্রাম অনুবাদ করে

১৯২. নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম নয়?   

ক. Facebook

খ. Twitter

গ. Instagram

ঘ. Google

উত্তর: Google

১৯৩. Cellular Data network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?  

ক. Global Positioning Radio Service

খ. General Positioning Radio Service

গ. Global Packet Radio Service

ঘ. General Packet Radio Service

উত্তর: General Packet Radio Service

১৯৪. বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক. Antivirus

খ. Digital Signature

গ. Encryption

ঘ. Firewall

উত্তর: Firewall

১৯৫. নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? 

ক. Bing

খ. Google

গ. Yahoo

ঘ. Safari

উত্তর: Safari 

১৯৬. ইন্টারনেট জগতে Hyper-linked document গুলোর কালেকশনকে কী বলে? 

ক. HTML

খ. E-mail

গ. WWW

ঘ. DWS

উত্তর: WWW

১৯৭. গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তি Distributed Computing এর একটি দৃষ্টান্ত?  

ক. Remote Sensing

খ. Cloud Computing

গ. Remote Invocation

ঘ. Private Computing

উত্তর: Cloud Computing

১৯৮. নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়?   

ক. LAN

খ. WAN

গ. MAN

ঘ. PAN

উত্তর: WAN

১৯৯. নিচের কোন প্রযুক্তি Face Recognition সিস্টেমে ব্যবহার করা হয়? 

ক. Applied AI

খ. Applied IOT

গ. Virtual Reality

ঘ.  কোনোটিই নয়

উত্তর: Applied AI

২০০. নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত ‘MbPS’ এর পূর্ণরূপ কোনটি? 

ক. Megabytes Per second

খ. Megabits per second

গ. Milibits per second

ঘ. কোনোটিই নয়

উত্তর: Megabits per second



More Question Bank

11-20 Grade

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 সহকারী শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ৬৯ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৮◉    ইংরেজি— ১১◉    গণিত — ১৪◉    আইসিটি — ০৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    সাধারণ বিজ্ঞান ও ভূগোল— ০৬◉    মোট: ৬৯ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ,...

Bank

সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,  আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সমন্বিত  ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে  অফিসার ক্যাশ...

Non-Cadre

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৯ জুন ২০২৬ ইং তারিখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026প্রমোশন অফিসার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সাল ভিত্তিক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 এর প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রমোশন অফিসার পদে শিল্প মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ পরীক্ষার (প্রমোশন অফিসার) প্রশ্ন সমাধান -২০২৬ | BSCIC (Promotion Officer) MCQ Question Solution- 2026 পরীক্ষার বিষয়...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach