প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা)
১. ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কৃষ্ণচন্দ্র মজুমদার
গ. গোবিন্দ্রচন্দ্র দাস
ঘ. কায়কোবাদ
উত্তর: কায়কোবাদ
২. ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩. ‘তাসের দেশ’ নাটকটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. অমৃতলাল বসু
ঘ. আকবর উদ্দীন
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৪. কোনটি শুদ্ধ বানান?
ক. গনণা
খ. গণনা
গ. গণণা
ঘ. গননা
উত্তর: গণনা
৫. কোনটি শুদ্ধ বানান?
ক. গৃহিনী
খ. গৃহিনি
গ. গৃহীণী
ঘ. গৃহিণী
উত্তর: গৃহিণী
৬. ‘সে তোমাকে ভয় পায়’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. অধিকরণে ২য়া
গ. অপাদানে ২য়া
ঘ. অপাদানে ৩য়া
উত্তর: অপাদানে ২য়া
৭. ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. সম্প্রদানে ৬ষ্ঠী
খ. কর্মে ৭মী
গ. সম্প্রদানে ৭মী
ঘ. অপাদানে ৬ষ্ঠী
উত্তর: কর্মে ৭মী
৮. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
ক. প্রাদি সমাস
খ. নিত্য সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. অলুক সমাস
উত্তর: নিত্য সমাস
৯. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
ক. অলুক সমাস
খ. নিত্য সমাস
গ. প্রাদি সমাস
ঘ. উপপদ
উত্তর: অলুক সমাস
১০. ‘ কেশ’ এর সমার্থক শব্দ নয়-
ক. কুন্তল
খ. চুল
গ. ললাট
ঘ. অলক
উত্তর: ললাট
১১. ‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ-
ক. সাকার
খ. আকার
গ. অদৃশ্য
ঘ. দৃশ্যমান
উত্তর: সাকার
১২. কোন বাগধারা দ্বারা ‘ভণিতা’ বোঝানো হয়?
ক. গণেশ উল্টান
খ. গৌরচন্দ্রিকা
গ. কুপমণ্ডুক
ঘ. টইটুম্বুর
উত্তর: গৌরচন্দ্রিকা
১৩. ‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ-
ক. অ + আর্চ
খ. অতি + চার্য
গ. আশ + চর্য
ঘ. আ + চর্য
উত্তর: আ + চর্য
১৪. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ক. ধাতু প্রত্যয়
খ. শব্দ প্রত্যয়
গ. কৃৎ প্রত্যয়
ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তর: কৃৎ প্রত্যয়
১৫. ‘কুল কাঠের আগুন’ এর প্রকৃত নাম কী?
ক. তীব্র জ্বালা
খ. কাঠের পুতুল
গ. কুপমুণ্ডুক
ঘ. এলাহী কাণ্ড
উত্তর: তীব্র জ্বালা
১৬. Noun of the word ‘Poor’ is–
ক. Poority
খ. Poverty
গ. Poorify
ঘ. Poorness
উত্তর: Poverty
১৭. Verb of the word ‘new’ is-
ক. Anew
খ. Newness
গ. Newly
ঘ. Renew
উত্তর: Renew
১৮. কোন বানানটি শুদ্ধ?
ক. Achievent
খ. Acheivement
গ. Achievement
ঘ. Acheivement
উত্তর: Achievement
১৯. কোন বানানটি শুদ্ধ?
ক. Commission
খ. Comision
গ. Comession
ঘ. Commision
উত্তর: Commission
২০. He is beating the theif – এর পরিবর্তিত voice form হচ্ছে-
ক. The theif was being beaten by him.
খ. The thief is being beat by him.
গ. The thief is beaten by him.
ঘ. The thief is being beaten by him.
উত্তর: The thief is being beaten by him.
২১. Who opened the door? এর পরিবর্তিত Voice হচ্ছে-
ক. By whom was the door be opened?
খ. By whom was the door opened?
গ. By whom is the door opened?
ঘ. By whom has the door opened?
উত্তর: By whom was the door opened?
২২. He said,“What a pity!” বাক্যের indirect speech হচ্ছে-
ক. He said that it was a great pity.
খ. He exclaimed that it is a great pity.
গ. He exclaimed that it was a great pity.
ঘ. He said that it is a great pity.
উত্তর: He exclaimed that it was a great pity
২৩. My father said to me, “We are going there tomorrow” বাক্যের Indirect speech হচ্ছে-
ক. My father told me that they would be going there the next day.
খ. My father said to me that they are going there the next day.
গ. My father told me that they were going there the next day.
ঘ. My father told me that they are going there the next day.
উত্তর: My father told me that they were going there the next day.
২৪. “The disgruntled man grumbled ____ his fate. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
ক. on
খ. to
গ. against
ঘ. at
উত্তর: at
২৫. “You are not amenable ___ reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
ক. from
খ. to
গ. of
ঘ. into
উত্তর: to
২৬. ‘Bag and baggage’ idiom এর অর্থ হচ্ছে-
ক. Properly
খ. Heavy things
গ. Leaving nothing behind
ঘ. Costly things
উত্তর: Leaving nothing behind
২৭. ‘Loaves and fishes’ idiom-টির অর্থ হচ্ছে-
ক. Personal gains
খ. Beautiful bread
গ. Tasty fishes
ঘ. None
উত্তর: Personal gains
২৮. কোনটি শুদ্ধ বাক্য?
ক. I suffered from fever for a weak.
খ. She found the boy crying.
গ. Let you and he be the witness.
ঘ. Rahim play everday.
উত্তর: She found the boy crying.
২৯. কোনটি শুদ্ধ বাক্য?
ক. Matin is good that his brother.
খ. Why you have done this?
গ. He was too clever to miss the point.
ঘ. You conduct admits at no excuses.
উত্তর: He was too clever to miss the point.
৩০. The correct porverb is____
ক. silence is capital
খ. silence is value
গ. silence is golden
ঘ. silence is meritorious
উত্তর: silence is golden
৩১. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. ৫৬ বছর এবং ১৪ বছর
খ. ৩৬ বছর এবং ৯ বছর
গ. ৪০ বছর এবং ১০ বছর
ঘ. ৩২ বছর এবং ৮ বছর
উত্তর: ৩৬ বছর এবং ৯ বছর
৩২. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
ক. ৭ ও ১১
খ. ১২ ও ১৮
গ. ১০ ও ২৪
ঘ. ১০ ও ১৬
উত্তর: ১০ ও ১৬
৩৩. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
ক. ৭৭৫ জন
খ. ৬৫০ জন
গ. ৫০০ জন
ঘ. ৩৭৫ জন
উত্তর: ৫০০ জন
৩৪. ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
ক. ১৬০ টাকা
খ. ১৭০ টাকা
গ. ১৮৫ টাকা
ঘ. ১৯৫ টাকা
উত্তর: ১৯৫ টাকা
৩৫. প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
ক. লাভ লোকসান কিছুই হয়নি
খ. ৯০০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৬০০ টাকা
উত্তর: ৩০০ টাকা
৩৬. একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে?
ক. ১১ সেকেন্ড
খ. ১০ সেকেন্ড
গ. ৯ সেকেন্ড
ঘ. ৮ সেকেন্ড
উত্তর: ১১ সেকেন্ড
৩৭. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
ক. ১৫ দিন
খ. ২০ দিন
গ. ২৫ দিন
ঘ. ২৮ দিন
উত্তর: ২০ দিন
৩৮. ১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
ক. ২০
খ. ১৫
গ. ৩০
ঘ. ৪০
উত্তর: ৩০
৩৯. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে?
ক. ৪৫ বছর, ৯ বছর
খ. ২৫ বছর, ৫ বছর
গ. ৫০ বছর, ১০ বছর
ঘ. ৩৫ বছর, ৭ বছর
উত্তর: ৪৫ বছর, ৯ বছর
৪০. = 5 হলে = কত?
ক. 100
খ. 110
গ. 115
খ. 110
উত্তর: 110
৪১. m2 + 8m + 15 এর উৎপাদক কত?
ক. (m + 5) (m – 3)
খ. (m – 5) (m + 3)
গ. (m – 5) (m – 3)
ঘ. (m + 5) (m + 3)
উত্তর: (m + 5) (m + 3)
৪২. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
ক. এক সমকোণের অর্ধেক
খ. সরলকোণ
গ. এক সমকোণ
ঘ. কোনোটিই নয়
উত্তর: এক সমকোণ
৪৩. তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী ত্রিভুজ বলে?
ক. সদৃশ ত্রিভুজ
খ. সমান ত্রিভুজ
গ. সবসম ত্রিভুজ
ঘ. সমানুপাতিক ত্রিভুজ
উত্তর: সদৃশ ত্রিভুজ
৪৪. ১১, ১৫, ২৩, ৩৯, . . . . . . . . . . . ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ৫২
খ. ৫৮
গ. ৬৫
ঘ. ৭১
উত্তর: ৭১
৪৫. (০. ০০৫)২ = কত?
ক. ০. ০২৫
খ. ০. ০০২৫
গ. ০. ০০০০২৫
ঘ. ০. ০০০০০২৫
উত্তর: ০. ০০০০২৫
৪৬. ‘সিএফসি’ কী ক্ষতি করে?
ক. বায়ুর তাপ বৃদ্ধি করে
খ. ওজোন স্তর ধ্বংস করে
গ. এসিড বৃষ্টিপাত ঘটায়
ঘ. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
উত্তর: ওজোন স্তর ধ্বংস করে
৪৭. নিচের কোন উক্তিটি সঠিক?
ক. বায়ু একটি মিশ্র পদার্থ
খ. বায়ু একটি যৌগিক পদার্থ
গ. বায়ু একটি মৌলিক পদার্থ
ঘ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বোঝায়
উত্তর: বায়ু একটি মিশ্র পদার্থ
৪৮. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন-
ক. শর্করা
খ. স্নেহ জাতীয় পদার্থ
গ. ভিটামিন
ঘ. প্রোটিন
উত্তর: প্রোটিন
৪৯. পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে?
ক. বাড়তে থাকে
খ. কমতে থাকে
গ. একই থাকে
ঘ. কম-বেশি হয়
উত্তর: একই থাকে
৫০. শূন্য মাধ্যমে নিচের ৩টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
ক. পাথর
খ. সবকটি একসঙ্গে
গ. কাঠ
ঘ. পালক
উত্তর: সবকটি একসঙ্গে
৫১. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?
ক. সেক্সট্যান্ট
খ. ম্যানোমিটার
গ. সিসমোগ্রাফ
ঘ. ব্যারোমিটার
উত্তর: সিসমোগ্রাফ
৫২. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ক. কৈলাস
খ. বরাইল
গ. কাঞ্চনজঙ্গা
ঘ. গডউইন অষ্টিন
উত্তর: কৈলাস
৫৩. সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে-
ক. ২৫ ঘণ্টা
খ. ২৮ ঘণ্টা
গ. ২৫ বছর
ঘ. ২৫ দিন
উত্তর: ২৫ দিন
৫৪. দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
ক. ১ ডিসেম্বর
খ. ১ জুলাই
গ. ২১ জুন
ঘ. ২৩ মার্চ
উত্তর: ২১ জুন
৫৫. পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয়-
ক. ২৩ জুন ও ২২ ডিসেম্বর
খ. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
গ. ২৩ মার্চ ও ২২ সেপ্টেম্বর
ঘ. ২২ এপ্রিল ও ২৩ অক্টোবর
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
৫৬. বন্দর ‘আব্বাস’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. মিশর
খ. ইরান
গ. জর্দান
ঘ. ইরাক
উত্তর: ইরান
৫৭. ‘ম্যাকমোহন’ লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
ক. পাকিস্তান-আফগানিস্তান
খ. চীন-তিব্বত
গ. ভারত-নেপাল
ঘ. ভারত-চীন
উত্তর: ভারত-চীন
৫৮. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. চাঁপাইনবাবগঞ্জ
খ. রাজশাহী
গ. বগুড়া
ঘ. কুমিল্লা
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
৫৯. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ক. টোকিও
খ. ব্যাংকক
গ. ম্যানিলা
ঘ. সিঙ্গাপুর
উত্তর: ম্যানিলা
৬০. শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ইতালি
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তর: স্পেন
৬১. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাসত্ব আইন কবে প্রণীত হয়?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫৪ সালে
উত্তর: ১৯৫০ সালে
৬২. বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?
ক. ১৯৮৬ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৪ সালে
ঘ. ১৯৮৫ সালে
উত্তর: ১৯৮৫ সালে
৬৩. কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
ক. ইলিয়াস শাহী
খ. হোসেন শাহী
গ. মুঘল
ঘ. সুলতানি
উত্তর: হোসেন শাহী
৬৪. বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
ক. অশোক
খ. শের শাহ
গ. আকবর
ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তর: শের শাহ
৬৫. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মূখ্যমন্ত্রীর নাম কী?
ক. এ. কে ফজলুল হক
খ. মুহাম্মদ আলী
গ. ইস্কান্দার মীর্জা
ঘ. খাজা নাজিমউদ্দীন
উত্তর: এ. কে ফজলুল হক
৬৬. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
ক. সূর্যগ্রহণ
খ. চন্দ্রগ্রহণ
গ. অমাবস্যা
ঘ. কোনোটিই নয়
উত্তর: সূর্যগ্রহণ
৬৭. ‘কম্পিউটার বাগ’ হলো-
ক. হার্ডওয়্যার ও হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল
খ. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
গ. হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তর: সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
৬৮. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ক. ১৯৫৫ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৫৩ সালে
উত্তর: ১৯৫৩ সালে
৬৯. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল-
ক. তিনবার
খ. চারবার
গ. দুইবার
ঘ. একবার
উত্তর: চারবার
৭০. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে-
ক. বেরিং প্রণালি
খ. সুন্দা প্রণালি
গ. মালাক্কা প্রণালি
ঘ. মেসিনা প্রণালি
উত্তর: সুন্দা প্রণালি
৭১. খন্দকের যুদ্ধ সংঘটিত হয়-
ক. ৬২৪ সালে
খ. ৬২৫ সালে
গ. ৬২৮ সালে
ঘ. ৬২৭ সালে
উত্তর: ৬২৭ সালে
৭২. ‘এন্টোমোলোজি’ হচ্ছে-
ক. রসায়ন বিদ্যা
খ. উদ্ভিদ বিদ্যা
গ. প্রাণী বিদ্যা
ঘ. কীটপতঙ্গ বিদ্যা
উত্তর: কীটপতঙ্গ বিদ্যা
৭৩. ২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয়-
ক. রিও ডি জেনিরো
খ. শিকাগো
গ. লন্ডন
ঘ. বেইজিং
উত্তর: রিও ডি জেনিরো
[নোট: ২০২৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে লস-এঞ্জেলস, যুক্তরাষ্ট্র।]
৭৪. বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. গাজীপুর
গ. কুষ্টিয়া
ঘ. রংপুর
উত্তর: গাজীপুর
৭৫. জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী-
ক. কামরুল হাসান
খ. মৃণাল হক
গ. সৈয়দ মাইনুল হোসেন
ঘ. রফিকুন নবী
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন
৭৬. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
ক. ভিটামিন সি
খ. ভিটামিন কে
গ. ভিটামিন ই
ঘ. ভিটামিন বি
উত্তর: ভিটামিন কে
৭৭. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
ক. এবি
খ. এ
গ. ও
ঘ. বি
উত্তর: এবি
৭৮. সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার ডাকা বাধ্যতামূলক?
ক. ৯০ দিন
খ. ৬০ দিন
গ. ৭০ দিন
খ. ৬০ দিন
উত্তর: ৬০ দিন
৭৯. কোন সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
ক. ১৭৯৩
খ. ১৭৫৭
গ. ১৭৮৯
ঘ. ১৮৯৯
উত্তর: ১৭৮৯
৮০. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৮৭৭
খ. ১৯০৫
গ. ১৯২২
ঘ. ১৯২১
উত্তর: ১৯২১