প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (পদ্মা) | Primary Question Solution 2012 | Biddabari

  • সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 🔍প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগলিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

সাধারণ জ্ঞান—২০

মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution - 2018

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৮ (সেট: ৮১৬১) | Primary Question Solution – 2018

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (কর্ণফুলী) | Primary Question Solution PDF – 2012 (Kornofuli)

 🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (পদ্মা) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:

 ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়িরপ্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্যনিশ্চিতহবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২ (পদ্মা) | Primary Question Solution 2012 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (পদ্মা)

১. কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড?

ক. কচ্ছপ

খ. সিল মাছ

গ. ক্যাটল ফিস

ঘ. হাঙ্গর

গ. ক্যাটল ফিস

উত্তর: ক্যাটল ফিস

২. অতি বেগুনী রশ্মি কোথা হতে আসে?

ক. চন্দ্র 

খ. সূর্য

গ. বৃহস্পতি

ঘ. কোনোটিই নয়

উত্তর: সূর্য

৩. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে-

ক. ভৈরব বাজারে

খ. চাঁদপুরের কাছে

গ. গোয়ালন্দে

ঘ. নারায়ণগঞ্জে

উত্তর: ভৈরব বাজারে

৪. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-

ক. আটগুণ

খ. চারগুণ

গ. তিনগুণ

ঘ. দ্বিগুণ

উত্তর: দ্বিগুণ

৫. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে?

ক. যমুনা নদী হতে

খ. মেঘনা নদী হতে

গ. পদ্মা নদী হতে

ঘ. ব্রহ্মপুত্র নদ হতে

উত্তর: ব্রহ্মপুত্র নদ হতে

৬. পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?

ক. শীতপ্রধান অঞ্চলে

খ. নিরক্ষীয় অঞ্চলে

গ. মেরু অঞ্চলে

ঘ. নাতিশীতোষ্ণ অঞ্চলে

উত্তর: নিরক্ষীয় অঞ্চলে

৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

ক. কালুরঘাট

খ. চট্টগ্রাম

গ. রাঙ্গামাটি

ঘ. হালুয়াঘাট

উত্তর: কালুরঘাট

৮. কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদী সকলেই পবিত্র জ্ঞান করে?

ক. মদিনা

খ. জেদ্দা

গ. জেরুজালেম

ঘ. বাগদাদ

উত্তর: জেরুজালেম

৯. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

ক. পদ্মা

খ. মেঘনা

গ. ভৈরব

ঘ. পশুর

উত্তর: পশুর

১০. হ্যালির ধুমকেতু আবির্ভূত হয়-

ক. প্রতি ৮০ বছর পর পর

খ. প্রতি ৭৫ বছর পর পর

গ. প্রতি দুইশত বছর পর পর

ঘ. প্রতি একশত বছর পর পর

উত্তর: প্রতি ৭৫ বছর পর পর

১১. প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. চীন

গ. জাপান

ঘ. রাশিয়া

উত্তর: রাশিয়া

১২. বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘কলিঙ্গ পুরস্কার’ লাভের গৌরব অর্জন করেছেন?

ক. ড. আব্দুল্লাহ আল- মতী শরফুদ্দীন

খ. ড. কুদরত- ই- খুদা

গ. ড. জগদীশচন্দ্র বসু

ঘ. ড. কামাল উদ্দীন আহমদ

উত্তর: ড. আব্দুল্লাহ আল- মতী শরফুদ্দীন

১৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

ক. মৃত্যুদণ্ড

খ. সংবিধান

গ. সংসদ

ঘ. ফৌজদারি আইন

উত্তর: সংবিধান

১৪. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?

ক. ১৬ ডিসেম্বর, ১৯৭১

খ. ১০ এপ্রিল, ১৯৭২

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

ঘ. ১০ এপ্রিল, ১৯৭১

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

১৫. বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই?

ক. বিচারপতি

খ. প্রধানমন্ত্রী

গ. সেনাপ্রধান

ঘ. রাষ্ট্রপতি

উত্তর: রাষ্ট্রপতি

১৬. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?

ক. বীরশ্রেষ্ঠ

খ. বীর বিক্রম

গ. বীর উত্তম

ঘ. বীর প্রতীক

উত্তর: বীরশ্রেষ্ঠ

১৭. ‘Vacant’ শব্দের synonym হচ্ছে- 

ক. busy

খ. blank

গ. engaged

ঘ. employed

উত্তর: blank

১৮. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, . . . . . . . . . . ধারাটির সংখ্যা কত?

ক. ১৫০

খ. ১০৫

গ.১০১
ঘ. ৭৫

উত্তর:১০১ 

১৯. (০.০০৩) = কত?

ক. ০. ০০০০০৯

খ. ০. ০০০০৯

গ. ০. ০০০৯

ঘ. ০. ০০৯

উত্তর: ০. ০০০০০৯

২০. ‘সৌভাগ্যের বিষয়’ কথাটি কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

ক. কেউকেটা

খ. শাপে বর

গ. ব্যাঙের আধুলি

ঘ. একাদশে বৃহস্পতি

উত্তর: একাদশে বৃহস্পতি

২১. নিচের কোনটি জীবাশ্ম জালানি নয়?

ক. পেট্রোলিয়াম

খ. বায়োগ্যাস

গ. কয়লা

ঘ. প্রাকৃতিক গ্যাস

উত্তর: বায়োগ্যাস

২২. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে- 

ক. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়

খ. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়

গ. টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়

ঘ. রেডিও লাইনের সংযোগ সাধন হয়

উত্তর: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়

২৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- 

ক. ১৮৯৭ সালে

খ. ১৯০২ সালে

গ. ১৯২১ সালে

ঘ. ১৯৩২ সালে

উত্তর: ১৯২১ সালে

২৪. সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন-

ক. জাহাঙ্গীরনগর 

খ. জান্নাতাবাদ

গ. ইসলামাবাদ

ঘ. নাসিরাবাদ

উত্তর: জাহাঙ্গীরনগর 

২৫. জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে-

ক. ইতালি-সিসিলি

খ. আফ্রিকা- স্পেন

গ. ফ্রান্স-ব্রিটেন

ঘ. আমেরিকা-এশিয়া

উত্তর: আফ্রিকা-স্পেন

২৬. হিজরী সন গণনা শুরু হয়-

ক. ৬২৩ সালে

খ. ৬২২ সালে 

গ. ৬১২ সালে

ঘ. ৬০২ সালে

উত্তর: ৬২২ সালে 

২৭. বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রিনউইচ মান টাইম- এর পার্থক্য হল-  

ক. ১০ ঘণ্টা

খ. ৮ ঘণ্টা

গ. ৭ ঘণ্টা

ঘ. ৬ ঘণ্টা

উত্তর: ৬ ঘণ্টা

২৮. কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?

ক. শ্রীলঙ্কা

খ. ভারত

গ. বাংলাদেশ

ঘ. পাকিস্তান

উত্তর: শ্রীলঙ্কা

২৯. WHO - এর সদর দফতর কোথায়?

ক. ইউএসএ

খ. ইতালি

গ. সুইজারল্যান্ড

ঘ. ফ্রান্স

উত্তর: সুইজারল্যান্ড

৩০. ‘ডুলাহাজরা’ সাফারি পার্ক কোথায় অবস্থিত?

ক. বরিশাল

খ. কক্সবাজার

গ. রংপুর

ঘ. সিলেট

উত্তর: কক্সবাজার

৩১. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব কতজনকে দেওয়া হয়?

ক. ৫ জন

খ. ১০ জন

গ. ৮ জন

ঘ. ৭ জন

উত্তর: ৭ জন

৩২. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?

ক. কার্বন মনোক্সাইড

খ. কার্বন ডাইঅক্সাইড

গ. নাইট্রিক অক্সাইড

ঘ. সালফার ডাইঅক্সাইড

উত্তর: কার্বন মনোক্সাইড

৩৩. পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?

ক. ১৮৫৭ সালে

খ. ১৮০৩ সালে

গ. ১৭৫৭ সালে

ঘ. ১৭৫৫ সালে

উত্তর: ১৭৫৭ সালে

৩৪. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?

ক. খাগড়াছড়ি

খ. বান্দরবান

গ. রাঙ্গামাটি

ঘ. কুমিল্লা

উত্তর: রাঙ্গামাটি

৩৫. ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল?

ক. ব্রিটেন

খ. পর্তুগাল

গ. হল্যান্ড

ঘ. নেদারল্যান্ডস

গ. হল্যান্ড

উত্তর: নেদারল্যান্ডস

৩৬. ১০ বছর আগে রহিমের বয়স ছিল করিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?

ক. ৩৫ বছর

খ. ৪৫ বছর

গ. ৫৬ বছর

ঘ. ৬৩ বছর

উত্তর: ৩৫ বছর

৩৭. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

ক. ২৪

খ. ২০

গ. ১৮

ঘ. ১৬

উত্তর: ১৮

৩৮. এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?

ক. ৫০ টাকা

খ. ৪৫ টাকা

গ. ৪০ টাকা

ঘ. ৩৫ টাকা

উত্তর: ৩৫ টাকা

৩৯. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?

ক. ১৪০ টাকা

খ. ১৪৪ টাকা

গ. ১২৪ টাকা

ঘ. ১২০ টাকা

উত্তর: ১৪৪ টাকা

৪০. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০. ০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. ২০০ টাকা

খ. ৩০০ টাকা

গ. ২৬০ টাকা

ঘ. ২২০ টাকা

উত্তর: ২০০ টাকা 

৪১. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

ক. ৬ ঘণ্টা

খ. ৪ ঘন্টা

গ. ৩ ঘণ্টা

ঘ. ২ ঘণ্টা

উত্তর: ২ ঘণ্টা

৪২. ঘণ্টায় ৫ কি. মি. বেগে চললে কোনো স্থানে পৌছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি. মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

ক. ২৫ কি. মি

খ. ২২ কি. মি

গ. ২০ কি. মি

ঘ. ১৫ কি. মি

উত্তর: ১৫ কি. মি

৪৩. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন চাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

ক. ৮ বছর

খ. ৯ বছর

গ. ১০ বছর

ঘ. ১১ বছর

উত্তর: ১০ বছর

৪৪. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

ক. ১৩ বছর

খ. ১৪ বছর

গ. ১৫ বছর

ঘ. ১৬ বছর

উত্তর: ১৩ বছর

৪৫. 2x2 + x - 15  এর উৎপাদক কোনটি?

ক. (x-3) (2x- 5)

খ. (x+3) (2x+ 5)

গ. (x+3) (2x- 5)

ঘ. (x-3) (2x+ 5) 

উত্তর: (x+3) (2x- 5)

৪৬. a + b = 7  এবং ab = 10   হলে, a2 + b2 + 3ab = কত? 

ক. 29

খ. 59

গ. 49

ঘ. 69

উত্তর: 59

৪৭. কোন ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কি বলে?

ক. সমদ্বিবাহু 

খ. সমবাহু

গ. সমকোণী

ঘ. স্থূলকোণী

উত্তর: সমদ্বিবাহু 

৪৮. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ--

ক. সূক্ষ্মকোণ

খ. স্থূলকোণ

গ. সমকোণ

ঘ. সরল কোণ

উত্তর: সরল কোণ

৪৯. Which is the verb of the word ‘false’?

ক. Falshehood

খ. Falsen

গ. Falsify

ঘ. Falsity

উত্তর: Falsify

৫০. Which is the adjective of the word ‘contempt’? 

ক. contemptible

খ. contempting

গ. contemption

ঘ. contemptable  

উত্তর: contemptible

৫১. কোনটি শুদ্ধ বানান?

ক. Grieivance

খ. Grievance

গ. Grivance

ঘ. Grieveance

উত্তর: Grievance

৫২. ‘They elected him captain’ বাক্যের পরিবর্তিত voice form হচ্ছে- 

ক. He has been elected captaion by them

খ. He elected captain by them. 

গ. He was elected captain by them. 

ঘ. He is elected captain by them. 

উত্তর: He was elected captain by them. 

৫৩. ‘His behaviour annoys me sometimes’ বাক্যের passive form হবে-

ক. sometimes I am annoyed at his behaviour. 

খ. sometimes I am annoyed to his behaviour. 

গ. I was annoyed sometimes at his behaviour. 

ঘ. I am annoyed sometimes at hsi behaviour. 

উত্তর: sometimes I am annoyed at his behaviour.

৫৪. কোনটি শুদ্ধ বানান?

ক. sattellite

খ. sattelite

গ. satelite

ঘ. satellite

উত্তর: satellite

৫৫. Nasma said “What a fine picture it is! এর indirect speech হচ্ছে- 

ক. Nasima said that it is a very fine picture 

খ. Nasima exclaimed that it was a very fine picture. 

গ. Nasima exclaimed that what a fine picture it was. 

ঘ. Nasima exclaimed that what a fine picture it was. 

উত্তর: Nasima exclaimed that it was a very fine picture.

৫৬. ‘He asked me when the next letter would come বাক্যের direct speech হচ্ছে-

ক. He said to me “When would the next letter come?

খ. He asked me “When will the next letter come?

গ. He said to me “When will the next letter come?

ঘ. He said to me “When the next leeter will come? 

উত্তর: He said to me “When will the next letter come?

৫৭. He is afflicted . . . . . gout. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?

ক. to

খ. of

গ. on

ঘ. with

উত্তর: with 

৫৮. Your conduct admits. . . . . . . . no excuse. 

ক. at

খ. for

গ. from

ঘ. of

উত্তর: of

৫৯. ‘To see eye to eye with’ Idiom টির সঠিক অর্থ-

ক. To agree

খ. To stare fixedly

গ. To be angry

ঘ. To take revenge

উত্তর: To agree

৬০. ‘All at once’ idiom টির অর্থ হচ্ছে-

ক. Quickly

খ. Slowly

গ. Suddenly

ঘ. Gradually

উত্তর: Suddenly

৬১. কোনটি শুদ্ধ বাক্য?

ক. I am not bad with tennis

খ. He has assured me of safety. 

গ. He parted with his friends in tears. 

ঘ. The rich is not always happy. 

উত্তর: He has assured me of safety. 

৬২. কোনটি শুদ্ধ বাক্য?

ক. No news are good news. 

খ. Everything hinges for what happens next

গ. I have no apitude to music. 

ঘ. I concur with you on your decission

উত্তর: I concur with you on your decission

৬৩. ‘ওরা কদম আলী’ নাটকটি রচয়িতা কে?

ক. মামুনুর রশীদ

খ.  জোবায়দা খানম

গ. ওবায়দুল হক

ঘ. নারায়ন গঙ্গোপাধ্যায়

উত্তর: মামুনুর রশীদ

৬৪. ‘শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ’ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?

ক. আবুল কালাম শামসুদ্দীন

খ. কাজী আবদুল ওদুদ

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. ইব্রাহীম খাঁ

উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ

৬৫. ‘সর্বহারা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. গোলাম মোস্তফা

খ. কামিনী রায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: কাজী নজরুল ইসলাম

৬৬. কোনটি শুদ্ধ বানান?

ক. নিরিহ

খ. নিরীহ

গ. নীরিহ

ঘ. নীরীহ

উত্তর: নিরীহ

৬৭. কোনটি শুদ্ধ বানান?

ক. নিশীথ

খ. নিশিথ

গ. নীশীথ

ঘ. নীশিথ

উত্তর: নিশীথ

৬৮. ‘পাগলে কিনা বলে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ষষ্ঠী

খ. কর্তায় ২য়া

গ. কর্তায় ৭মী

ঘ. কর্তায় শূন্য

উত্তর: কর্তায় ৭মী

৬৯. ‘এই নদীর মাছ বড়’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে ২য়া

খ. অপাদানে ৭মী

গ. করণে ৭মী

ঘ. অধিকরণে ষষ্ঠী

উত্তর: অধিকরণে ষষ্ঠী

৭০. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?

ক. ব্যাসবাক্য

খ. সমস্যমান পদ

গ. সমাসবাক্য

ঘ. সমস্ত পদ

উত্তর: সমস্যমান পদ

৭১. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

ক. পূর্ব পদ

খ. পর পদ

গ. উভয় পদ

ঘ. অন্য পদ

উত্তর: পর পদ

৭২. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ-

ক. বিপন্ন

খ. আসন্ন

গ. প্রতিপন্ন

ঘ. বিষণ্ন

উত্তর: বিষণ্ন

৭৩. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-

ক. পাহাড়

খ. গিরি

গ. শিলা

ঘ. শৈল

উত্তর: শিলা

৭৪. ‘কুঁড়ে স্বভাব’ কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

ক. ঊনপঞ্চাশ বায়ু

খ. আঠারো মাসে বছর

গ. অকাল কুষ্মাণ্ড

ঘ. অল্পবিদ্যা ভয়ঙ্করী

উত্তর: আঠারো মাসে বছর

৭৫. ‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. নিঃ + রস

খ. নি + রস

গ. নী + রস

ঘ. নীঃ + রস

উত্তর: নিঃ + রস

৭৬. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-

ক. ক্রিয়া

খ. উপসর্গ

গ. বিভক্তি

ঘ. প্রত্যয়

উত্তর: প্রত্যয়

৭৭. গ্রিন হাউস ইফেক্ট বলতে কী বোঝায়?

ক. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি

খ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিমচাষের প্রয়োজনীয়তা

গ. তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

উত্তর: তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

৭৮. আকাশ নীল দেখায় কেন?

ক. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে

খ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

গ. নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে

ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে

উত্তর: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

৭৯. কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?

ক. শিম

খ. আম

গ. ধান

ঘ. সরিষা

উত্তর: শিম

৮০. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন?

ক. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

খ. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন

গ.  কোনো বড় গাছের নিচে আশ্রয় নিবেন

ঘ. গাড়ির মধ্যেই বসে থাকবেন

উত্তর: গাড়ির মধ্যেই বসে থাকবেন



More Question Bank

NTRCA

১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল-২) প্রশ্ন সমাধান- ২০১৮ | 15th NTRCA Question Solution (School-2)- 2018 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শাণিত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।📚 আরও দেখুন: বিদ্যাবাড়ির  কোর্স আপনার সহায়ক হতে পারে।📚 আরও দেখুন:NTRCA- তে কীভাবেই আপনি প্রথমবারেই সফল হবেন?🎯 ১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:ক. বাংলা (Bengali):ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস...

BCS

৩১তম বিসিএস প্রশ্ন সমাধান | 31th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:২৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 28th BCS Question Solution | Biddabari২৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 29th BCS Question Solution | Biddabari ৩০তম বিসিএস প্রশ্ন সমাধান | 30th BCS Question Solution | Biddabari 🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵ব...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২ (মেঘনা) | Primary Question Solution 2012 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই