প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (তিস্তা) | Primary Question Solution 2010 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (কপোতাক্ষ) | Primary Question Solution PDF-2010 (kopotakkho) 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (তিস্তা) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  





ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।





প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (তিস্তা) | Primary Question Solution 2010 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (তিস্তা)


১. কোন বানানটি শুদ্ধ?

ক. Assesment  

খ. Asessment  

গ. Asesment    

ঘ. Assessment    

উত্তর: Assessment 

২. কোন বানানটি শুদ্ধ? 

ক. Aleviation 

খ. Alleviation 

গ. Allviation 

ঘ. Aliviation 

উত্তর: Alleviation 

৩. কোন বানানটি শুদ্ধ?

ক. Colaboration 

খ. Colaboretion 

গ. Collaboration 

ঘ. Colleboration 

উত্তর: Collaboration 

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. Exhilaration 

খ. Exilaration 

গ. Exhilaretion 

ঘ. Exilaretion 

উত্তর: Exhilaration 

৫. ‘We ought to obey our parents’-বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-

ক. Our parents ought to be obeyed by us

খ. Our parents may be obeyed by us

গ. Your parents is to be obeyed by you

ঘ. Our parents are to be obeyed by us

উত্তর: Our parents ought to be obeyed by us

৬. Rafiq said to me, “I was ill”? বাক্যটির সঠিক Indirect speech হবে-

ক. Rafiq told me that he has been ill

খ. Rafiq told me that he had been ill

গ. Rafiq told me that I had been ill

ঘ. Rafiq said to me that he was ill

উত্তর: Rafiq told me that he had been ill

৭. He said to me, “What are you doing”? বাক্যটির সঠিক Indirect speech হবে-

ক. He asked me what I was doing 

খ. He asked me what I am doing 

গ. He asks me what I am doing 

ঘ. He asks me what I was doing 

উত্তর: He asked me what I was doing 

৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ?  

ক. Credit this amount against his name 

খ. Every girls is at her desk 

গ. We made a fun of it

ঘ. A little number of boys were present 

উত্তর: We made a fun of it

৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. I found his pulse 

খ. I felt his pulse 

গ. I examined his pulse 

ঘ. I saw his pulse 

উত্তর: I felt his pulse 

১০. Man aspires ––– riches. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. on

খ. in

গ. at

ঘ. after 

উত্তর: after 

১১. The lady is not amenable ––– reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. on 

খ. to

গ. for

ঘ. of

উত্তর: to

১২. Reza died ––– over eating. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. by

খ. of

গ. from 

ঘ. for

উত্তর: from

১৩. ‘Benevolent’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. Kind 

খ. Donor 

গ. Patron 

ঘ. Generous  

উত্তর: Kind 

১৪. ‘Illicit’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. Fake

খ. Unlawful 

গ. Legal 

ঘ. Compatible 

উত্তর: Unlawful 

১৫. To meet trouble half-way phrase-টির অর্থ কী?

ক. To get nervous   

খ. To be puzzled 

গ. To gearup 

ঘ. To be disappointed 

উত্তর: To be puzzled 

১৬. To see red- phrase টির অর্থ কি?

ক. To be very angry 

খ. To citicise others  

গ. To find fault with 

ঘ. To see the colour red 

উত্তর: To be very angry 

১৭. Dhaka is a big City. এখানে ‘City’ শব্দটি কোন প্রকারের Noun?  

ক. Proper 

খ. Common 

গ. Collective 

ঘ. Material 

উত্তর: Common 

১৮. ‘King’ শব্দটির Abstract form হবে-

ক. Kingship 

খ. King 

গ. Kinghood 

ঘ. None of these 

উত্তর: Kingship 

১৯. After the storm comes the calm. এখানে ‘After’ শব্দটি-

ক. Pronoun  

খ. Adverb 

গ. Preposition 

ঘ. Conjunction 

উত্তর: Preposition 

২০. Suddenly one of the wheels came off. এখানে ‘off’ শব্দটি- 

ক. Adjective 

খ. Adverb 

গ. Preposition 

ঘ. Pronoun 

উত্তর: Adverb 

২১. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।-পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

ক. কাজী নজরুল ইসলাম 

খ. কবি জসীমউদদীন 

গ. আবদুল কাদির 

ঘ. সুফিয়া কামাল 

উত্তর: কবি জসীমউদদীন  

২২. গাহি তাহাদের গান-ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।- পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

ক. কাজী নজরুল ইসলাম

খ. কায়কোবাদ

গ. গোলাম মোস্তফা

ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর: কাজী নজরুল ইসলাম

২৩. ‘বরফগলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আবু ইসহাক

খ. শওকত ওসমান

গ. জহির রায়হান

ঘ. শহীদুল্লাহ কায়সার

উত্তর: জহির রায়হান

২৪. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. এয়াকুব আলী

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. সিকান্দার আবু জাফর

উত্তর: কাজী নজরুল ইসলাম

২৫. ‘ডাকঘর’ নাকটটির রচয়িতা কে?

ক. শরৎচরন্দ্র চট্টোপাধ্যায়

খ. মমতাজ উদ্দিন আহমদ

গ. ওবায়েদ উল হক

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 

২৬. ‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে?

ক. জিয়া হায়দার

খ. সেলিম আল দীন

গ. দীনবন্ধু মিত্র

ঘ. ইব্রাহিম খলিল

উত্তর: সেলিম আল দীন

২৭. ‘অহঙ্কার পতনের মূল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?  

ক. কর্মে শূন্য

খ. করণে শূন্য  

গ. অপাদানে শূন্য 

ঘ. অধিকরণে শূন্য

উত্তর: করণে শূন্য

২৮. কি সাহসে ওখানে গেলে?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

ক. কর্তায় ৭মী

খ. কর্মে ৭মী   

গ. করণে ৭মী

ঘ. অপাদানে ৭মী

উত্তর: করণে ৭মী

২৯. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক. অন্যায়

খ. অনাসক্ত

গ. আমরণ

ঘ. অহি নকুল

উত্তর: অহি নকুল

৩০. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক. ওলকপি

খ. কবিগুরু

গ. আটঘাট

ঘ. ঊনপাঁজুরে

উত্তর: ঊনপাঁজুরে

৩১. ‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক. অবসান

খ. বরেণ্য

গ. শেষ

ঘ. বিরাম

উত্তর: বরেণ্য

৩২. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. সরিৎ

খ. বারিধি

গ. উদক

ঘ. অম্বু

উত্তর: সরিৎ

৩৩. ‘উত্তপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কি?

ক. শৈত্য

খ. শীত  

গ. বরফ

ঘ. শীতল

উত্তর: শীতল

৩৪. ‘নন্দিত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কি?

ক. বিষণ্ন 

খ. বিষাদ 

গ. প্রচ্ছন্ন  

ঘ. কোনোটিই নয়  

উত্তর: কোনোটিই নয় 

৩৫. ‘মোড়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-

ক. মোড় + অক

খ. মুড়ি + অক

গ. মুড় + অক

ঘ. মোড় + ক

উত্তর: মুড় + অক

৩৬. ‘কাঁদুনি’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-

ক. কাঁদ + নি

খ. কঁদো + উনি

গ. কাঁদ + ঊনি 

ঘ. কাঁদ + উনি

উত্তর: কাঁদ + উনি 

৩৭. কোনটি শুদ্ধ বানান?

ক. শুশ্রূষা

খ. সুশ্রুষা

গ. শূশ্রুষা

ঘ. শুশ্রুসা

উত্তর: শুশ্রূষা

৩৮. কোন বানানটি শুদ্ধ?

ক. বিভিষীকা

খ. বীভিষিকা

গ. বিভীষিকা

ঘ. বীভিষীকা

উত্তর: বিভীষিকা

৩৯. কোনটি শুদ্ধ বানান?

ক. প্রতিদ্বন্দ্বী

খ. প্রতিদ্ন্দ্বী

গ. প্রতিদ্বন্দ্বী

ঘ. প্রতিদন্দি

উত্তর: প্রতিদ্বন্দ্বী

৪০. কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ-

ক. অসীম 

খ. তেলেভাজা

গ. মুখচন্দ্র

ঘ. ঘর-বাড়ি

উত্তর: তেলেভাজা

৪১. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-

ক. হার্ডওয়্যার ও সফটওয়্যার

খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ

গ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ

ঘ. সফটওয়্যার ও কেন্দ্রী প্রক্রিয়াকরণ

উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার

৪২. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে-

ক. অক্টাল 

খ. দশমিক   

গ. হেক্সাডেসিমেল

ঘ. বাইনারি 

উত্তর: বাইনারি 

৪৩. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ অংশগ্রহণ করেছে?

ক. ২০

খ. ৯৪ 

গ. ৯৬ 

ঘ. ৯৮  

[নোট: ২০২৬ সালের কাতার বিশ্বকাপ ফুটবলে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।] 

৪৪. যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয়-

ক. অপুষ্পক উদ্ভিদ

খ. সপুষ্পক উদ্ভিদ

গ. মিথোজীবী উদ্ভিদ

ঘ. স্বভোজী উদ্ভিদ

উত্তর: অপুষ্পক উদ্ভিদ

৪৫. উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-

ক. বাষ্পীভবন

খ. শ্বসন

গ. প্রস্বেদন

ঘ. ব্যাপন

উত্তর: প্রস্বেদন

৪৬. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

ক. ক্রোমোজোম

খ. নিউক্লিওলাস

গ. নিউক্লিওপ্লাজম

ঘ. প্লাস্টিড

উত্তর: ক্রোমোজোম

৪৭. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-

ক. ২ মার্চ, ১৯৭১

খ. ৭ মার্চ, ১৯৭১

গ. ২৬ মার্চ, ১৯৭১

ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১

উত্তর: ২ মার্চ, ১৯৭১

৪৮. স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট-

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. মুহম্মদ উল্লাহ

গ. আবু সাঈদ চৌধুরী

ঘ. শেখ মুজিবুর রহমান

উত্তর: শেখ মুজিবুর রহমান

৪৯. টেস্টিং সল্ট- এর রাসায়নিক নাম কি?

ক. সোডিয়াম বাইকার্বনেট 

খ. পটাসিয়াম বাইকার্বনেট

গ. সোডিয়াম মনোগ্লুটামেট

ঘ. মনোসোডিয়াম গ্লুটামেট 

উত্তর: মনোসোডিয়াম গ্লুটামেট 

৫০. দিয়াশলাই কাঠিতে কোনটি থাকে না?

ক. জিঙ্ক ও বেরিয়াম লবণ

খ. ক্যালসিয়াম সিলিকেট 

গ. পটাসিয়াম সিলিকেট

ঘ. সবগুলোই  

উত্তর: সবগুলোই 

৫১. দক্ষিণ গোলার্ধে উত্তর-আয়নান্ত ঘটে কখন?

ক. ২৩ জুন

খ. ২২ ডিসেম্বর

গ. ২৩ জুলাই

ঘ. ২১ মে

উত্তর: ২২ ডিসেম্বর

৫২. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক. শনি

খ. বুধ

গ. বৃহস্পতি

ঘ. মঙ্গল

উত্তর: বৃহস্পতি

৫৩. কোন গ্রহের কোন চাঁদ নেই?

ক. মঙ্গল

খ. বুধ

গ. বৃহস্পতি

ঘ. শনি

উত্তর: বুধ

৫৪. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক. ছেড়া দ্বীপ

খ. নিঝুম দ্বীপ

গ. মহেশখালী

ঘ. সেন্টমার্টিন

উত্তর: মহেশখালী

৫৫. বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?

ক. হাইল

খ. পাথরচাওলি

গ. চলনবিল

ঘ. হাকালুকি

উত্তর: হাকালুকি

৫৬. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ক. ১৬ ডিসেম্বর, ১৯৭২

খ. ১২ অক্টোবর, ১৯৭২

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩

ঘ. ১২ অক্টোবর, ১৯৭৩

উত্তর: ১২ অক্টোবর, ১৯৭২

৫৭. ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা-

ক. ৩টি

খ. ৪টি

গ. ৬টি

ঘ. ৭টি

উত্তর: ৭টি

৫৮. মহামুনি বিহার কোথায় অবস্থিত?

ক. দিনাজপুরের ফুলবাড়িতে

খ. চট্টগ্রামের রাউজানে

গ. জামালপুরের দেওয়ানগঞ্জে

ঘ. সিলেটের হবিগঞ্জে

উত্তর: চট্টগ্রামের রাউজানে

৫৯. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

ক. ১৭ এপ্রিল, ১৯৭১

খ. ২৫ মার্চ, ১৯৭১

গ. ৭ মার্চ, ১৯৭১

ঘ. ১০ এপ্রিল, ১৯৭১

উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১

৬০. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশী’ বলে পরিচিত হবেন?

ক. ৮ 

খ. ৭(১) 

গ. ৬(১)  

ঘ. ৬(২)

উত্তর: ৬(২)

৬১. মেঘলা রাতে-

ক. শিশির উৎপন্ন হয় না

খ. শিশির উৎপন্ন হয়

গ. উভয়টিই 

ঘ. কোনোটিই নয়

উত্তর: শিশির উৎপন্ন হয় না

৬২. সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে-

ক. লোহা

খ. তামা

গ. সীসা

ঘ. ব্রোঞ্জ

উত্তর: তামা

৬৩. জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে?

ক. ১৯৪৫ সালে

খ. ১৯৪৩ সালে

গ. ১৯৪৬ সালে  

ঘ. ১৯৪৪ সালে

উত্তর: ১৯৪৫ সালে

৬৪. ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি?

ক. ব্যারোমিটার

খ. সিসমোমিটার 

গ. ল্যাকটোমিটার  

ঘ. থার্মোমিটার  

উত্তর: সিসমোমিটার 

৬৫. 3(3x – 4) = 2(4x – 3) কে সমাধান করলে x-এর মান হবে? 

ক. 6

খ. –4

গ. –6

ঘ. 3

উত্তর: 6

৬৬. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে-

ক. ১২ 

খ. ১৪

গ. ১৬

ঘ. ১৮

উত্তর: ১৮

৬৭. একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?

ক. ৫ দিন

খ. ৮ দিন

গ. ১০ দিন  

ঘ. ১২ দিন

উত্তর: ১০ দিন

৬৮. ৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?

ক. ৮০০০ টাকা

খ. ৯০০০ টাকা

গ. ৯৫০০ টাকা

ঘ. ১০০০০ টাকা

উত্তর: ৮০০০ টাকা

৬৯. একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্যে তিনি জিনিস বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তার ২৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?

ক. ৭৫ টাকা 

খ. ৮০ টাকা  

গ. ৮৫ টাকা

ঘ. ৯০ টাকা 

উত্তর: ৮০ টাকা

৭০. একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে?

ক. ৮%

খ. ১০%

গ. ১২% 

ঘ. ১৫%

উত্তর: ১২%

৭১. ৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬----ধারাটির দশম পদ হবে-

ক. ১৪

খ. ১৬

গ. ১৮

ঘ. ২০  

উত্তর: ১৮

৭২. ২, ৫, ৭, ৮-----ধারাটির অষ্টম পদ হবে-

ক. ১১

খ. ১৩

গ. ১৩  

ঘ. ১৪

উত্তর: ১৪

৭৩. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক. ৩/৫

খ. ৪/৭

গ. ৫/৮

ঘ. ৬/১১

উত্তর: ৫/৮

৭৪. কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যাতে ক-এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?

ক. ৮ : ৪ : ১

খ. ১ : ২ : ৪

গ. ৮ : ২ : ৪

ঘ. ২ : ৪ : ২

উত্তর: ৮ : ৪ : ১

৭৫. এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?

ক. ৩ : ৫

খ. ৫ : ৭

গ. ৭ : ৩

ঘ. ৮ : ৫

উত্তর: ৭ : ৩

৭৬. এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?

ক. ৩০ টাকা

খ. ৩৫ টাকা

গ. ৪০ টাকা

ঘ. ৫৫ টাকা

উত্তর: ৩৫ টাকা

৭৭. একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

ক. ১২০ ডিগ্রী

খ. ৩০ ডিগ্রী

গ. ৬০ ডিগ্রী

ঘ. ১৮০ ডিগ্রী

উত্তর: ১২০ ডিগ্রী

৭৮. 2x2 – xy – 6y2 এর উৎপাদক-

ক. (2x + 3y) (x – 2y)

খ. (2x – 3y) (x + 2y)

গ. (x + 3y) (2x – 2y)

ঘ. (2x – 3y) (2x + 2y)

উত্তর: (2x + 3y) (x – 2y)

৭৯. a + (1/a) = √3 হলে, a3 + (1/a3)= কত? 

ক. 3√3

খ. 2√3

গ. 0 

ঘ. 9

উত্তর: 0



More Question Bank

BCS

৩৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 39th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari৩৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 37th BCS Question Solution | Biddabari৩৮তম বিসিএস প্রশ্ন সমাধান | 38th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (শরৎ) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

11-20 Grade

ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০২৪ | DLRS Question Solution 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ০২ মে ২০২৬ ইং তারিখে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের রেকর্ড কিপার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ১০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে রেকর্ড কিপার পদে অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২৫◉    সাধারণ জ্ঞান—২৫◉    মোট: ১০০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 📘 আজ প্রকাশ করা হচ্ছে- 📄ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর পরীক্ষা-২০...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach