প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (কপোতাক্ষ) | Primary Question Solution 2010 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১০ (ইছামতি) | Primary Question Solution PDF – 2010 (ichamati) 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (কপোতাক্ষ) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।





প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (কপোতাক্ষ) | Primary Question Solution 2010 | Biddabari PDF Download


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (কপোতাক্ষ)

১. ‘জমীদার দর্পণ’ নাটকটির রচয়িতা কে?

ক. মীর মশাররফ হোসেন 

খ. অমৃতলাল বসু  

গ. মনোমোহন বসু  

ঘ. কালীপ্রসন্ন সিং

উত্তর: মীর মশাররফ হোসেন

২. ‘দেনা পাওনা’ উপন্যাসটির রচনা করেছেন?

ক. কাজী নজরুল ইসরাম

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. বেগম রোকেয়া 

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩. ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন?

ক. যতীন্দ্র মোহন বাগচী

খ. কালিদাস রায়

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. গোলাম মোস্তফা

উত্তর: কাজী নজরুল ইসলাম

৪. ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা-

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. অমৃতলাল বসু

গ. নবীনচন্দ্র সেন

ঘ. মনোমোহন বসু

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৫. ‘শেষের কবিতা’ একটি-

ক. কাব্যগ্রন্থ

খ. উপন্যাস

গ. ছোটগল্প

ঘ. নাটক

উত্তর: উপন্যাস

৬. ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক. গোবিন্দচন্দ্র দাস

খ. কায়কোবাদ

গ. অক্ষয় কুমার সরকার

ঘ. নবীনচন্দ্র সেন

উত্তর: কায়কোবাদ

৭. ‘মনীষা’- এর সন্ধি বিচ্ছেদ-

ক. মন + ইষা

খ. মন + ঈষা 

গ. মনস + ঈষা

ঘ. মনস + ঈষা

উত্তর: মনস + ঈষা

৮. ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. লো + অন

খ. লব + অন

গ. লোব + অন

ঘ. লু + বন 

উত্তর: লো + অন

৯. সমাস কত প্রকার? 

ক. ৪ প্রকার

খ. ৮ প্রকার  

গ. ৬ প্রকার

ঘ. ১০ প্রকার 

উত্তর: ৪ প্রকার 

নোট: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম ও দশম শ্রেণি,নতুন) অনুসারে, সমাস ৪ প্রকার। অন্যদিকে, বাংলা ভাষার ব্যাকরণ (নবম ও দশম শ্রেণি,পুরাতন) অনুসারে, সমাস ৬ প্রকার।          

১০. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

ক. ৩য়া তৎপুরুষ

খ. ৪র্থী তৎপুরুষ

গ. ৫মী তৎপুরুষ

ঘ. ৭মী তৎপুরুষ

উত্তর: ৪র্থী তৎপুরুষ

১১. ‘বুলবুলিতে’ ধান খেয়েছে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

ক. কর্তায় ষষ্ঠী

খ. কর্মে ৭মী 

গ. অধিকরণে ২য়া

ঘ. কর্তায় শূন্য

নোট: সঠিক উত্তর নেই। এখানে সঠিক উত্তর হবে কর্তায় ৭মী। 

১২. ‘হাতের’ কাজ দেখাও- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

ক. অপাদানে ষষ্ঠী 

খ. কর্মে ৭মী

গ. করণে ষষ্ঠী    

ঘ. অধিকরণে ষষ্ঠী

উত্তর: করণে ষষ্ঠী 

১৩. কোনটি শুদ্ধ বানান?

ক. নুন্যাধিক 

খ. ন্যূনাধিক

গ. ন্যুন্যাধিক

ঘ. ন্যুনধিক

উত্তর: ন্যূনাধিক

১৪. কোনটি শুদ্ধ বানান?

ক. গৃহিনী

খ. গৃহিনি

গ. গৃহীনী

ঘ. গৃহিণী

উত্তর: গৃহিণী

১৫. কোনটি শুদ্ধ বানান?

ক. ভবিষ্যৎবাণী  

খ. ভবিষ্যদ্বাণী

গ. ভবিষ্যৎবাণী

ঘ. ভবিষ্যতবাণী

উত্তর: ভবিষ্যদ্বাণী

১৬. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-

ক. বসুন্ধরা

খ. ধরণী

গ. অবনী 

ঘ. যামিনী

উত্তর: যামিনী

১৭. ‘অন্ধকার’ এর সমার্থক শব্দ নয়-

ক. তিমির

খ. কাজল

গ. আঁধার

ঘ. অমানিশা

উত্তর: কাজল

১৮. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-

ক. পাহাড়

খ. গিরি

গ. শিলা

ঘ. শৈল

উত্তর: শিলা

১৯. ‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ-

ক. আলো

খ. তিরস্কার

গ. কালো

ঘ. অন্ধকার

উত্তর: আলো

২০. ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ-

ক. স্বাধীন

খ. বদ্ধ

গ. মুক্তি

ঘ. বাহির 

উত্তর: বদ্ধ 

২১. বরেন্দ্রভূমি বলা হয়-

ক. ময়নামতি ও লালমাই পাহাড়কে

খ. শালবন বিহারকে  

গ. মধুপুর ও ভাওয়ালের গড়কে

ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে

উত্তর: রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে

২২. সুরমা ও কুশিয়ারা এ দু’নদীর মিলিত স্রোতের নাম-

ক. কুশিয়ারা

খ. বরাক

গ. মেঘনা

ঘ. নবগঙ্গা

উত্তর: মেঘনা

২৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

ক. ৯.১২ মিনিট

খ. ৮.৩২ মিনিট

গ. ৭.৯৬ মিনিট 

ঘ. ১০.৫৬ মিনিট

উত্তর: ৮.৩২ মিনিট 

২৪. কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?

ক. মেরু অঞ্চলে

খ. সমুদ্র পৃষ্ঠে

গ. ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে

ঘ. মহাশূন্যে

উত্তর: মেরু অঞ্চলে

২৫. ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. নূরুল আমীন

খ. খাজা নাজিমউদ্দীন

গ. মোহাম্মদ আলী

ঘ. লিয়াকত আলী খান

উত্তর: খাজা নাজিমউদ্দীন

২৬. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

ক. ইংরেজরা 

খ. ফরাসিরা

গ. পর্তুগিজরা 

ঘ. ওলন্দাজরা 

উত্তর: পর্তুগিজরা 

২৭. ‘গ্রান্ড ট্রাঙ্ক রোডের’ নির্মাতা-

ক. বাবর 

খ. আকবর   

গ. শাহজাহান 

ঘ. শেরশাহ  

উত্তর: শেরশাহ

২৮. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?

ক. বখতিয়ার খলজী

খ. ইলিয়াস শাহ

গ. হুসেন শাহ

ঘ. শিরান খলজী

উত্তর: বখতিয়ার খলজী

২৯. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয়-

ক. দশমিক

খ. বাইনারী

গ. হেক্সাডেসিমেল

ঘ. অক্টাল 

উত্তর: বাইনারী

৩০. কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ-

ক. অন্তরক

খ. সুপরিবাহী

গ. কুপরিবাহী

ঘ. অর্ধ-পরিবাহী

উত্তর: কুপরিবাহী

৩১. ক্ষমতার একক-

ক. নিউটন

খ. ক্যালরি

গ. জুল

ঘ. ওয়াট

উত্তর: ওয়াট

৩২. পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান-

ক. ইকোলজি  

খ. এনাটমি

গ. ইভোলিউশন

ঘ. হিস্টেলজি 

উত্তর: ইকোলজি

৩৩. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

ক. ২৬ মার্চ, ১৯৭২

খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

গ. ১৭ এপ্রিল, ১৯৭১

ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

৩৪. সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয়-

ক. ১৯৭৭ সালে

খ. ১৯৭৮ সালে

গ. ১৯৭৯ সালে

ঘ. ১৯৮০ সালে 

উত্তর: ১৯৭৯ সালে

৩৫. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়?

ক. ঢাকায়

খ. নয়াদিল্লিতে 

গ. কলম্বোতে

ঘ. কাঠমাণ্ডুতে

উত্তর: কাঠমাণ্ডুতে 

৩৬. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?

ক. ১ জানুয়ারি, ১৯৯২

খ. ১ জানুয়ারি, ১৯৯৩

গ. ১ জানুয়ারি, ১৯৯১

ঘ. ১ জানুয়ারি, ১৯৯০

উত্তর: ১ জানুয়ারি, ১৯৯৩  

নোট: বাংলাদেশে ১৯৮০ সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষা আইন চালু হয়। জাতীয় সংসদে ১৯৯০ সালে বাধ্যতামূলক শিক্ষা আইন পাস হয়। ১৯৯২ সালে সীমিতভাবে এবং ১৯৯৩ সালে সারাদেশে বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তিত হয়।     

৩৭. নিচের কোন উক্তিটি সঠিক? 

ক. বায়ু একটি যৌগিক পদার্থ

খ. বায়ু একটি মৌলিক পদার্থ  

গ. বায়ু একটি মিশ্র পদার্থ

ঘ. বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়

উত্তর: বায়ু একটি মিশ্র পদার্থ 

৩৮. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?

ক. পরভোজী    

খ. স্বভোজী 

গ. পরাশ্রয়ী

ঘ. মৃতজীবী 

উত্তর: স্বভোজী

৩৯. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-

ক. জিপসাম   

খ. চুনাপাথর   

গ. সাজিমাটি

ঘ. বালি   

উত্তর: বালি 

৪০. ‘ড্রাই আইস’ হলো-

ক. কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড

খ. কঠিন অবস্থায় সালফার ডাই অক্সাইড

গ. শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ

ঘ. কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড

উত্তর: কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড

৪১. একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?

ক. ৭০০০ জন

খ. ৭২৫০ জন

গ. ৭৫০০ জন

ঘ. ৮০০০ জন

উত্তর: ৭৫০০ জন

৪২. ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় তাতে কতটি গরু পোষা যাবে? 

ক. ১৫টি

খ. ১৮টি

গ. ২০টি

ঘ. ২৫টি

উত্তর: ১৫টি

৪৩. দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে, উত্তর রাশি কত?

ক. ১৫০

খ. ৭৫ 

গ. ৪৫

ঘ. ১৫

উত্তর: ৭৫

৪৪. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

ক. ২ : ২

খ. ৭ : ৩

গ. ৩১ : ১৬

ঘ. ৭ : ২

উত্তর: ৩১ : ১৬

৪৫. ০. ৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

ক. ৮০%

খ. ৬০%

গ. ২০%

ঘ. ৪০%

উত্তর: ৪০% 

৪৬. আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের-

ক. ১২৫%

খ. ১১৬%

গ. ৮০%

ঘ. ২০% 

উত্তর: ১২৫%

৪৭. কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

ক. ৬৫

খ. ৭০

গ. ৪৪

ঘ. ৫০

উত্তর: ৭০ 

৪৮. টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন প্রতি ৩ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

ক. ১০%

খ. ১৫%  

গ. ২৫%

ঘ. ৩০%

উত্তর: ২৫%

৪৯. তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

ক. ৩০ বছর

খ. ২৮ বছর

গ. ২৭ বছর

ঘ. ২৪ বছর

উত্তর: ২৪ বছর

৫০. ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?

ক. ২৫ বছর

খ. ২৬ বছর

গ. ২৭ বছর

ঘ. ২৯ বছর

উত্তর: ২৫ বছর

৫১. কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

ক. বিষমবাহু

খ. সমবাহু

গ. সমকোণী

ঘ. সমদ্বিবাহু  

উত্তর: সমদ্বিবাহু

৫২. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?

ক. ট্রাপিজিয়াম

খ. আয়তক্ষেত্র  

গ. বর্গক্ষেত্র

ঘ. রম্বস

উত্তর: ট্রাপিজিয়াম

৫৩. ৫, ৮, ১৪, ২৬, ৫০-----ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৭৪

খ. ৯৮

গ. ১০২

ঘ. ১২২

উত্তর: ৯৮

৫৪. স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?

ক. ৫ জন

খ. ৭ জন

গ. ৮ জন

ঘ. ১০ জন

উত্তর: ৫ জন

৫৫. কোনটি শুদ্ধ বানান?

ক. Banquete 

খ. Bouquet 

গ. Boquet 

ঘ. Bouquette 

উত্তর: Bouquet 

৫৬. কোনটি শুদ্ধ বানান?

ক. Foreigner  

খ. Forienor 

গ. Foricgnor  

ঘ. Foreiner 

উত্তর: Foreigner 

৫৭. ‘Laugh’ শব্দটির Noun হচ্ছে-

ক. Laugh 

খ. Laughing

গ. laughable 

ঘ. Laughter 

উত্তর: Laughter 

৫৮. ‘Full’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Filled 

খ. Fulfilment 

গ. Fill 

ঘ. Full 

উত্তর: Filled 

৫৯. ‘Abolish’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Cancel 

খ. Perform 

গ. Create 

ঘ. Generate 

উত্তর: Cancel 

৬০. ‘Effort’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Assurance 

খ. Attempt 

গ. Erect 

ঘ. Exclude 

উত্তর: Attempt 

৬১. ‘Socrates was accused ––– misleading the young section of Athens’ -বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. to

খ. for

গ. of

ঘ. on

উত্তর: of

৬২. ‘He is accessible––– all’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. of

খ. on 

গ. into

ঘ. to

উত্তর: to

৬৩. ‘Accept’ শব্দটির Noun হচ্ছে-

ক. Acceptance 

খ. Accepted 

গ. Acception 

ঘ. Acceptable 

উত্তর: Acceptance 

৬৪. ‘Envy’ শব্দটির Adjective হচ্ছে-

ক. Envity 

খ. Envious 

গ. Jealous 

ঘ. Enviable 

উত্তর: Envious 

৬৫. কোনটি শুদ্ধ বানান?

ক. Achievment 

খ. Acheivment     

গ. Achievement 

ঘ. Achevement 

উত্তর: Achievement   

৬৬. কোনটি শুদ্ধ বানান?

ক. Jewelery 

খ. Jewellry 

গ. Jewellry 

ঘ. Jewellery 

উত্তর: Jewellery 

৬৭. কোনটি শুদ্ধ বাক্য?

ক. I feel hungry 

খ. I fell myself hungry 

গ. I am a man of words 

ঘ. The sheeps are quite healthy 

উত্তর: I feel hungry 

৬৮. কোনটি শুদ্ধ বাক্য?

ক. She is a person whom I know is sincere 

খ. She is a person who I know is sincere 

গ. Tuhin is my lovely friend 

ঘ. There is no place in my class 

উত্তর: She is a person who I know is sincere 

৬৯. ‘I know him’ বাক্যটির সঠিক Passive form-

ক. He is known by me 

খ. He was known to me

গ. He is known to me

ঘ. He is being known to me

উত্তর: He is known to me

৭০. ‘He is beating the thief’ বাক্যটির সঠিক Passive form-

ক. The thief was being beattn by him. 

খ. The thief is being beat by him. 

গ. The thief is beaten by him. 

ঘ. The thief is being beaten by him. 

উত্তর: The thief is being beaten by him. 

৭১. He said, “tell me, boy, is the miller within? বাক্যটির সঠিক Indirect speech-

ক. Addressing the boy, he asked him (boy) to tell him if the miler was within. 

খ. Addressing the boy, he said to him (boy) to tell him if the miler was within. 

গ. Addressing the boy, he asked him (boy) to tell him that the miler was within. 

ঘ. Addressing the boy, he said him (boy) to tell him if the miler was within. 

উত্তর: Addressing the boy, he asked him (boy) to tell him if the miler was within.  

৭২. I said to him, “Will you follow me”? বাক্যটির সঠিক Indirect speech-

ক. I said to him if he would follow me. 

খ. I asked him if he would follow me. 

গ. I asked to him if he would follow me. 

ঘ. I said to him if he will follow me. 

উত্তর: I asked him if he would follow me. 

৭৩. The idiom ‘Tooth and nail’ এর অর্থ-

ক. Beautiful 

খ. Precise  

গ. Completely 

ঘ. Incompletely 

উত্তর: Completely 

৭৪. The idiom ‘Nip in the bud’ এর অর্থ-

ক. Bed of roses     

খ. Beginning  

গ. Rare-up

ঘ. Destroy at the very beginning 

উত্তর: Destroy at the very beginning 

৭৫. a = 8, b = 6, x = ½ এবং y = 4 হলে ax + 2b – 2xy এর মান কত?

ক. 12

খ. 9    

গ. 7

ঘ. 6 

উত্তর: 12 

৭৬. x – (1/x) = 2 হলে, x3 – (1/x3) = কত?

ক. 12

খ. 14

গ. 2

ঘ. 4

উত্তর: 14

৭৭. a + b = 7 এবং ab = 10 হলে, a2 + b2 + 3ab কত?

ক. 29

খ. 49

গ. 59

ঘ. 69

গ. 59

৭৮. x + (1/x) = 4 হলে, x3 – (1/x3) = কত?

ক. 147

খ. 52

গ. 70

ঘ. 76

উত্তর: 52



More Question Bank

BCS

৩৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 37th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:৩৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 34th BCS Question Solution | Biddabari৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 35th BCS Question Solution | Biddabari৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (তিতাস) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই