প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (ইছামতি) | Primary Question Solution 2010 | Biddabari




সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১২ (মেঘনা) | Primary Question Solution PDF – 2012 (Meghna) 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (ইছামতি) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  





ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।





প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (ইছামতি) | Primary Question Solution 2010 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (ইছামতি)

১. The idiom ‘In black and white’ এর অর্থ-

ক. Temporary   

খ. False  

গ. Verbally    

ঘ. In writing  

উত্তর: In writing  

২. The idiom ‘At home’ এর অর্থ-

ক. Familiar with 

খ. Home made of bricks 

গ. Try to make a home

ঘ. One who has lost home 

উত্তর: Familiar with 

৩. He said, “What a pity!” বাক্যটির সঠিক Indirect speech-

ক. He said that it was a great pity  

খ. He exclaimed that it was a great pity 

গ. He exclaimed that it is a great pity  

ঘ. The exclaimed that it was a great pity

উত্তর: He exclaimed that it was a great pity 

৪. Salim said to me, “I was ill” বাক্যটির সঠিক Indirect speech- 

ক. Salim told me that he had been ill  

খ. Salim said to me that he was ill 

গ. Salim told me that I had been ill 

ঘ. Salim told me that he has been ill  

উত্তর: Salim told me that he had been ill     

৫. ‘My uncle looks after me’ বাক্যটির Passive form-

ক. I was looked after by my uncle  

খ. I am look after by my uncle  

গ. I am being looked after by my uncle

ঘ. I am looked after by my uncle  

উত্তর: I am looked after by my uncle     

৬. ‘I saw the boy crying’ বাক্যটির Passive form-

ক. The boy is seen crying by me

খ. The boy cry was seen by me

গ. The boy was seen crying by me

ঘ. The boy crying was seen by me

উত্তর: The boy was seen crying by me 

৭. কোন বাক্যটি শুদ্ধ?      

ক. I have read a poetry  

খ. I have read a piece of poetry 

গ. I saw his pulse  

ঘ. The man took his birth in 1968

উত্তর: I have read a piece of poetry  

৮. কোন বাক্যটি শুদ্ধ?

ক. Sohel is taller than I 

খ. We write with ink

গ. Sohel is taller than me

ঘ. I did not think it was her 

উত্তর: Sohel is taller than I  

৯. কোন বাক্যটি শুদ্ধ? 

ক. Sattellite 

খ. Sattelite  

গ. Satellite 

ঘ. Satelite 

উত্তর: Satellite   

১০. কোন বাক্যটি শুদ্ধ?

ক. Greivance  

খ. Grievance 

গ. Griveance 

ঘ. Grieveance 

উত্তর: Grievance   

১১. ‘True’ শব্দটির Noun হচ্ছে-

ক. Truly 

খ. Truthful  

গ. Truthfulness 

ঘ. Truth  

উত্তর: Truth   

১২. ‘Study’ শব্দটির Adjective হচ্ছে-

ক. Studious 

খ. Persevering 

গ. Stupidity 

ঘ. Study  

উত্তর: Studious   

১৩. ‘You are not amenable ––– reason’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. from 

খ. of

গ. to

ঘ. into

উত্তর: to  

১৪. ‘He and I ––– well’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- 

ক. are 

খ. is

গ. was

ঘ. am

উত্তর: are   

১৫. ‘Utilize’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Discard 

খ. Employ   

গ. Discharge 

ঘ. Reject  

উত্তর: Employ   

১৬. ‘Deformed’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Crippled 

খ. Beautiful 

গ. Determine   

ঘ. Handsome 

উত্তর: Crippled 

১৭. ‘Fly’ শব্দটির Noun হচ্ছে-

ক. Plight 

খ. Fleet 

গ. Flew  

ঘ. Flight 

উত্তর: Flight  

১৮. ‘Compel’ শব্দটির Noun হচ্ছে-

ক. Compelness 

খ. Compulsion   

গ. Tranquil 

ঘ. Compelled 

উত্তর: Compulsion  

১৯. কোনটি শুদ্ধ বানান?

ক. Tresspass    

খ. Tresspas  

গ. Trespass 

ঘ. Trespas 

উত্তর: Trespass  

২০. কোনটি শুদ্ধ বানান?

ক. Passenger 

খ. Psanger 

গ. Pesanger 

ঘ. Persanger 

উত্তর: Passenger  

২১. ‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ-

ক. নিগ্রহ

খ. দয়া

গ. বাহির  

ঘ. স্বাধীন

উত্তর: নিগ্রহ

২২. ‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ-

ক. তরুণ

খ. অচেনা

গ. নবীন

ঘ. প্রাচীন

উত্তর: প্রাচীন

২৩. ‘চন্দ্র’ এর সমার্থক শব্দ নয়-

ক. চাঁদ

খ. নিশাকর

গ. অদ্রি

ঘ. হিমকর

উত্তর: অদ্রি

২৪. ‘কেশ’ এর সমার্থক শব্দ নয়-

ক. কুন্তল

খ. ললাট

গ. চুল

ঘ. অলক

উত্তর: ললাট

২৫. ‘আকাশ’ এর সমার্থক শব্দ নয়-

ক. গগন

খ. অন্তরীক্ষ

গ. অম্বর

ঘ. ভুবন

উত্তর: ভুবন

২৬. কোনটি শুদ্ধ বানান?

ক. মুমুর্ষু

খ. মুমূর্ষু

গ. মুমূর্ষু

ঘ. মূমুর্ষু

উত্তর: মুমূর্ষু

২৭. কোনটি শুদ্ধ বানান?

ক. নিরহংকারী

খ. নিরহংকার

গ. নিরহংকারি

ঘ. নিঃহংকারী

উত্তর: নিরহংকার

২৮. কোনটি শুদ্ধ বানান?

ক. বাল্মীকি

খ. বাল্মীকী

গ. বাল্মিকি

ঘ. বাল্মিকী

উত্তর: বাল্মীকি

২৯. ‘আজকে নগদ কালকে ধার’- বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

ক. অপাদানে ২য়া  

খ. অধিকরণে ২য়া 

গ. কর্মে শূন্য

ঘ. করণে ২য়া  

উত্তর: অধিকরণে ২য়া   

৩০. ‘প্রভাতে উঠিল রবি লোহিত বরণ’- বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?  

ক. অধিকরণে ৭মী

খ. অপাদানে ৭মী

গ. করণে ৩য়া

ঘ. কর্তায় ৭মী

উত্তর: অধিকরণে ৭মী

৩১. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?

ক. বেহুস

খ. মুখে ভাত

গ. খেচর

ঘ. গায়ে হলুদ 

উত্তর: মুখে ভাত

৩২. নিচের কোনটি নিত্য সমাস?

ক. পঞ্চনদ  

খ. বেয়াদব  

গ. দেশান্তর

ঘ. ভালমন্দ

উত্তর: দেশান্তর 

৩৩. ‘মনস্তাপ’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. মন + তাপ

খ. মনস + তাপ

গ. মনঃ + তাপ

ঘ. মনো + তাপ

উত্তর: মনঃ + তাপ

৩৪. ‘উল্লাস’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. উত + লাস   

খ. ঊৎ + লাস 

গ. উৎ + লাস  

ঘ. ঊল + লাস

উত্তর: উৎ + লাস  

৩৫. ‘ওরা কদম আলী’ - নাটকটির রচয়িতা কে?

ক. মমতাজ উদ্দিন আহমদ

খ. মামুনুর রশীদ 

গ. ইব্রাহীম খলিল 

ঘ. ওবায়েদ উল হক

উত্তর: মামুনুর রশীদ

৩৬. ‘দুদিনের খেলাঘর’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আকবর হোসেন

খ. অন্নদাশঙ্কর রায়

গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়

ঘ. শওকত ওসমান

উত্তর: আকবর হোসেন

৩৭. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. মানুষের মানচিত্র

খ. নির্বাসিত নায়ক

গ. নারিন্দা লেন 

ঘ. সাতনরী হার 

উত্তর: সাতনরী হার  

৩৮. ‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?

ক. সেলিম আল দীন

খ. আবদুল্লাহ আল মামুন

গ. জিয়া হায়দার

ঘ. আলাউদ্দীন আল আজাদ

উত্তর: আবদুল্লাহ আল মামুন

৩৯. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?

ক. আলালের ঘরের দুলাল

খ. সীতারাম

গ. চঞ্চলা

ঘ. কুহেলিকা

উত্তর: আলালের ঘরের দুলাল

৪০. ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. সৈয়দ হামজা

খ. আলাওল

গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

ঘ. মীর মোহাম্মদ শফী

উত্তর: শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

৪১. একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তেল-

ক. আরও ডুববে

খ. ভাসবে

গ. একই থাকবে

ঘ. ভাসা ডোবা নির্ভর করে জাহাজটির তৈরির সরঞ্জামের ওপর

উত্তর: আরও ডুববে

৪২. মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয়-

ক. বিষুবরেখা

খ. সুমেরু

গ. কুমেরু

ঘ. দ্রাঘিমা রেখা

উত্তর: কুমেরু

৪৩. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে-

ক. মৌসুমী বায়ুর প্রভাবে

খ. সামুদ্রিক বায়ুর প্রভাবে

গ. স্থলবায়ুর প্রভাবে

ঘ. আয়ন বায়ুর প্রভাবে

উত্তর: সামুদ্রিক বায়ুর প্রভাবে

৪৪. রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?

ক. চারটি

খ. তিনটি

গ. দুইটি

ঘ. পাঁচটি

উত্তর: চারটি

৪৫. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?

ক. সিলেট

খ. রাঙামাটি

গ. রংপুর

ঘ. কুমিল্লা

উত্তর: সিলেট

৪৬. বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?

ক. রাষ্ট্রপতির কাছে

খ. জনগণের কাছে

গ. প্রধানমন্ত্রীর কাছে

ঘ. জাতীয় সংসদের কাছে

উত্তর: জাতীয় সংসদের কাছে

৪৭. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

ক. স্পীকার

খ. রাষ্ট্রপতি

গ. প্রধান বিচারপতি

ঘ. প্রধানমন্ত্রী

উত্তর: রাষ্ট্রপতি

৪৮. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?

ক. আব্দুর রহমান

খ. মোহাম্মদ ইদ্রিস

গ. ব্রজেন দাস

ঘ. কেউই না

উত্তর: ব্রজেন দাস 

৪৯. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলন কালের কি পরিবর্তন ঘটবে?

ক. শূন্য হবে  

খ. কমবে 

গ. বাড়বে

ঘ. পরিবর্তন হবে না

উত্তর: পরিবর্তন হবে না

৫০. কাজের একক-

ক. জুল

খ. ওয়াট

গ. নিউটন

ঘ. কোনোটিই নয়

উত্তর: জুল

৫১. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-

ক. সেক্সট্যান্ট

খ. ম্যানোমিটার 

গ. ক্রেসকোগ্রাফ

ঘ. সিসমোগ্রাফ  

উত্তর: সিসমোগ্রাফ 

৫২. মনিটরের কাজ হলো- 

ক. গাণিতিক সমাধান করা

খ. লেখা ও ছবি দেখানো 

গ. বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা 

ঘ. কোনোটিই নয় 

উত্তর: লেখা ও ছবি দেখানো 

৫৩. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

ক. সিরাজ শাহ

খ. মোহসীন আলী

গ. মজনু শাহ

ঘ. জহির শাহ

উত্তর: মজনু শাহ

৫৪. ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?

ক. ১৪৮৭ সালে 

খ. ১৩৮৭ সালে

গ. ১৫৮৭ সালে

ঘ. ১৬৮৭ সালে 

উত্তর: ১৪৮৭ সালে

৫৫. প্রাচীন বাংলা সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?

ক. সুলতান সিকান্দার শাহ

খ. সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ

গ. নবাব সিরাজউদ্দৌলা

ঘ. নবাব আলীবর্দী খাঁ

উত্তর: সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ

৫৬. উপমহাদেশের সর্বশেষ গর্ভনর জেনারেল কে ছিলেন?

ক. লর্ড মাউন্টব্যাটেন

খ. লর্ড মিন্টো 

গ. লর্ড কার্জন

ঘ. লর্ড ওয়াভেল

উত্তর: লর্ড মাউন্টব্যাটেন

৫৭. সুন্দরবন কোন ধরনের বন?

ক. রেইন

খ. কনিয়ার 

গ. ম্যানগ্রোভ

ঘ. কোনোটিই নয়

উত্তর: ম্যানগ্রোভ

৫৮. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক. যমুনা 

খ. পদ্মা

গ. ইছামতী

ঘ. মেঘনা   

উত্তর: মেঘনা     

৫৯. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?

ক. হোয়াংহো

খ. নীল

গ. আমাজান

ঘ. কঙ্গো

উত্তর: আমাজান

৬০. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে-

ক. ২৫ ঘন্টা

খ. ২৮ ঘন্টা

গ. ২৫ ঘন্টা

ঘ. ২৫ দিন

উত্তর: ২৫ দিন

৬১. কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

ক. ৩৫

খ. ৪৮

গ. ৬০

ঘ. ৬৫

উত্তর: ৩৫

৬২. ১, ৫, ৩, ২৯, ৬১-----ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৭৬

খ. ১০২

গ. ১০৬

ঘ. ১২৫

উত্তর: ১২৫

৬৩. নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

ক.  ১/৩

খ.  ২/৭

গ.  ৫/২১

ঘ.  ৩/৬

উত্তর:  ৫/২১

৬৪. নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

ক.  ১/২৫

খ.  ১/১৯

গ.  ১/১৫

ঘ.  ১/১২

উত্তর:  ১/১২

৬৫. সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডদ্বয়-

ক. পরস্পর সমান  

খ. পরস্পর সমান্তরাল    

গ. পরস্পরের উপর লম্ব

ঘ. পরস্পর একটি বিন্দুতে ছেদ করে

উত্তর: পরস্পর সমান্তরাল 

৬৬. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে-

ক. রম্বস

খ. বর্গক্ষেত্র

গ. আয়তক্ষেত্র 

ঘ. ট্রাপিজিয়াম 

উত্তর: রম্বস

৬৭. এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

ক. ৪০ টাকা  

খ. ৪২ টাকা

গ. ৪৩ টাকা

ঘ. ৪৭ টাকা

উত্তর: ৪৩ টাকা

৬৮. তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

ক. ৪৫ বছর

খ. ৪৮ বছর

গ. ৫০ বছর  

ঘ. ৫২ বছর

উত্তর: ৫২ বছর

৬৯. একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

ক. ২০%

খ. ১৫% 

গ. ১০%

ঘ. ৫%

উত্তর: ২০%

৭০. একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?

ক. ৭২ পয়সা

খ. ৮০ পয়সা

গ. ৪০ পয়সা

ঘ. ৫০ পয়সা

উত্তর: ৫০ পয়সা

৭১. এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

ক. ২০০০০ টাকা

খ. ১৫০০০ টাকা

গ. ১২০০০ টাকা

ঘ. ১০০০০ টাকা

উত্তর: ১২০০০ টাকা

৭২. চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?

ক. ২৫%  

খ. ২১.৫%

গ. ২.৫% 

ঘ. ১.২৫% 

উত্তর: ২৫%

৭৩. ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। কত কত টাকা পায়?

ক. ৪৫ টাকা

খ. ৬০ টাকা

গ. ৯০ টাকা

ঘ. ১৩৫ টাকা

উত্তর: ৬০ টাকা

৭৪. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ : ৭ হবে?

ক. ৭০    

খ. ৮০

গ. ৯০

ঘ. ৯৮ 

উত্তর: ৮০

৭৫. ক একটি কাজ ৫ দিনে এবং খ তার ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?

ক.  ১/১৫

খ.  ১/১০

গ.  ২/১৫

ঘ.  ৩/১০

উত্তর:  ৩/১০

৭৬. যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

ক. ১৫ দিন

খ. ২০ দিন 

গ. ২৫ দিন

ঘ. ৩০ দিন

উত্তর: ১৫ দিন

৭৭. a + (1/a) = 3 হলে, a2 + (1/a2)= কত?

ক.  7

খ.  9

গ.  11 

ঘ.  13 

উত্তর: 7

৭৮. m – (1/m) = 5 হলে, m3 + (1/m3)= কত?

ক.  110 

খ.  130 

গ.  135 

ঘ.  140

উত্তর: 140

৭৯. x + y = 5, xy = 6 হলে, x3 + y3 = কত?

ক. 30

খ. 35   

গ. 215 

ঘ. 230   

উত্তর: 35    

৮০. x – (1/x) = 4 হলে, x2 + (1/x2) এর মান কত?

ক.  18

খ.  16

গ.  11

ঘ.  17 

উত্তর: 18



More Question Bank

BCS

৩৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 37th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।গত ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৫১তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫১তম বিসিএস টার্গেট করেছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণসাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে।তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে।আরও দেখুন:৩৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 34th BCS Question Solution | Biddabari৩৫তম বিসিএস প্রশ্ন সমাধান | 35th BCS Question Solution | Biddabari৩৬তম বিসিএস প্রশ্ন সমাধান | 36th BCS Question Solution | Biddabari🎯 ৫১তম বিসিএস প্রস্তুতির কার্যকর টিপস⏵বিসিএসের সিলে...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (তিতাস) | Primary Question Solution 2010 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই