প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (শরৎ) | Primary Question Solution 2010 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (বসন্ত) | Primary Question Solution 2010 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (শরৎ) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।




প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (শরৎ) | Primary Question Solution 2010 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (শরৎ)

১. কোনটি Conjunction? 

ক. or

খ. very 

গ. out   

ঘ. for 

উত্তর: or

২. কোনটি পুংলিঙ্গ?

ক. Girl 

খ. Goose

গ. Man

ঘ. Mare

উত্তর: Man

৩. কোনটি শুদ্ধ বানান?

ক. Achivement 

খ. Acheivment 

গ. Achevement

ঘ. Achievement 

উত্তর: Achievement 

৪. কোনটি শুদ্ধ বানান?

ক. Ocasion 

খ. Occasion 

গ. Ocassion 

ঘ. Occassion 

উত্তর: Occasion 

৫. ‘We do not like idle people’ বাক্যটির Passive form হবে-

ক. Idle people are not liked by us

খ. We are not liked by idle people 

গ. Idle people are not like us

ঘ. Idle people are not of our liking 

উত্তর: Idle people are not liked by us

৬. ‘They elected him captain’ বাক্যটির Passive form হবে-

ক. He is elected captain by them

খ. He has been elected captain by them

গ. He was elected captain by them

ঘ. He elected captain by them

উত্তর: He was elected captain by them

৭. ‘Your offer is acceptable ––– me’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. by

খ. on  

গ. for

ঘ. to

উত্তর: to

৮. ‘Your conduct admits ––– no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. for

খ. at

গ. of

ঘ. from

উত্তর: of

৯. The teacher said, “I shall not teach him English” এর Indirect speech হচ্ছে-

ক. The teacher said he would not teach him English. 

খ. The teacher said he will not teach him English. 

গ. The teacher said that he will not teach him English 

ঘ. The teacher said that he would not teach him English

উত্তর: The teacher said that he would not teach him English

১০. ‘With open arms’ এর অর্থ হচ্ছে-

ক. Warmly 

খ. With beautiful arm 

গ. With long arm

ঘ. With strong arm

উত্তর: Warmly 

১১. ‘Bring to book’ এর অর্থ হচ্ছে-

ক. Book written by famous writer

খ. Valueless person 

গ. Book which is lost 

ঘ. Rebuke 

উত্তর: Rebuke 

১২. ‘Benefit’ এর Synonym হচ্ছে-

ক. Injury 

খ. Drawback 

গ. Favour 

ঘ. Basement 

উত্তর: Favour 

১৩. ‘Encounter’ এর Synonym হচ্ছে-

ক. Concord 

খ. Battle 

গ. Harmony 

ঘ. Part 

উত্তর: Battle 

১৪. কোনটি শুদ্ধ বাক্য?

ক. There is no room for doubt in it

খ. There is no misunderstanding in it

গ. There is no place for doubt in it

ঘ. There is no suspesion in it

উত্তর: There is no room for doubt in it

১৫. কোনটি শুদ্ধ বাক্য?

ক. See the word in the dictionary 

খ. Find out the word in the dictionary 

গ. Pick up the word in the dictionary 

ঘ. Look up the word in the dictionary 

উত্তর: Look up the word in the dictionary 

১৬. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. বলাইচাঁদ মুধোপাধ্যায় 

খ. আবু জাফর শামসুদ্দীন

গ. সিকান্দার আবু জাফর

ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ  

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

১৭. ‘দোলন-চাঁপা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. গোলাম মোস্তফা 

খ. কাজী নজরুল ইসলাম

গ. যতীন্দ্র মোহন বাগচী 

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর  

উত্তর: কাজী নজরুল ইসলাম

১৮. ‘রক্তকরবী’ নাটকটির রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর 

খ. কাজী নজরুল ইসলাম

গ. দ্বিজেন্দ্রলাল রায়

ঘ. ইব্রাহীম খাঁ

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর 

১৯. কোনটি শুদ্ধ বানান?

ক. আভ্যন্তরীন

খ. অভ্যন্তরিণ

গ. অভ্যন্তরীণ

ঘ. আভ্যন্তরিণ

উত্তর: অভ্যন্তরীণ

২০. কোনটি শুদ্ধ বানান?

ক. গৃহিনী

খ. গৃহিণী

গ. গৃহীনী

ঘ. গৃহিণি

উত্তর: গৃহিণী

২১. ‘নাবিক’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. নৌ + ইক

খ. ন + ইক

গ. নব + ইকা

ঘ. নবৌ + ইক 

উত্তর: নৌ + ইক

২২. ‘দুশ্চরিত্র’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. দুশ্চ + চিত্র

খ. দুঃ + চরিত্র

গ. দু + চরিত্র

ঘ. দুঃ + চরিত্র

উত্তর: দুঃ + চরিত্র

২৩. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

ক. ব্যাসবাক্য

খ. সমস্তপদ

গ. সমস্যমান পদ

ঘ. সমাসবাক্য

উত্তর: সমস্যমান পদ

২৪. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-

ক. নিত্য সমাস

খ. প্রাদি সমাস

গ. দ্বন্দ্ব সমাস

ঘ. অলুক সমাস

উত্তর: অলুক সমাস

২৫. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-

ক. সাহায্যকারী

খ. তোষামুদে

গ. বাদক

ঘ. স্বাস্থ্যহীন লোক

উত্তর: তোষামুদে

২৬. ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য

খ. করণে শূন্য  

গ. অপাদানে শূন্য

ঘ. সম্প্রদানে শূন্য 

উত্তর: করণে শূন্য

২৭. ‘নৌকায় নদী পার হলাম’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে ৭মী  

খ. সম্প্রদানে ৪র্থী

গ. অপাদানে ৫মী

ঘ. অধিকরণে ৭মী

উত্তর: করণে ৭মী  

২৮. ‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়-

ক. উচ্ছ্বাস 

খ. উল্লাস

গ. শ্রান্তি

ঘ. স্ফুরণ 

উত্তর: শ্রান্তি

২৯. ‘অমৃত’ এর বিপরীতার্থক শব্দ-

ক. তিক্ত

খ. বিষাক্ত

গ. বিরল

ঘ. গরল

উত্তর: গরল

৩০. যা কষ্টে লাভ করা যায়-

ক. অলভ্য

খ. দুর্লভ

গ. দুর্জয়

ঘ. গরল

উত্তর: গরল

৩১. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক. কপার

খ. জিংক

গ. অ্যালুমিনিয়াম

ঘ. পারদ

উত্তর: অ্যালুমিনিয়াম

৩২. ফরমালিন হলো ফরমালডিহাইডের-

ক. ৪০% জলীয় দ্রবণ

খ. ৩০% জলীয় দ্রবণ

গ. ২০% জলীয় দ্রবণ

ঘ. ১০% জলীয় দ্রবণ

উত্তর: ৪০% জলীয় দ্রবণ

৩৩. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

ক. বেগুনী আলো

খ. নীল আলো

গ. হলুদ আলো

ঘ. লাল আলো

উত্তর: বেগুনী আলো

৩৪. গোধুলির কারণ কী?

ক. প্রতিফলন  

খ. বিক্ষেপণ 

গ. প্রতিসরণ

ঘ. ব্যতিচার

উত্তর: বিক্ষেপণ

৩৫. মনিটরের কাজ হলো-

ক. গাণিতিক সমাধান করা

খ. বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা 

গ. লেখা ও ছবি দেখানো

ঘ. কোনোটিই নয়

উত্তর: লেখা ও ছবি দেখানো

৩৬. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?

ক. নির্গমনমুখ

খ. যুক্তি বর্তনী

গ. স্মৃতি

ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

উত্তর: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

৩৭. মাছির পা থাকে-

ক. ৬ টি

খ. ৪ টি

গ. ৮ টি 

ঘ. ১০ টি

উত্তর: ৬ টি

৩৮. করোটিতে কয়টি অস্থি থাকে?

ক. ২৭

খ. ২৮

গ. ২৯

ঘ. ৩০

উত্তর: ২৯

৩৯. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না-

ক. শ্বসন

খ. অভিস্রবণ

গ. রেচন

ঘ. সালোকসংশ্লেষণ

উত্তর: সালোকসংশ্লেষণ

৪০. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়-

ক. কাণ্ডের অগ্রভাগে  

খ. পাতায়  

গ. মূলের অগ্রভাগে

ঘ. মূল ও কাণ্ডের অগ্রভাগে

উত্তর: মূল ও কাণ্ডের অগ্রভাগে  

৪১. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-

ক. দ্বিগুণ  

খ. তিনগুণ 

গ. চারগুণ   

ঘ. ছয়গুণ 

উত্তর: দ্বিগুণ  

৪২. পরিচালন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?

ক. মেরু অঞ্চলে

খ. শীত প্রধান অঞ্চলে

গ. নাতিশীতোষ্ণ অঞ্চলে

ঘ. নিরক্ষীয় অঞ্চলে

উত্তর: নিরক্ষীয় অঞ্চলে

৪৩. দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-

ক. ২৩ মার্চ

খ. ২১ জুন

গ. ১ জুলাই

ঘ. ১ ডিসেম্বর

উত্তর: ২১ জুন

৪৪. পৃথিবীর শক্তির মূল উৎস-

ক. অভিকর্ষ শক্তি

খ. মাধ্যাকর্ষণ শক্তি

গ. পারমাণাবিক শক্তি

ঘ. সূর্য

উত্তর: সূর্য

৪৫. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক. ২৫০ নটিক্যাল মাইল

খ. ২২৫ নটিক্যাল মাইল

গ. ২০০ নটিক্যাল মাইল

ঘ. ১৫০ নটিক্যাল মাইল

উত্তর: ২০০ নটিক্যাল মাইল

৪৬. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক. বরাইল

খ. কাঞ্চনজঙ্গা

গ. কৈলাস

ঘ. গডউইন অস্টিন

উত্তর: কৈলাস

৪৭. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?

ক. চাঁদপুরের কাছে

খ. ভৈরব বাজারে

গ. গোয়ালন্দে

ঘ. নারায়ণগঞ্জ

উত্তর: ভৈরব বাজারে

৪৮. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে-

ক. ৩টি অঞ্চলে

খ. ৪টি অঞ্চলে

গ. ৫টি অঞ্চলে

ঘ. ৬টি অঞ্চলে

উত্তর: ৩টি অঞ্চলে

৪৯. ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?

ক. কোরায়েশী আন্দোলন

খ. হাসেমী আন্দোলন

গ. ফরায়েজী আন্দোলন

ঘ. সৈয়দী আন্দোলন

উত্তর: ফরায়েজী আন্দোলন

৫০. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৩ সালে

খ. ১৯০৪ সালে

গ. ১৯০৫ সালে

ঘ. ১৯০৬ সালে

উত্তর: ১৯০৬ সালে

৫১. বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?

ক. সুরম্য অট্টালিকা

খ. কার্জন হল

গ. হাইকোর্ট

ঘ. সবগুলোই

উত্তর: সবগুলোই

৫২. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

ক. এ. কে. ফজলুল হক

খ. ইস্কান্দার মির্জা

গ. চৌধুরী খালেকুজ্জামান

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

উত্তর: চৌধুরী খালেকুজ্জামান

৫৩. কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?

ক. গান্ধীজি 

খ. মাওলানা শওকত আলী

গ. জহরলাল নেহেরু

ঘ. বিপিনচন্দ্র পাল

উত্তর: গান্ধীজি

৫৪. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদীন

খ. কামরুল হাসান

গ. হাসেম খান

ঘ. হামিদুর রহমান

উত্তর: কামরুল হাসান

৫৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক. ১২ ডিসেম্বর

খ. ১৩ ডিসেম্বর

গ. ১৪ ডিসেম্বর

ঘ. ১১ ডিসেম্বর

উত্তর: ১৪ ডিসেম্বর

৫৬. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়?

ক. ৭ মার্চ, ১৯৭১

খ. ২৫ মার্চ, ১৯৭১

গ. ১০ এপ্রিল, ১৯৭১

ঘ. ১৭ মার্চ, ১৯৭১

উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১

৫৭. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?

ক. পাঁচ

খ. ছয়

গ. সাত

ঘ. আট

উত্তর: সাত

৫৮. নিউমোনিয়া রোগটি হয়-

ক. হৃৎপিণ্ডে

খ. ফুসফুসে

গ. যকৃতে

ঘ. কিডনীতে

উত্তর: ফুসফুসে

৫৯. রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত-

ক. ভিটামিন

খ. পানি

গ. শর্করা

ঘ. স্নেহ

উত্তর: ভিটামিন

৬০. সবচেয়ে কঠিন পদার্থে-

ক. গ্রাফাইট

খ. টাংস্টেন

গ. প্লাটিনাম

ঘ. হীরা

উত্তর: হীরা

৬১. আলোর বর্ণ নির্ধারণ করে তার-

ক. বিস্তার 

খ. গতিবেগ

গ. তরঙ্গদৈর্ঘ্য

ঘ. কোনোটিই নয়

উত্তর: তরঙ্গদৈর্ঘ্য

৬২. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?

ক. নীল আলো

খ. বেগুনি আলো

গ. হলুদ আলো

ঘ. লাল আলো

উত্তর: লাল আলো

৬৩. ক্ষমতার একক-

ক. ওয়াট

খ. জুল

গ. ক্যালরি

ঘ. নিউটন

উত্তর: ওয়াট

৬৪. পৃথিবীর নিকটতম গ্রহ-

ক. মঙ্গল

খ. বুধ

গ. শুক্র

ঘ. বৃহস্পতি

উত্তর: শুক্র

৬৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

ক. ১০. ৫৬ মিনিট

খ. ৯. ১২ মিনিট

গ. ৭. ৯৬ টাকা

ঘ. ৮. ৩২ মিনিট

উত্তর: ৮. ৩২ মিনিট

৬৬. a + b = 5 এর a – b = 3 হলে, ab-এর মান কত?

ক. 2

খ. 4

গ. 5

ঘ. 3 

উত্তর: 4

৬৭. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ ---

ক. সরল কোণ

খ. সমকোণ

গ. স্থূলকোণ

ঘ. সূক্ষ্মকোণ

উত্তর: সরল কোণ

৬৮. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে-

ক. আয়তক্ষেত্র

খ. ট্রাপিজিয়াম

গ. বর্গক্ষেত্র 

ঘ. রম্বস

উত্তর: রম্বস

৬৯. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?

ক. ৭ দিন

খ. ৯ দিন  

গ. ৫ দিন

ঘ. ৬ দিন

উত্তর: ৯ দিন

৭০. ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার-

ক. ৫৩%

খ. ৬১%

গ. ৬০%

ঘ. ৬৫%

উত্তর: ৬০%

৭১. ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫. ৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?

ক. ১৪ বছর

খ. ১৪ বছর ৪ মাস

গ. ১৪ বছর ৬ মাস

ঘ. ১৪ বছর ৮ মাস  

উত্তর: ১৪ বছর ৪ মাস

৭২. পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

ক. ৫০ বছর

খ. ৬০ বছর

গ. ৫৫ বছর

ঘ. ৪০ বছর

উত্তর: ৫০ বছর

৭৩. এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে?

ক. ১০%

খ. ১৫%

গ. ২০%

ঘ. ২৫%

উত্তর: ২০%

৭৪. এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে?

ক. ৫ টাকা   

খ. ৬ টাকা

গ. ৮ টাকা

ঘ. ৯ টাকা

উত্তর: ৯ টাকা 

৭৫. দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে, উত্তর রাশি কত?

ক. ১৫

খ. ৪৫

গ. ৭৫

ঘ. ১২০

উত্তর: ৭৫

৭৬. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?

ক. ৯০০ টাকা

খ. ১০০০ টাকা

গ. ১১০০ টাকা

ঘ. ১৬০০ টাকা

উত্তর: ১০০০ টাকা

৭৭. করিমের আয় রহিমের আয় অপেক্ষা ২৫% বেশি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম?

ক. ২০%

খ. ২৫%

গ. ৭৫%

ঘ. ১৫%

উত্তর: ২০%

৭৮. ৭, ১০, ১৬, ২৮, ৫২----ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৭৪

খ. ১০০

গ. ১০৫

ঘ. ১৫০

উত্তর: ১০০ 

৭৯. ১, ৫, ১৩, ২৯, ৬১----ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৮০

খ. ১০০

গ. ১২০

ঘ. ১২৫

উত্তর: ১২৫

৮০. (x + 5) (x – 3) = কত?

ক. x2 + 8x + 15

খ. x2 – 15

গ. x2 + 2x – 15

ঘ. x2 + 2x + 15

উত্তর: x2 + 2x – 15



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই