প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (বসন্ত) | Primary Question Solution 2010 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (করতোয়া) | Primary Question Solution 2010 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (বসন্ত) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (বসন্ত) | Primary Question Solution 2010 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (বসন্ত)

১. ‘Truth must prevail in the long run’ বাক্যে ‘truth’ শব্দটি কোন প্রকারের Noun?

ক. Common noun   

খ. Collective noun  

গ. Material noun      

ঘ. Abstract noun 

উত্তর: Abstract noun 

২. ‘The police dispersed crowd’- বাক্যে ‘crowd’ শব্দটি কোন প্রকারের Noun?

ক. Common noun

খ. Collective noun 

গ. Material noun

ঘ. Abstract noun

উত্তর: Collective noun 

৩. কোন বানানটি শুদ্ধ?

ক. Occasion 

খ. Ocasion 

গ. Ocassion 

ঘ. Occassion 

উত্তর: Occasion 

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. Disentery 

খ. Dysentery 

গ. Disentary 

ঘ. Disentry 

উত্তর: Dysentery 

৫. কোন বানানটি শুদ্ধ?

ক. Accesible 

খ. Accessible 

গ. Accesibal 

ঘ. Acsecible 

উত্তর: Accessible 

৬. ‘Tell him to do it’ বাক্যটির Passive form হবে-

ক. Let him be told to do it

খ. He may be told to do it

গ. Let him told to do it  

ঘ. Let him tell to do it 

উত্তর: Let him be told to do it 

৭. ‘I shall do the work’ বাক্যটির Passive form হবে-

ক. I shall be doing the work

খ. The work may be done by me

গ. I may be doing the work 

ঘ. The work will be done by me

উত্তর: The work will be done by me

৮. He said, ‘I am well’. বাক্যটির Indirect speech হবে-

ক. He said that I am well

খ. He said that I was well

গ. He said that he was well

ঘ. He said that he is well

উত্তর: He said that he was well

৯. Amin said, “I shall go to school” বাক্যটির Indirect speech হবে-

ক. Amin said that he will go to school

খ. Amin said that he would go to school

গ. Amin said that I shall go to school

ঘ. Amin said that I would go to school

উত্তর: Amin said that he would go to school

১০. কোন বাক্যটি শুদ্ধ?

ক. Everybody have gone there. 

খ. Everybody has gone there. 

গ. Everybody are gone there. 

ঘ. Everybody has went there. 

উত্তর: Everybody has gone there. 

১১. কোন বাক্যটি শুদ্ধ?   

ক. There is book and pen on the table

খ. There are a book and a pen on the table

গ. There are a book on the table 

ঘ. There is a book and a pen on the table

উত্তর: There is a book and a pen on the table

১২. I was admitted___Dhaka college. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in 

খ. to

গ. from  

ঘ. on

উত্তর: to

১৩. I beg mercy___the principal. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. of 

খ. to 

গ. on

ঘ. from

উত্তর: of

১৪. ‘Abolish’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. Cancel 

খ. General  

গ. Perform 

ঘ. Create 

উত্তর: Cancel 

১৫. ‘Gain’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. Promote 

খ. Advantage 

গ. Fulfil 

ঘ. Trouble 

উত্তর: Advantage 

১৬. ‘Null and void”- phrase টির অর্থ কী?

ক. Good and bad

খ. Light and dark 

গ. Advantage and disadvantage 

ঘ. এর কোনোটিই নয় 

উত্তর: এর কোনোটিই নয়  

১৭. ‘Blue blood’- phrase টির অর্থ কী?

ক. Scoundrel 

খ. Sound health 

গ. Aristocratic birth 

ঘ. Blood of blue colour 

উত্তর: Aristocratic birth 

১৮. হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; -তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. রবীন্দ্রনাথ ঠাকুর 

গ. নবীনচন্দ্র সেন

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

১৯. ‘শ্রীকান্ত’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-

ক. ছোট গল্প

খ. নাটক

গ. উপন্যাস 

ঘ. ভ্রমণ কাহিনী

উত্তর: উপন্যাস

২০. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

ক. মামুনুর রশীদ

খ. সৈয়দ শামসুল হক

গ. জিয়া হায়দার

ঘ. মুনীর চৌধুরী

উত্তর: সৈয়দ শামসুল হক

২১. ‘বুলবুলিতে ধান খেয়েছে’ - বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে পঞ্চমী

খ. কর্তৃকারকে সপ্তমী 

গ. কর্মকারকে পঞ্চমী

ঘ. কর্মকারকে সপ্তমী

উত্তর: কর্তৃকারকে সপ্তমী

২২. ‘ডাক্তার ডাক’- বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে শূন্য  

খ. কর্তৃকারকে দ্বিতীয়া

গ. কর্মকারকে শূন্য

ঘ. অপাদান কারকে শূন্য

উত্তর: কর্মকারকে শূন্য

২৩. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

ক. কর্মধারয়

খ. তৎপুরুষ

গ. বহুব্রীহি

ঘ. অব্যয়ীভাব

উত্তর: তৎপুরুষ

২৪. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?

ক. কর্মধারয়

খ. বহুব্রীহি

গ. দ্বিগু

ঘ. দ্বন্দ্ব

উত্তর: দ্বন্দ্ব

২৫. ‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সড় + শ

খ. ষোড় + শ

গ. ষোড় + অশ

ঘ. ষট্ + দশ

উত্তর: ষট্ + দশ

২৬. ‘অধোগতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. অধ + গতি

খ. অধঃ + গতি

গ. অধ + অগতি

ঘ. অধঃ + অগতি

উত্তর: অধঃ + গতি

২৭. কোন বানানটি শুদ্ধ?

ক. মরিচীকা

খ. মরীচিকা

গ. মরিচিকা

ঘ. মরীচীকা

উত্তর: মরীচিকা

২৮. কোনটি শুদ্ধ বানান?

ক. নিপিড়িত

খ. নীপিড়িত

গ. নিপীড়িত

ঘ. নিপীড়িত

উত্তর: নিপীড়িত

২৯. ‘পালের গোদা’- অর্থ কী?

ক. নৌকার পাল

খ. সচল ব্যক্তি

গ. সর্দার

ঘ. দলের শক্তিশালী লোক

উত্তর: সর্দার

৩০. ‘যে উপকারীর উপকার স্বীকার করে’- এক কথায় কী হবে?

ক. অকৃতজ্ঞ

খ. কৃতজ্ঞ

গ. কৃতঘ্ন

ঘ. অকৃতার্থ

উত্তর: কৃতজ্ঞ

৩১. ‘শিষ্টাচার’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. নিষ্ঠা

খ. সংযম

গ. সততা 

ঘ. সদাচার

উত্তর: সদাচার

৩২. ‘সূর্য’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. শশাঙ্ক

খ. আদিত্য

গ. বিধু

ঘ. সুধাংশু

উত্তর: আদিত্য

৩৩. বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?

ক. ২৩ মে, ২০১০

খ. ২৪ মে, ২০১০

গ. ২৫ মে, ২০১০

ঘ. ২৬ মে, ২০১০

উত্তর: ২৩ মে, ২০১০

৩৪. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’?

ক. হুমায়ুন

খ. জাহাঙ্গীর

গ. শাহজাহান

ঘ. আওরঙ্গজেব

উত্তর: হুমায়ুন

৩৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক. ১১ ডিসেম্বর

খ. ১২ ডিসেম্বর

গ. ১৩ ডিসেম্বর

ঘ. ১৪ ডিসেম্বর

উত্তর: ১৪ ডিসেম্বর

৩৬. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

ক. দ্রাঘিমা রেখা

খ. বিষুব রেখা

গ. কর্কটক্রান্তি রেখা

ঘ. মকর রেখা

উত্তর: কর্কটক্রান্তি রেখা

৩৭. মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক. সম্রাট বাবর

খ. হুমায়ুন

গ. মোহাম্মদ ঘোরী

ঘ. আলেকজান্ডার

উত্তর: সম্রাট বাবর

৩৮. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

ক. পদ্মা 

খ. মেঘনা

গ. যমুনা  

ঘ. সুরমা

উত্তর: মেঘনা

৩৯. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবী কি ছিল?

ক. ক্যাপ্টেন

খ. লেফটেন্যান্ট

গ. ল্যান্স নায়েক

ঘ. সিপাহী

উত্তর: ল্যান্স নায়েক

৪০. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

ক. ৮ : ৫

খ. ৯ : ৫

গ. ১০ : ৬

ঘ. ১২ : ৭

উত্তর: ১০ : ৬

৪১. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ এর সুরকার কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. দ্বিজেন্দ্রলাল রায়

ঘ. সলীল চৌধুরী

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৪২. মুজিবনগর কোথায় অবস্থিত?

ক. মেহেরপুর

খ. চুয়াডাঙ্গা

গ. সিরাজগঞ্জ

ঘ. নবাবগঞ্জ

উত্তর: মেহেরপুর

৪৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়-

ক. কালুরঘাট, চট্টগ্রাম

খ. শ্রীমঙ্গল, মৌলভীবাজার

গ. মুজিবনগর, মেহেরপুর

ঘ. নাটোর, রাজশাহী

উত্তর: কালুরঘাট, চট্টগ্রাম

৪৪. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?

ক. নেদারল্যান্ডস

খ. জার্মানি

গ. স্পেন

ঘ. ইতালি

উত্তর: নেদারল্যান্ডস

৪৫. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক. এশিয়া

খ. আফ্রিকা

গ. উত্তর আমেরিকা

ঘ. অস্ট্রেলিয়া

উত্তর: এশিয়া

৪৬. ২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গাস লোসা কোন দেশে জন্মগ্রহণ করেন? 

ক. আর্জেন্টিনা 

খ. মেক্সিকো

গ. পেরু

ঘ. কলম্বিয়া

উত্তর: পেরু

৪৭. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন-

ক. ইউরি গ্যাগারিন

খ. মাইকেল কলিন্স

গ. এডউইন-ই-অলড্রিন

ঘ. নীল আর্মস্ট্রং

উত্তর: নীল আর্মস্ট্রং

৪৮. বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

ক. ৩ বছর

খ. ৪ বছর

গ. ৫ বছর

ঘ. ৬ বছর

উত্তর: ৪ বছর

৪৯. ‘রিচার্ড হ্যাডলি’ বিখ্যাত-

ক. ফুটবলার হিসেবে

খ. ক্রিকেটার হিসেবে

গ. দৌড়বিদ হিসেবে

ঘ. টেনিস খেলোয়াড় হিসেবে

উত্তর: ক্রিকেটার হিসেবে

৫০. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

ক. লাল

খ. নীল

গ. কালো

ঘ. বেগুনী

উত্তর: কালো 

৫১. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

ক. পটাস

খ. ইউরিয়া

গ. টিএসপি

ঘ. কোনোটিই নয়

উত্তর: ইউরিয়া

৫২. পানি মিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?

ক. ওডোমিটার 

খ. ম্যানোমিটার 

গ. ল্যাকটোমিটার 

ঘ. কোনোটিই নয়

উত্তর: ল্যাকটোমিটার 

৫৩. বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে-

ক. ভোল্ট

খ. ওহম

গ. অ্যাম্পিয়ার

ঘ. ওয়াট

উত্তর: ওয়াট

৫৪. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

ক. অক্সিজেন

খ. ওজোন

গ. নাইট্রোজেন

ঘ. হিলিয়াম

উত্তর: ওজোন

৫৫. উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?

ক. ২১ মার্চ

খ. ২১ জুন

গ. ২৩ সেপ্টেম্বর

ঘ. ২২ ডিসেম্বর

উত্তর: ২২ ডিসেম্বর

৫৬. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

ক. ১০৬

খ. ১৫৬

গ. ২০৬

ঘ. ২৬০

উত্তর: ২০৬

৫৭. পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

ক. পটাশিয়াম

খ. ম্যাগনেশিয়াম

গ. নাইট্রোজেন

ঘ. আয়রন  

উত্তর: নাইট্রোজেন

৫৮. বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

ক. পাখি

খ. পানি

গ. বাতাস

ঘ. কোনোটিই নয়

উত্তর: পাখি

৫৯. হাড় ও দাঁতকে মজবুত করে-

ক. ফসফরাস

খ. আয়রন

গ. আয়োডিন

ঘ. ম্যাগনেশিয়াম

উত্তর: ফসফরাস

৬০. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-

ক. কিডনি

খ. ফুসফুস

গ. যকৃত

ঘ. হৃৎপিণ্ড

উত্তর: ফুসফুস

৬১. দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?

ক. ০ ডিগ্রী

খ. ৯০ ডিগ্রী

গ. ১২০ ডিগ্রী

ঘ. ১৮০ ডিগ্রী

উত্তর: ৯০ ডিগ্রী

৬২. দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে?

ক. ১ মিনিট

খ. ২ মিনিট

গ. ৪ মিনিট

ঘ. ১০ মিনিট

উত্তর: ৪ মিনিট

৬৩. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

ক. শুক্র

খ. মঙ্গল

গ. বৃহস্পতি

ঘ. বুধ

উত্তর: শুক্র

৬৪. সমুদ্রে পানির গভীরতা মাপার যন্ত্র-

ক. মিটার 

খ. ফুট

গ. কিলোমিটার 

ঘ. ফ্যাদোমিটার 

উত্তর: ফ্যাদোমিটার 

৬৫. 3x + 7y = 10 এবং 4x – y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

ক. 1, 1

খ. 1,  

গ. 2, 1

ঘ. , 1  

উত্তর: 1, 1

৬৬. 2x + y = 7 এবং 3x + y = 10 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

ক. 2,3

খ. 3,1

গ. 4,–1

ঘ. 5,–3

উত্তর: 3,1

৬৭. একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

ক. ১৬ দিন  

খ. ১৮ দিন

গ. ২০ দিন

ঘ. ২৪ দিন

উত্তর: ২০ দিন

৬৮. কোন পরিবার ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। ৪ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কত দিন চলবে?

ক. ১২ দিন

খ. ১৪ দিন

গ. ১৬ দিন

ঘ. ১৮ দিন

উত্তর: ১৮ দিন

৬৯. পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?

ক. ৯ বছর

খ. ১১ বছর

গ. ১২ বছর

ঘ. ১৪ বছর

উত্তর: ১১ বছর

৭০. পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত?

ক. ২০ বছর

খ. ২২ বছর

গ. ২৪ বছর

ঘ. ২৫ বছর

উত্তর: ২৪ বছর

৭১. পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

ক. ২১ বছর

খ. ২৪ বছর

গ. ২৬ বছর

ঘ. ২৭ বছর

উত্তর: ২৪ বছর

৭২. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?

ক. ৭২ টাকা

খ. ৭৬ টাকা

গ. ৮০ টাকা

ঘ. ৮৫ টাকা

উত্তর: ৮০ টাকা

৭৩. একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

ক. ১০%

খ. ১২%

গ. ১৪%

ঘ. ১৫%

উত্তর: ১০%

৭৪. ১, ২, ৪, ৭---- ক্রমটির পরবর্তী পদ কত?

ক. ১১

খ. ১২

গ. ১৪

ঘ. ১৫

উত্তর: ১১

৭৫. ১, ২, ৩, ৫, ৮----- ক্রমটির পরবর্তী পদ কত?

ক. ৭

খ. ৯

গ. ১৩

ঘ. ১৫

উত্তর: ১৩

৭৬. ৪ : ৫ = ১২ : x হলে, x-এর মান কত হবে?

ক. ১২

খ. ১৩

গ. ১৪

ঘ. ১৫

উত্তর: ১৫

৭৭. দুইটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?

ক. ১৫

খ. ৪৫

গ. ৭৫

ঘ. ১০০

উত্তর: ৭৫

৭৮. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

ক. ৪২ টাকা

খ. ৪৫ টাকা 

গ. ৫০ টাকা 

ঘ. ৫২ টাকা

উত্তর: ৫০ টাকা

৭৯. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির-

ক. পূরক কোণ বলে

খ. সম্পূরক কোণ বলে 

গ. সন্নিহিত কোণ বলে

ঘ. প্রবৃদ্ধ কোণ বলে

উত্তর: পূরক কোণ বলে

৮০. ত্রিভুজের তিন বাহু, এর অর্ন্তবৃত্তের-

ক. জ্যা

খ. ব্যাসার্ধ 

গ. স্পর্শক

ঘ. ব্যাস

উত্তর: স্পর্শক



More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach