প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত) | Primary Question Solution 2010 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (শরৎ) | Primary Question Solution 2010 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত) | Primary Question Solution 2010 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত)

১. ‘Milk and water’-phrase টির অর্থ কী?

ক. Pure milk and water

খ. Dirty milk and water 

গ. Lifeless, dull  

ঘ. Colourless things  

উত্তর: Lifeless, dull   

২. ‘In black and white’- phrase টির অর্থ কী?

ক. Verbally 

খ. In writing 

গ. Temporary 

ঘ. False 

উত্তর: In writing  

৩. ‘Calm’-এর সমার্থক শব্দ কোনটি?

ক. Quiet 

খ. Angry 

গ. Inflamed 

ঘ. Agitated 

উত্তর: Quiet   

৪. ‘Immortal’-এর সমার্থক শব্দ কোনটি?

ক. Mortal 

খ. Deathless

গ. Finite

ঘ. Transient 

উত্তর: Deathless

৫. I am looking forward –––you. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. seeing  

খ. to see

গ. to have seen

ঘ. to seeing 

উত্তর: to seeing 

৬. I spent ––– with the patient. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. sometimes 

খ. some time

গ. sometime

ঘ. some times 

উত্তর: some time 

৭. কোন বাক্যটি শুদ্ধ? 

ক. We get up at dawn. 

খ. More he gets, the more he wants. 

গ. See the word in the dictionary. 

ঘ. There is no place in my room. 

উত্তর: We get up at dawn. 

৮. কোন বাক্যটি শুদ্ধ?

ক. He shouted in the top of his voice. 

খ. He shouted with the top of his voice. 

গ. He shouted on the top of his voice. 

ঘ. He shouted at the top of his voice. 

উত্তর: He shouted at the top of his voice. 

৯. He said, “What a pity!” বাক্যটির Indirect speech হবে-

ক. He said that it was a great pity. 

খ. He exclaimed that it is a great pity. 

গ. He exclaimed that it was a great pity. 

ঘ. He exclaimed that it is great pity. 

উত্তর: He exclaimed that it was a great pity. 

১০. He said, “Alas! I am ruined” বাক্যটির Indirect speech হবে-

ক. He exclaimed with sorrow that he is ruined. 

খ. He exclaimed with sorrow that he was ruined. 

গ. He exclaimed with sorrow that he has ruined. 

ঘ. He exclaimed with sorrow that he has been ruined. 

উত্তর: He exclaimed with sorrow that he was ruined. 

১১. ‘Who can do it’ বাক্যটির Passive form হবে-

ক. By whom can it be did

খ. By whom can it be do

গ. By whom could it be done

ঘ. By whom can it be done

উত্তর: By whom can it be done

১২. ‘I shall do the work’. বাক্যটির Passive form হবে- 

ক. The work shall be done by me

খ. The work shall be done with me

গ. The work will be done by me

ঘ. The work would be done by me

উত্তর: The work will be done by me

১৩. কোন বানানটি শুদ্ধ?

ক. Believable 

খ. Belevable 

গ. Believeble 

ঘ. Belevable 

উত্তর: Believable 

১৪. কোন বানানটি শুদ্ধ?

ক. Barier 

খ. Barieir 

গ. Barriar 

ঘ. Barrier 

উত্তর: Barrier 

১৫. কোন বানানটি শুদ্ধ?

ক. Absorbe 

খ. Abserb 

গ. Absorb 

ঘ. Abserbe 

উত্তর: Absorb 

১৬. This ring is made of gold. বাক্যে ‘gold’ শব্দটি কোন প্রকারের Noun?

ক. Common noun

খ. Collective noun

গ. Material noun

ঘ. Abstract noun

উত্তর: Material noun

১৭. ‘Our team is better than yours’. বাক্যে ‘team’ শব্দটি কোন প্রকারের Noun?

ক. Common noun

খ. Collective noun

গ. Material noun 

ঘ. Abstract noun 

উত্তর: Collective noun 

১৮. ‘কথা’ এর সমার্থক শব্দ কোনটি?

ক. তনয়া

খ. বচন

গ. খাদক  

ঘ. পিক

উত্তর: বচন

১৯. ‘উত্তম’- এর সমার্থক শব্দ কোনটি?

ক. প্রধান

খ. দীনতা

গ. বিকাশ

ঘ. বিভু

উত্তর: প্রধান

২০. যার আগমনের কোনো তিথি নেই- এককথায় কী?

ক. ভিখারী

খ. অতিথি

গ. শরণার্থী

ঘ. একাদশে বৃহস্পতি

উত্তর: অতিথি

২১. ‘শিরে-সংক্রান্তি’- অর্থ কী?

ক. মাথার বোঝা 

খ. মহাবিপদ

গ. আসন্ন বিপদ

ঘ. মাথার বিপদ 

উত্তর: আসন্ন বিপদ

২২. কোন বানানটি শুদ্ধ?

ক. বিভিষীকা

খ. বীভিষিকা

গ. বীভিষীকা

ঘ. বিভীষিকা

উত্তর: বিভীষিকা

২৩. কোন বানানটি শুদ্ধ?

ক. রূপায়ন  

খ. ‍রুপায়ন  

গ. রূপায়ণ

ঘ. রুপায়ণ

উত্তর: রূপায়ণ

২৪. ‘অত্যন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. অতি + অন্ত

খ. অতী + অন্ত

গ. অতৎ + অন্ত

ঘ. অত + অন্ত

উত্তর: অতি + অন্ত

২৫. ‘মনীষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. মন + ইষা

খ. মনস + ঈষা

গ. মন + ঈষা      

ঘ. মনস + ইয়া 

উত্তর: মনস + ঈষা

২৬. বেমানান (মানানোর অভাব) কোন সমাস?

ক. অব্যয়ীভাব

খ. তৎপুরুষ

গ. বহুব্রীহি

ঘ. দ্বিগু

উত্তর: অব্যয়ীভাব

২৭. প্রাণভয় (প্রাণ যাওয়া ভয়) কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. কর্মধারয়

গ. দ্বন্দ্ব

ঘ. অব্যয়ীভাব  

উত্তর: কর্মধারয়

২৮. “পড়াশোনায় মন দাও” - বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে সপ্তমী

খ. কর্মকারকে সপ্তমী 

গ. অধিকরণ কারকে সপ্তমী 

ঘ. অপাদান কারকে সপ্তমী

উত্তর: অধিকরণ কারকে সপ্তমী

২৯. “টাকায় অসাধ্য সাধন হয়” - বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মকারকে সপ্তমী 

খ. করণ কারকে সপ্তমী

গ. অধিকারণ কারকে সপ্তমী

ঘ. অপাদান কারকে সপ্তমী

উত্তর: করণ কারকে সপ্তমী  

৩০. ‘বেদের মেয়ে’ নাটকটির রচয়িতা কে?

ক. জসীমউদদীন 

খ. সৈয়দ শামসুল হক

গ. তারাপদ সিকদার  

ঘ. দীনবন্ধু মিত্র  

উত্তর: জসীমউদদীন   

৩১. ‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি-

ক. উপন্যাস

খ. নাটক 

গ. গল্প 

ঘ. ভ্রমণ কাহিনী

উত্তর: উপন্যাস

৩২. ‘বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার’- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

ক. কাজী নজরুল ইসলাম

খ. বেগম সুফিয়া কামাল

গ. শেখ ফজলুল করিম

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: কাজী নজরুল ইসলাম

৩৩. ‘স্ক্যানার’ হলো একটি-

ক. আউটপুট ডিভাইস

খ. ইনপুট ডিভাইস

গ. কো-অর্ডিনেটিং ডিভাইস

ঘ. মিক্সড ডিভাইস

উত্তর: ইনপুট ডিভাইস

৩৪. ‘ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার’ বিখ্যাত-

ক. ক্রিকেটার হিসাবে

খ. সাঁতারু হিসাবে

গ. ফুটবলার হিসাবে

ঘ. দৌড়বিদ হিসাবে

উত্তর: ফুটবলার হিসাবে

৩৫. গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র-

ক. ম্যানোমিটার

খ. পাইরোমিটার

গ. হাইগ্রোমিটার

ঘ. ব্যারোমিটার

উত্তর: ম্যানোমিটার

৩৬. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন-

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দিন আহমেদ

গ. ক্যাপ্টেন মনসুর আলী

ঘ. শাহ আব্দুল হামিদ

উত্তর: তাজউদ্দিন আহমেদ

৩৭. ২০০৬ বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক. নেদারল্যান্ড

খ. জাপান

গ. ইতালি

ঘ. জার্মানি

উত্তর: জার্মানি

৩৮. পৃথিবীর একমাত্র উপগ্রহ-

ক. সূর্য

খ. বুধ

গ. চন্দ্র

ঘ. শুক্র

উত্তর: চন্দ্র

৩৯. চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম-

ক. ভয়েজার-১

খ. অ্যাপোলো-১১

গ. ভয়েজার-২

ঘ. চ্যালেঞ্জার

উত্তর: অ্যাপোলো-১১

৪০. হৃৎপিণ্ড গতি নির্ণায়ক যন্ত্র-

ক. কম্পাস

খ. স্টোথোস্কোপ

গ. গ্যালভানোমিটার

ঘ. কার্ডিওগ্রাফ

উত্তর: কার্ডিওগ্রাফ

৪১. বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর অবস্থিত-

ক. পাক্‌শী

খ. লালমনিরহাট

গ. পাহাড়তলী

ঘ. ঢাকা

উত্তর: ঢাকা

৪২. সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়-

ক. ঊষা

খ. মধ্যাহ্ন

গ. গোধূলী

ঘ. রাত্রি

উত্তর: ঊষা

৪৩. ‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?

ক. ময়মনসিংহ

খ. সিলেট

গ. কক্সবাজার

ঘ. চট্টগ্রাম

উত্তর: সিলেট

৪৪. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-

ক. ভিটামিন এ

খ. ভিটামিন সি

গ. লৌহ

ঘ. ক্যালসিয়াম

উত্তর: লৌহ

৪৫. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?

ক. রেনিন

খ. পেপসিন

গ. ট্রিপসিন

ঘ. এমাইলেজ

উত্তর: রেনিন

৪৬. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল-

ক. ঢাকায়

খ. কোলকাতায়

গ. মেহেরপুরে

ঘ. চট্টগ্রামে

উত্তর: মেহেরপুরে

৪৭. বাংলাদেশের জাতীয় উদ্যান-

ক. রমনা উদ্যান 

খ. বোটানিক্যাল উদ্যান  

গ. বলধা গার্ডেন  

ঘ. সোহরাওয়ার্দী উদ্যান

উত্তর: বোটানিক্যাল উদ্যান

৪৮. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?

ক. লেফটেন্যান্ট

খ. ক্যাপ্টেন

গ. ল্যান্স নায়েক

ঘ. সিপাহী

উত্তর: ক্যাপ্টেন

৪৯. চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?

ক. লুসাই

খ. গোমতি

গ. সুরমা

ঘ. কর্ণফুলী

উত্তর: কর্ণফুলী

৫০. আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?

ক. ভারত মহাসাগর

খ. উত্তর মহাসাগর

গ. প্রশান্ত মহাসাগর

ঘ. দক্ষিণ মহাসাগর

উত্তর: প্রশান্ত মহাসাগর

৫১. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না-

ক. অভিস্রবণ

খ. সালোকসংশ্লেষণ

গ. শ্বসন

ঘ. রেচন

উত্তর: সালোকসংশ্লেষণ

৫২. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়-

ক. কাণ্ডের অগ্রভাগে

খ. মূলের অগ্রভাগে 

গ. পাতায়

ঘ. মূল ও কাণ্ডের অগ্রভাগে

উত্তর: মূল ও কাণ্ডের অগ্রভাগে 

৫৩. মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ-

ক. যকৃত

খ. স্নায়ু

গ. কিডনি

ঘ. ত্বক

উত্তর: ত্বক 

৫৪. আগ্রার দুর্গের নির্মাতা কে?

ক. সম্রাট শাহজাহান

খ. সম্রাট হুমায়ুন

গ. সম্রাট আওরঙ্গজেব

ঘ. সম্রাট জাহাঙ্গীর

উত্তর: সম্রাট শাহজাহান

৫৫. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে?

ক. উরুগুয়ে

খ. জার্মান

গ. প্যারাগুয়ে

ঘ. ঘানা

উত্তর: উরুগুয়ে

৫৬. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক. শুক্র

খ. বুধ

গ. বৃহস্পতি

ঘ. মঙ্গল

উত্তর: বৃহস্পতি

৫৭. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?

ক. ২৩ মার্চ

খ. ২১ জুন

গ. ২২ সেপ্টেম্বর

ঘ. ২২ ডিসেম্বর

উত্তর: ২১ জুন

৫৮. যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন-

ক. বন্দুক লাফিয়ে উঠে

খ. বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে

গ. বন্দুক সামনে এগিয়ে যায়

ঘ. বন্দুক আদৌ নড়ে না

উত্তর: বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে

৫৯. চাপের একক হচ্ছে-

ক. প্যাসকেল

খ. কুলম্ব

গ. নিউটন

ঘ. ভোল্ট

উত্তর: প্যাসকেল

৬০. শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল-

ক. ব্যারেমিটার

খ. ল্যাক্টোমিটার

গ. ফনোগ্রাফ

ঘ. ওডোমিটার 

উত্তর: ফনোগ্রাফ

৬১. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ-

ক. নেপাল

খ. মায়ানমার

গ. ভারত

ঘ. ভূটান

উত্তর: ভারত

৬২. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

ক. ১৭৫৬ সালে

খ. ১৭৫৭ সালে

গ. ১৭৫৮ সালে

ঘ. ১৭৬০ সালে 

উত্তর: ১৭৫৭ সালে

৬৩. বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?

ক. ২০ মে, ২০১০

খ. ২১ মে, ২০১০

গ. ২২ মে, ২০১০

ঘ. ২৩ মে, ২০১০

উত্তর: ২৩ মে, ২০১০

৬৪. বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?

ক. ১ : ২

খ. ২ : ১

গ. ১ : ৩

ঘ. ৩ : ১  

উত্তর: ১ : ২

৬৫. কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক. ০ ডিগ্রী সেন্টিগ্রেড

খ. ২ ডিগ্রী সেন্টিগ্রেড

গ. ৪ ডিগ্রী সেন্টিগ্রেড

ঘ. ৬ ডিগ্রী সেন্টিগ্রেড

উত্তর: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড

৬৬. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-

ক. ব্যাসার্ধ

খ. ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা

গ. ব্যাস

ঘ. কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি

উত্তর: ব্যাস

৬৭. স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-

ক. এক সমকোণের অর্ধেক

খ. দুই সমকোণ

গ. তিন সমকোণ

ঘ. এক সমকোণ

উত্তর: এক সমকোণ

৬৮. কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

ক. ৯০ টাকা

খ. ১০০ টাকা

গ. ১০৫ টাকা

ঘ. ১১০ টাকা

উত্তর: ১০৫ টাকা

৬৯. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?

ক. ৯১

খ. ১০৪

গ. ১১৭

ঘ. ৪০

উত্তর: ১০৪

৭০. দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ২৪ হলে, উত্তর রাশি কত?

ক. ৪২

খ. ৪৯

গ. ৫৬

ঘ. ৬৪

উত্তর: ৪২

৭১. ১, ৩, ৬, ১০, ১৫-----ক্রমটির পরবর্তী পদ কত?

ক. ১৮

খ. ২১

গ. ২৪

ঘ. ৩০

উত্তর: ২১

৭২. ১, ৩, ৪, ৭, ১১, ১৮-----ক্রমটির পরবর্তী পদ কত?

ক. ২৫

খ. ২৯

গ. ৩৬  

ঘ. ৪২

উত্তর: ২৯ 

৭৩. একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত?

ক. ৭০ টাকা

খ. ৭৫ টাকা

গ. ৮০ টাকা  

ঘ. ৮২ টাকা

উত্তর: ৮০ টাকা

৭৪. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত?

ক. ৫

খ. ৬

গ. ৭

ঘ. ৮

উত্তর:

৭৫. কোন শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

ক. ৫৬ বছর

খ. ৬২ বছর

গ. ৬৪ বছর

ঘ. ৬৫ বছর

উত্তর: ৬২ বছর

৭৬. পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর হলে, পুত্রের বয়স কত?

ক. ৯ বছর

খ. ১১ বছর

গ. ১২ বছর

ঘ. ১৫ বছর 

উত্তর: ১২ বছর

৭৭. কোন পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

ক. ২০ দিন

খ. ২৪ দিন

গ. ২৫ দিন

ঘ. ৩০ দিন

উত্তর: ২০ দিন

৭৮. যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে, ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কতদিন চলবে?

ক. ২৫ দিন

খ. ৩০ দিন

গ. ৩২ দিন

ঘ. ৩৫ দিন

উত্তর: ৩০ দিন

৭৯. 3x + y = 9 এবং 5x – y = 5 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

ক. 3, –2

খ. 4, –3

গ. 2, 3

ঘ. 1, 6

উত্তর: 2, 3

৮০. 2x + 3y = 3 এবং 4x – 5y = 17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

ক. 1, –3

খ. 2, –1   

গ. 3, –1 

ঘ. –3, –1 

উত্তর: 3, –1



More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior Officer Recruitment Test-2024 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ১৫ মে ২০২৬ ইং তারিখে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Recruitment Test-2024 অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা-২০২৪ | Combined Bank Senior O...

11-20 Grade

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution- 2026 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ১৫ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solution 2026 এর অফিস সহকারী কাম কম্পিউটিার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল ভিত্তিক এ পরীক্ষার প্রাথমিক পর্যায়ে ৮০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বাংলাদেশ BIWTC কর্তৃক নিয়োগ প্রদান করা হবে। 🔍বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন নিয়োগ পরীক্ষা-২০২৬ | BIWTC Question MCQ Solutionপরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৫◉    ইংরেজি— ১৫◉    গণিত — ১৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি— ২০◉    মোট: ৮০ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত ক...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ২৫◉    ইংরেজি— ২৫◉    গণ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach