প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (যমুনা) | Primary Question Solution 2008 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (কংস) | Primary Question Solution 2008 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (যমুনা) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (যমুনা) | Primary Question Solution 2008 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮

সেট কোড: যমুনা


১. ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। 

একদা কি করিয়া মিলন হল দোঁহে, কি ছিল বিধাতার মনে।’

কবিতাংশটির রচয়িতা কে?

ক. সত্যেন্দ্র নাথ দত্ত

খ. কাজী নজরুল ইসলাম

গ. সুকুমার রায়

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২. ‘রক্তান্ত প্রন্তর’ নাটকটির রচয়িতা কে?

ক. মুনীর চৌধুরী

খ. আকবর হোসেন

গ. দ্বিজেন্দ্রলাল রায়

ঘ. মীর মশাররফ হোসেন

উত্তর: মুনীর চৌধুরী

৩. কোনটি শুদ্ধ বানান?

ক. সমীচীন

খ. সমীচিন

গ. সমিচীন

ঘ. সমিচিন

উত্তর: সমীচীন

৪. কোন শব্দটি ‘দক্ষ’ - এর সমার্থক নয়?

ক. নিপুণ

খ. পটু

গ. পারদর্শী

ঘ. দর্প

উত্তর: দর্প

৫. কোনটি শুদ্ধ বানান?

ক. Grievance

খ. Grievance

গ. Griveance

ঘ. Grieveance

উত্তর: Grievance

৬. কোনটি present perfect tense - এর উদাহরণ?

ক. I have had the news.

খ. I have the news.

গ. I shall have the news.

ঘ. I had the news

উত্তর: I have had the news.

৭. ‘Poor’ শব্দটির Noun-

ক. poority

খ. poorify

গ. poverty

ঘ. poorness

উত্তর: poverty

৮. He is absorbed ........... throught. - বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. in

খ. to

গ. at

ঘ. for

উত্তর: in

৯. কোন বাক্যটি শুদ্ধ?

ক. Sharif absented from the college.

খ. Selina prides on her beauty.

গ. She is out of her danger.

ঘ. Sharif absented himself from the college.

উত্তর: Sharif absented himself from the college.

১০. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে. মি হলে এর অতিভুজ- এর মান কত?

ক. ৬ সে. মি. 

খ. ৫ সে. মি. 

গ. ৮ সে. মি. 

ঘ. ৭ সে. মি. 

উত্তর: ৫ সে. মি. 

১১. a – (1/a) = 2 হলে, a4 + (1/a4) = কত?

ক. 30

খ. 31

গ. 32

ঘ. 34

উত্তর: 34

১২. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী? 

ক. ৭ ও ১১

খ. ১২ ও ১৮

গ. ১০ ও ১৬

ঘ. ১০ ও ২৪

উত্তর: ১০ ও ১৬

১৩. ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?

ক. ২৪ দিনে

খ. ২৮ দিনে

গ. ৩২ দিনে

ঘ. ৪০ দিনে

উত্তর: ২৪ দিনে

১৪. নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

ক. ৩/৫

খ. ৭/১০

গ. ৭/১২

ঘ. ৮/১৫

উত্তর: ৮/১৫

১৫. শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?

ক. ২%

খ. ৩%

গ. ৫%

ঘ. ৭%

উত্তর: ৩%

১৬. একজন পূর্ণ বয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করা প্রয়োজন প্রায়-

ক. ১.৫ লিটার

খ. ২.৫ লিটার 

গ. ৫ লিটার

ঘ. ৪ লিটার

উত্তর: ২.৫ লিটার 

১৭. শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কী নেয়া উচিত?

ক. লবণ পানি দেয়া

খ. ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া

গ. বরফ বা পরিষ্কার পানি দেয়া

ঘ. নারিকেল তেল দেয়া

উত্তর: বরফ বা পরিষ্কার পানি দেয়া

১৮. ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?

ক. লন্ডন 

খ. কোপেনহেগেন

গ. ব্রাসেলস

ঘ. রোম

উত্তর: ব্রাসেলস

১৯. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল-

ক. ইংরেজরা

খ. পর্তুগিজরা

গ. ওলন্দাজরা 

ঘ. ফরাসিরা

উত্তর: পর্তুগিজরা

২০. আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?

ক. ১৭৭৪

খ. ১৭৭৫

গ. ১৭৭৬

ঘ. ১৭৭৭

উত্তর: ১৭৭৬

২১. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

খ. আবুল মনসুর আহমদ

গ. আতাউর রহমান

ঘ. মো: আব্দুল হাই

উত্তর: আবুল মনসুর আহমদ

২২. কোনটি শুদ্ধ বানান?

ক. কৃষিজিবি

খ. কৃষিজীবী

গ. কৃষিজীবি

ঘ. কৃষিজিবী

উত্তর: কৃষিজীবী

২৩. কোন শব্দটি ‘চক্ষু’- এর সমার্থক নয়?

ক. নেত্র

খ. নিবিড়

গ. আঁখি

ঘ. লোচন

উত্তর: নিবিড়

২৪. ‘জিজ্ঞাসিব জনে জনে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে সপ্তমী

খ. কর্মে সপ্তমী

গ. করণে পঞ্চমী

ঘ. কর্তায় সপ্তমী

উত্তর: কর্মে সপ্তমী

২৫. কোনটি শুদ্ধ বানান?

ক. ocasion

খ. ocassion

গ. occasion

ঘ. occassion

উত্তর: occasion

২৬. ‘Canon’ শব্দটির বহুবচন-

ক. Canones

খ. Canons

গ. Canon

ঘ. Cannons

উত্তর: Canons

২৭. You are not amenable ......... reason. - বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?

ক. from

খ. of

গ. into

ঘ. to

উত্তর: to

২৮. The disgusted man grumbled .......... his fate. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?

ক. at

খ. on

গ. to

ঘ. against

উত্তর: at

২৯. কোন বাক্যটি শুদ্ধ?

ক. Padma is only present.

খ. The man was born in 1968.

গ. I feel myself hungry.

ঘ. The sheeps are quite healty.

উত্তর: The man was born in 1968.

৩০. কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

ক. ১৮০°

খ. ২৭০°

গ. ৩৬০°

ঘ. ৫৪০°

উত্তর: ৩৬০°

৩১. a + (1/a) = 4 হলে, a3 + (1/a3) = কত?

ক. 47

খ. 52

গ. 70

ঘ. 76

উত্তর: 52

৩২. ১১ টি সংখ্যার গড় ৩০; প্রথম ৫টি সংখ্যার গড় ২৫ ও শেষের ৫টি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?

ক. ৫৫

খ. ৫৮

গ. ৬৫

ঘ. ৬৭

উত্তর: ৬৫

৩৩. স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৪০ কি. মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকায় গতিবেগ ঘণ্টায় ৮ কি. মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল? 

ক. ৪ কি. মি

খ. ৩ কি. মি 

গ. ২ কি. মি

ঘ. ১ কি. মি

উত্তর: ২ কি. মি

ক. ৩/১০

খ. ১১/২০ 

গ. ১৭/৩০

ঘ. ৭/১০

উত্তর: ৩/১০

৩৫. সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মূলধন কত?

ক. ৭০০ টাকা

খ. ৮০০ টাকা

গ. ৯০০ টাকা

ঘ. ১০০০ টাকা

উত্তর: ৭০০ টাকা

৩৬. কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?

ক. ভিটামিন বি-২

খ. ভিটামিন ডি

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ই

উত্তর: ভিটামিন বি-২

৩৭. নিম্নের কোনটি ‘জি-৭’ ভুক্ত দেশ নয়?

ক. ফ্রান্সে

খ. যুক্তরাজ্য

গ. কানাডা

ঘ. নেদারল্যান্ড

উত্তর: নেদারল্যান্ড

৩৮. উত্তর গোলর্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

ক. ২৩ সেপ্টেম্বর

খ. ২১ জুন

গ. ১ জানুয়ারি

ঘ. ২১ ডিসেম্বর

উত্তর: ২১ জুন

৩৯. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

ক. বাবর

খ. হুমায়ুন

গ. আকবর

ঘ. জাহাঙ্গীর

উত্তর: হুমায়ুন

৪০. ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে?

ক. ১৯৮৯ সালে

খ. ১৯৯০ সালে 

গ. ১৯৯১ সালে

ঘ. ১৯৯২ সালে

উত্তর: ১৯৯০ সালে 





More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই