প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (কংস) | Primary Question Solution 2008 | Biddabari


সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (পদ্মা) | Primary Question Solution 2008 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (কংস) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।




প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (কংস) | Primary Question Solution 2008 | Biddabari PDF Download


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮

সেট কোড: কংস


১. ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।’ পঙক্তিটির রচয়িতা কে?

ক. অতুল প্রসাদ সেন

খ. মুকুন্দরাম

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শেখ ফজলুল করিম

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২. ‘জণ্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটি কে রচনা করেছেন?

ক. রশীদ হায়দার

খ. জিয়া হায়দার

গ. সেলিম আল দীন

ঘ. মামুনুর রশীদ

উত্তর: সেলিম আল দীন

৩. কোনটি শুদ্ধ বানান? 

ক. দুরিভুত

খ. দ্যুরিভুত

গ. দূরীভুত

ঘ. দূরীভূত

উত্তর: দূরীভূত

৪. কোনটি ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয়?

ক. জাতি

খ. প্রবর

গ. অবধি

ঘ. গোত্র

উত্তর: অবধি

৫. কোন বানানটি শুদ্ধ? 

ক.  Dysentry

খ.  Dysentery

গ.  Disentery

ঘ.  Dysentary

উত্তর:  Dysentery

৬. Abstract noun of the word ‘Long’ is -

ক.  length

খ.  longer

গ.  lengthier

ঘ.  lengthen

উত্তর:  length

৭. Verb of the word ‘Sale’ is-

ক.  sold

খ.  sell

গ.  selling

ঘ.  sale

উত্তর:  sell

৮. ‘I am not ambitious --- fame’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক.  for

খ.  over

গ.  of

ঘ.  with

উত্তর:  for

৯. কোন বাক্যটি সঠিক?

ক.  Fire and water do not agree

খ.  Bread and butter are his only food

গ.  Justice, as well as mercy, allow it

ঘ.  He and me were playing

উত্তর:  Fire and water do not agree

১০. কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

ক. ভরকেন্দ্র

খ. অন্তঃকেন্দ্র

গ. পরিকেন্দ্র

ঘ. লম্ববিন্দু

উত্তর: ভরকেন্দ্র

১১. a – (1/a) = 8 হলে, a2 + (1/a2)= কত?

ক.  60

খ.  66

গ.  68

ঘ.  70

উত্তর:  66

১২. ক- এর বয়স খ- এর বয়সের দ্বিগুণ এবং খ- এর বয়স গ- এর বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি ৬৩ বছর হলে, ক ও গ এর বয়সের পার্থক্য হবে- 

ক. ২৭ বছর

খ. ১৮ বছর 

গ. ৯ বছর

ঘ. ২৫ বছর

উত্তর: ২৭ বছর

১৩. ক ও খ একত্রে কাজ ৮ দিনে শেষ করতে পারে। ক একা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ১৬ দিনে

খ. ২০ দিনে

গ. ২৪ দিনে

ঘ. ২৮ দিনে

উত্তর: ২৪ দিনে

১৪. নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

ক.  ৩/৪

খ.  ৫/৯

গ.  ৭/১২

ঘ.  ১১/১৮

উত্তর:  ৫/৯

১৫. বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদ-আসলে ১২২৫ টাকা হবে?

ক. ৮০০ টাকা

খ. ১০০০ টাকা 

গ. ১০৫০ টাকা

ঘ. ১১০০ টাকা

উত্তর: ১০০০ টাকা 

১৬. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ডি

উত্তর: ভিটামিন সি

১৭. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়-

ক. জণ্ডিস (হেপাটাইটিস)

খ. হাম

গ. এইডস

ঘ. ডিপথেরিয়া

উত্তর: ডিপথেরিয়া

১৮. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?

ক. উত্তর আমেরিকা

খ. দক্ষিণ আমেরিকা

গ. ইউরোপ

ঘ. আফ্রিকা

উত্তর: দক্ষিণ আমেরিকা

১৯. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

ক. ইরাক

খ. জর্ডান

গ. মিশর

ঘ. কুয়েত

উত্তর: ইরাক

২০. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

ক. মেসোপটেমিয়ায়

খ. মিশরে

গ. পারস্যে

ঘ. চীনে

উত্তর: মেসোপটেমিয়ায়

২১. ‘রতন’ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?

ক. গিন্নি

খ. পোস্টমাস্টার

গ. সুভা

ঘ. ছুটি

উত্তর: পোস্টমাস্টার

২২. কোন বানানটি শুদ্ধ?

ক. উন্মীলিত

খ. উন্মিলিত

গ. উন্মীলীত

ঘ. উন্মিলীত

উত্তর: উন্মীলিত

২৩. কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়?

ক. অনল

খ. ফুলেশ্বর

গ. পাবক

ঘ. হুতাশন

উত্তর: ফুলেশ্বর

২৪. ‘আমার গানের মালা আমি করব কারে দান’- নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে শূন্য

খ. কর্মকারকে শূন্য

গ. করণকারকে শূন্য

ঘ. অপাদানকারকে শূন্য

উত্তর: করণকারকে শূন্য

২৫.  কোনটি শুদ্ধ বানান?

ক.  conspicuous

খ.  conspecuous

গ.  conspicuous

ঘ.  conspecious

উত্তর:  conspicuous

২৬. Adjective of the word ‘Trouble’ is-

ক.  troublefull

খ.  troublesome

গ.  troubling

ঘ.  none of them

উত্তর:  troublesome

২৭. ‘Early rising is conductive------ health’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক.  to

খ.  for

গ.  in

ঘ.  on

উত্তর:  to

২৮. ‘The dog ran  ......... the road’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে-

ক.  on

খ.  along

গ.  in

ঘ.  with

উত্তর:  along

২৯. কোন বাক্যটি শুদ্ধ?

ক.  Either he or me is mistaken

খ.  Many a man has done so

গ.  Everyone of the girls love to dance

ঘ.  He gave me an advice

উত্তর:  Many a man has done so

৩০. সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে- 

ক. ১০০°

খ. ১২০°

গ. ১৩০°

ঘ. ১৩৫°

উত্তর: ১২০°

৩১.  (x + 1) (4x - 7) - (x - 1) (x + 5) = 3(x + 2)2 + 5 হলে, x এর মান কত হবে? 

ক.  3

খ.  5

গ. 1

ঘ. 3

উত্তর:1

৩২. এক ব্যক্তি ঘণ্টায় ৪ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

ক. ৩ কি. মি

খ.  ৩(৩/৭) কি. মি

গ.  ৪(৩/৭) কি. মি

ঘ. ৪ কি. মি

উত্তর:  ৩(৩/৭) কি. মি

৩৩. ২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৫ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৯ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ৩ দিনে

খ. ৫ দিনে

গ. ৪ দিনে

ঘ. ৮ দিনে

উত্তর: ৫ দিনে

৩৪. ১২.৫ এর ১.৩% = কত? 

ক. ০.১৬২৫

খ. ১.৬২৫

গ. ০.০১৬২৫

ঘ. ০.০০১৬২৫

উত্তর: ০.১৬২৫

৩৫. শতকরা বার্ষিক ৩(১/৮) টাকা হার সুদে কত সময়ে যে কোনো আসল সুদ-আসলে তিনগুণ হবে?

ক. ৬০ বছর

খ. ৬১ বছর

গ. ৬৪ বছর

ঘ. ৬৫ বছর

উত্তর: ৬৪ বছর

৩৬. ভাইরাস একটি-

ক. এককোষী জীব

খ. দ্বিকোষী জী

গ. বহুকোষী জীব

ঘ. কোষহীন জীব

উত্তর: কোষহীন জীব

৩৭. যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত?

ক. জামালপুরে

খ. সিরাজগঞ্জে

গ. ময়মনসিংহে

ঘ. টাঙ্গাইল

উত্তর:. জামালপুরে

৩৮. ভারত-শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী?

ক. পক প্রণালী

খ. বেরিং প্রণালী

গ. মালাক্কা

ঘ. ডোভার প্রণালী

উত্তর: পক প্রণালী

৩৯. স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?

ক. জাতীয় স্মৃতিসৌধ

খ. শহিদ মিনার

গ. লালবাগের কেল্লা

ঘ. ষাট গম্বুজ মসজিদ

উত্তর: শহিদ মিনার

৪০. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়- 

ক. ১ সেপ্টেম্বর, ১৯৩৯

খ. ১ নভেম্বর, ১৯৩৯

গ. ১ মার্চ, ১৯৪০

ঘ. ১ জুলাই, ১৯৪০

উত্তর: ১ সেপ্টেম্বর, ১৯৩৯





More Question Bank

Bank

সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined Bank Officer (Cash) Recruitment Test-2023 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,  আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ০২ জুন ২০২৩ ইং তারিখে সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined Bank Officer (Cash) Recruitment Test-2023 অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত সফল হবেন। ✍️ সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্...

11-20 Grade

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,আপনারা অবগত আছেন যে, গত ২২ অক্টোবর ২০২২ ইং তারিখে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 সহকারী শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ৬৯ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তী ধাপে লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে সমাজসেবা অধিদপ্তরকর্তৃক নিয়োগ প্রদান করা হয়। 🔍  সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী শিক্ষক) -২০১৭ | DSS Question MCQ Solution- 2017 পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:◉    বাংলা— ১৮◉    ইংরেজি— ১১◉    গণিত — ১৪◉    আইসিটি — ০৫◉    সাধারণ জ্ঞান—১৫◉    সাধারণ বিজ্ঞান ও ভূগোল— ০৬◉    মোট: ৬৯ নম্বরসর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ,...

Bank

সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023 | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,  আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে স্বাগতম! আপনি অবগত আছেন যে, ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সমন্বিত  ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (অফিসার জেনারেল) নিয়োগ পরীক্ষা-২০২৩ | Combined 8 Bank & FI Officer (General) Recruitment Test-2023অনুষ্ঠিত হয়েছে।  বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সকল চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় পেশা। সামাজিক সম্মান, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে ব্যাংকিং জব দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। ফলে দেখা যায় যেকোনো ব্যাংক নিয়োগ পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয়। আর এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু পাস নম্বর অর্জন করলেই হবে না, সর্বাধিক নম্বর অর্জন করতে হবে। তাই আপনি যদি বিগত সালের প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ ও সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন তাহলে  অফিসার ক্যাশ...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach