প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (ধানসিঁড়ি) | Primary Question Solution 2008 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (হেমন্ত) | Primary Question Solution 2010


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (ধানসিঁড়ি) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) – ২০২২ | Primary Questoin Solution 2022| Biddabari 


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  






ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (ধানসিঁড়ি) | Primary Question Solution 2008 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮

সেট কোড: ধানসিঁড়ি


১. ‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন?

ক. কল্যাণ মিত্র

খ. আব্দুল্লাহ আল মামুন

গ. সৈয়দ শামসুল হক

ঘ. হুমায়ূন আহমেদ

উত্তর: আব্দুল্লাহ আল মামুন

২. “সাম্যের গান গাই

আমার চক্ষে পুরুষ- রমণী কোনো ভেদাভেদ নাই।’

কবিতাংশটির রচয়িতা কে? 

ক. বেগম সুফিয়া কামাল 

খ. শেখ ফজলুল করিম

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তর: কাজী নজরুল ইসলাম

৩. ‘You must adhere ––– your principle. বাক্যের শূন্যস্থানে কোনটি বসবে?

ক. in

খ. on

গ. at 

ঘ. to

উত্তর: to

৪. কোন বাক্যটি শুদ্ধ?

ক. she was taller than either of her five sisters

খ. I was the man whom they though was dead. 

গ. who do you think he is?

ঘ. each of the scholars have done well. 

উত্তর: who do you think he is?

৫. কোনটি শুদ্ধ বানান? 

ক. দুস্প্রাপ্য

খ. দূস্প্রাপ্য

গ. দূষ্প্রাপ্য

ঘ. দুষ্প্রাপ্য

উত্তর: দুষ্প্রাপ্য

৬. কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে?

ক. ভরকেন্দ্র

খ. পরিকেন্দ্র

গ. অন্তঃকেন্দ্র

ঘ. লম্ববিন্দু

উত্তর: পরিকেন্দ্র

৭. কোনটি ‘বায়ু’ শব্দের প্রতিশব্দ নয়?

ক. বাতাস

খ. সমীর

গ. পবন

ঘ. নীরদ

উত্তর: নীরদ

৮. a + b = 5, ab = 3 হলে, a3 + b3 = কত?

ক. 65

খ. 70

গ. 75

ঘ. 80

উত্তর: 80

৯. কোনটি শুদ্ধ বানান?

ক. constilation

খ. constelletion

গ. constelation

ঘ. constellation

উত্তর: constellation

১০. Abstract noun of the word ‘obey’ is-

ক. obedient

খ. obediently

গ. obedience

ঘ. none of them

উত্তর: obedience

১১. পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ৩ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

ক. ২১ বছর

খ. ২২ বছর

গ. ২৩ বছর

ঘ. ২৪ বছর

উত্তর: ২৩ বছর

১২. কোনটি শুদ্ধ বানান?

ক. Conteguous

খ. Contigous

গ. Contiguous

ঘ. Contiguos

উত্তর: Contiguous

১৩. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি কার লেখা?

ক. আবুল ফজল

খ. আখতারুজ্জামান ইলিয়াস

গ. জহির রায়হান

ঘ. শহীদুল্লা কায়সার

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

১৪. কোনটি শুদ্ধ বানান?

ক. শারীরীক

খ. শারীরিক

গ. শারিরীক

ঘ. শারিরিক

উত্তর: শারীরিক

১৫. কোনটি ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ নয়?

ক. বাসব

খ. অনন্ত

গ. গগন

ঘ. ব্যোম

উত্তর: বাসব

১৬. ৩০ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৮ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

ক. ৫ জন

খ. ৬ জন

গ. ৮ জন

ঘ. ৯ জন

উত্তর: ৫ জন

১৭. ‘আপন পাঠেতে মন করহ নিবেশ’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মকারকে তৃতীয়া

খ. করণ কারকে পঞ্চমী

গ. অপাদান কারকে সপ্তমী

ঘ. অধিকরণ সপ্তমী

উত্তর: অধিকরণ সপ্তমী

১৮. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ক. 

খ. 

গ. 

ঘ. 

উত্তর: 

১৯. Adjective of the word ‘Float’ is–

ক. Floaty

খ. Floating

গ. Fleet

ঘ. None of them

উত্তর: Floating

২০. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ- আসলে ৪৭৬ টাকা হবে?

ক. ৪ %

খ. ৫%

গ. ৪ % 

ঘ. ৫ %

উত্তর: ৪ %

২১. Noun of the word ‘Break’ is--

ক. breaking

খ. breach

গ. breakful

ঘ. breakdown

উত্তর: breakdown

২২. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? 

ক. ভিটামিন এ

খ. ভিটামিন বি 

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ডি

উত্তর: ভিটামিন ডি

২৩. He is no match ____ me. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- 

ক. with

খ. for

গ. of

ঘ. over

উত্তর: for

২৪. নিচের কোনটি যকৃতের রোগ?

ক. টাইফয়েড

খ. কলেরা

গ. জন্ডিস

ঘ. হাঁপানি

উত্তর: জন্ডিস

২৫. The burglar jumped ........ the compound wall. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. on

খ. at

গ. over

ঘ. in

উত্তর: over

২৬. মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?

ক. উত্তর আমেরিকা

খ. দক্ষিণ আমেরিকা

গ. ইউরোপ

ঘ. আফ্রিকা

উত্তর: উত্তর আমেরিকা

২৭. ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ বছর হলে ক ও খ-এর বয়সের পার্থক্য হবে-

ক. ১৮ বছর

খ. ২১ বছর

গ. ২২ বছর

ঘ. ২৩ বছর

উত্তর: ২১ বছর

২৮. বাংলাদেশ গণপ্রজান্ত্রের ঘোষণা হয়েছিল কবে?

ক. ২৬ মার্চ, ১৯৭১

খ. ১১ এপ্রিল, ১৯৭১

গ. ১৭ এপ্রিল, ১৯৭১

ঘ. ১০ জানুয়ারি, ১৯৭২

উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১

২৯. ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল?

ক. নেবুঁচাদ নেজার

খ. সাইরাস

গ. র‌্যামজেজ

ঘ. দারিউস

উত্তর: নেবুঁচাদ নেজার

৩০. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?

ক. ৭

খ. ৮

গ. ৯

ঘ. ১০

উত্তর: ১০

৩১. ১০.৪ এর ২.৫% = কত?

ক. ০.২৬

খ. ০.০২৬

গ. ০.০০২৬

ঘ. ০.০০০২৬

উত্তর: ০.২৬

৩২. সুদের হার শতকরা ৫ টাকা হলে, কত বছরে সুদ সুদ-আসলের  হবে?

ক. ৫ বছর

খ. ৫ বছর

গ ৬ বছর

ঘ. ৬ বছর

উত্তর: ৫ বছর

৩৩. (x−7) (4x−29) = (2x−5) (2x-17) + 1 + 1 হলে x এর মান হবে-

ক. 9

খ. 10

গ. -7

ঘ. -9

উত্তর: 9

৩৪. কোনটি শুদ্ধ বাক্য?

ক. Where are your luggages?

খ. Can you give an advice?

গ. What beautiful sceneries!

ঘ. What an awful weather!

উত্তর: What an awful weather!

৩৫. কোনটি ছোয়াচে রোগ?

ক. বাতজ্বর

খ. পাঁচড়া

গ. রাতকানা

ঘ. হাঁপানি

উত্তর: পাঁচড়া

৩৬. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক. পদ্মা

খ. যমুনা

গ. মেঘনা

ঘ. সুরমা

উত্তর: পদ্মা

৩৭. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

ক. জাভা

খ. মাদাগাস্কার

গ. আইসল্যান্ড

ঘ. গ্রিনল্যান্ড

উত্তর: গ্রিনল্যান্ড

৩৮. ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম?

ক. ময়মনসিংহ

খ. নোয়াখালী

গ. চট্টগ্রাম

ঘ. সিলেট

উত্তর: চট্টগ্রাম

৩৯. ৫ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারলে ১০ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ৪ দিনে

খ. ৫ দিনে

গ. ৬ দিনে 

ঘ. ৮ দিনে

উত্তর: ৪ দিনে

৪০. আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক. মধ্য প্রদেশ

খ. উত্তর প্রদেশ

গ. পশ্চিমবঙ্গ

ঘ. রাজস্থান

উত্তর: উত্তর প্রদেশ


খ অংশ- রচনামূলক প্রশ্ন

[বর্তমানে যেহেতেু রচনামূলক পরীক্ষা হয় না তাই বাদ দেয়া হয়েছে]



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই