প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (চট্টগ্রাম বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari



সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।


🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:


◉    বাংলা— ২৫

◉    ইংরেজি— ২৫

◉    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

◉    সাধারণ জ্ঞান—২০

◉    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৩ (রাইন) | Primary Question Solution 2013 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৪ (ডেলটা) | Primary Question Solution 2014 


📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ (শিউলি) | Primary Question Solution 2011 | Biddabari 


🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।


📘 আজ প্রকাশ করা হচ্ছে- 

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (চট্টগ্রাম বিভাগ) এর প্রশ্ন সমাধান PDF


📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution – 2016 | Biddabari

📚 আরও দেখুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (ঢাকা বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari


📚 প্রস্তুতির জন্য দেখুন:

  









ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির প্রাইমারি প্রধান শিক্ষক LIVE BATCH এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭ (চট্টগ্রাম বিভাগ) | Primary Question Solution 2007 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৭

সেট কোড: চট্টগ্রাম বিভাগ

পরীক্ষার তারিখ: ০৬-০৯-০৭


১. সোনারগাঁও এর পূর্ব নাম কী ছিল?

ক. নাসিরাবাদ

খ. সিংহজানী

গ. রোহিতগিরি

ঘ. সুবর্ণ গ্রাম

উত্তর: সুবর্ণ গ্রাম

২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

ক. দেবদাস

খ. শ্রীকান্ত

গ. চরিত্রহীন

ঘ. গৃহদাহ

উত্তর: শ্রীকান্ত

৩. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কী?

ক. হাতী

খ. স্লো লোরিস

গ. রাজ কাঁকড়া

ঘ. চিত্রা হরিণ

উত্তর: রাজ কাঁকড়া

৪. বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর কোথায় অবস্থিত?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

উত্তর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

৫. একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক. মহেশখালী

খ. ভোলা

গ. নিঝুম দ্বীপ

ঘ. কুতুবদিয়া

উত্তর: মহেশখালী

৬. প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ কোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন?

ক. অর্থ ফাউন্ডেশন

খ. কোয়ান্টাম ফাউন্ডেশন

গ. RDRS

ঘ. PKSF

উত্তর: PKSF

৭. সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? 

ক. ১৫ দিন

খ. ৩০ দিন

গ. ৬০ দিন

ঘ. ৯০ দিন

উত্তর: ৬০ দিন

৮. স্বাধীনতা যুদ্ধে অবদানের ‘বীর উত্তম’ উপাধি লাভ করে কতজন?

ক. ৬৭ জন

খ. ৬৮ জন

গ. ৭০ জন

ঘ. ৭৫ জন

উত্তর: ৬৮ জন

৯. মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা-

ক. দ্বিজ ঈশান

খ. দ্বিজ কানাই

গ. নয়ান চাঁদ ঘোষ

ঘ. চন্দ্রাবতী

উত্তর: দ্বিজ কানাই

১০. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?

ক. বিজয় সেন

খ. হেমন্ত সেন

গ. গৌরী সেন 

ঘ. লক্ষ্মণ সেন

উত্তর: লক্ষ্মণ সেন

১১. ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে? 

ক. জসীমউদ্দীন

খ. তালিম হোসেন

গ. জীবনানন্দ দাশ

ঘ. সৈয়দ আলী আহসান

উত্তর: সৈয়দ আলী আহসান

১২. ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব’- পঙক্তিটির রচয়িতা কে?

ক. আল মাহমুদ

খ. শামসুর রহমান

গ. কায়কোবাদ

ঘ. রফিক আজাদ

উত্তর: রফিক আজাদ

১৩. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?

ক. ওলন্দাজ

খ. চীনা

গ. গুজরাটি

ঘ. ফারসি

উত্তর: গুজরাটি

১৪. ‘বাংলাপিডিয়া’ হচ্ছে-

ক. উপন্যাস

খ. মহাকাব্য

গ. কাব্য

ঘ. জাতীয় জ্ঞানকোষ

উত্তর: জাতীয় জ্ঞানকোষ

১৫. শরীর > শরীল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক. স্বরলোপ

খ. বিষমীভবন

গ. অভিশ্রুতি

ঘ. বর্ণ বিকৃতি

উত্তর: বিষমীভবন

১৬. কখন ‘ন’ হয় না-

ক. ক বর্গের আগে

খ. ট বর্গের আগে

গ. ত বর্গের আগে

ঘ. ব বর্গের আগে

উত্তর: ট বর্গের আগে

১৭. Which one is correct? 

ক. Mr. Karim is blind for his son’s fault. 

খ. Mr. Karim is blind about his son’s fault. 

গ. Mr. Karim is blind to his son’s fault. 

ঘ. Mr. Karim is blind of his son’s fault. 

উত্তর: Mr. Karim is blind to his son’s fault. 

১৮. Choose the correct voice from the following: 

ক. A song is sung by Minu

খ. A song is sing by Minu

গ. A song is being sing by Minu

ঘ. A song was sing by Minu

উত্তর: A song is sung by Minu

১৯. Choose the correct narration: He says. ‘I am well’

ক. He said that he is well

খ. He says that he is well

গ. He says that he was well

ঘ. He says that he been well

উত্তর: He says that he is well

২০. Which is the correct spelling - 

ক. personel

খ. personnel

গ. personale

ঘ. parsonnle

উত্তর: personnel

২১. What is the verb of the word ‘play’? 

ক. playing

খ. playable

গ. play

ঘ. playing 

উত্তর: play

২২. The right expression for ‘Am I not’ is - 

ক. aren’t? 

খ. am not?

গ. amn’t?

ঘ. am not?

উত্তর: aren’t? 

২৩. If I ---- you, I would never do it. 

ক. was 

খ. were

গ. had been

ঘ. have been

উত্তর: were

২৪. Wordsworth was inspired by -

ক. The French Revolution

খ. The American Revolution

গ. The Russian Revolution

ঘ. The Industrial Revolution

উত্তর: The French Revolution

২৫. ১ কুইন্টালে কত কিলোগ্রাম? 

ক. ১০ কিলোগ্রাম

খ. ১০০ কিলোগ্রাম

গ. ১০০০ কিলোগ্রাম

ঘ. ৫০০ কিলোগ্রাম

উত্তর: ১০০ কিলোগ্রাম

২৬. ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?

ক. ভারত মহাসাগরে

খ. প্রশান্ত মহাসাগরে

গ. আটলান্টিক মহাসাগরে

ঘ. উত্তর মহাসাগরে

উত্তর: আটলান্টিক মহাসাগরে

২৭. শতকরা বার্ষিক ১২(১/২) % টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে? 

ক. ২০০ টাকা

খ. ২৭০ টাকা

গ. ২৯০ টাকা

ঘ. ৩৫০ টাকা

উত্তর: ২০০ টাকা

২৯. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

ক. ৪%

খ. ৫%

গ. ৬%

ঘ. ৭%

উত্তর: ৫%

৩০. নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?

ক. ১৪৩ 

খ. ৯১

গ. ৪৭

ঘ. ৮৭

উত্তর: ৪৭

৩১. a এর মান কত হলে, 9–12x+ ax2 = 0. 

ক. 8

খ. 6

গ. –6

ঘ. 4

উত্তর: 4

৩২. x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?

ক. 9

খ. 10

গ. 12

ঘ. 14

উত্তর: 9

৩৩. ‘সবুজ গ্রহ’ বলা হয় কাকে? 

ক. বুধ

খ. শুক্র

গ. মঙ্গল

ঘ. ইউরেনাস

উত্তর: ইউরেনাস

৩৪. পঞ্চম মহাকাশ পর্যটক কে?

ক. ডেনিস টিটো

খ. মার্ক শাটলওয়ার্থ

গ. আনুশেহ আনসারি

ঘ. চার্লস সিমোনি

উত্তর: চার্লস সিমোনি

৩৫. বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কী?

ক. ডলি

খ. গলি

গ. টেট্টা

ঘ. প্রমিথিয়া

উত্তর: টেট্টা

৩৬. বিশ্বকাপ ক্রিকেট ২০০৭- এ ৬ বলে ছয়টি মারার রেকর্ড গড়েন কে?

ক. হার্শেল গিবস

খ. রিকি পন্টিং 

গ. ম্যাথু হেইডেন

ঘ. ব্রায়ান লারা

উত্তর: হার্শেল গিবস

৩৭. প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে?

ক. দিল্লি, ভারত

খ. ইসলামাবাদ, পাকিস্তান

গ. কলম্বো, শ্রীলংকা

ঘ. ঢাকা, বাংলাদেশ

উত্তর: দিল্লি, ভারত

৩৮. এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ সদস্য জর্জিয়া সংস্থাটির কততম সদস্য?

ক. ৬১ তম

খ. ৬২তম

গ. ৬৩তম

ঘ. ৬৭ তম

উত্তর: ৬৭ তম

[নোট: এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সর্বশেষ ৬৮তম সদস্য দেশ নিউ দ্বীপপুঞ্জ।]

৩৯. a এর মান কত হলে 9–12x+ ax2

ক. 8

খ. 6

গ. –6

ঘ. 4

উত্তর: 4

৪০. x + y = 6 হলে, xy এর বৃহত্তম মান কত?

ক. 9

খ. 10

গ. 12

ঘ. 14

উত্তর: 9



More Question Bank

11-20 Grade

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ পরীক্ষা | প্রশ্ন সমাধান ২০২৬ | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, ২৯ আগস্ট ২০২৬ তারিখেবাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ১০০ এবং পরীক্ষার সময় ছিল ৬০ মিনিট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ...

11-20 Grade

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা | DNC Question Solution | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে ১৩তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, প্রভিডেন্ট ফান্ড, আবাসন সুবিধা ও সামাজিক মর্যাদার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ক্যাটাগরির চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় পূর্ণমান ছিল ৮০। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিকেট ক্লার্ক/রেকর্ড কিপার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন,...

11-20 Grade

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | BMIT Question Solution | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বর্তমানে সরকারি চাকরিগুলো চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক প্রার্থী এ ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা অবগত আছেন যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গৃহীত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই