জেলা পরিষদ নরসিংদী তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zilla Parishad Narsingdi Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে জেলা পরিষদ নরসিংদী তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zilla Parishad
Narsingdi Circular 2026 প্রকাশিত
হয়েছে। জেলা পরিষদ নরসিংদী তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর তথ্যমতে,
১৩ম গ্রেড থেকে ২০তম গ্রেডের ৬ টি ক্যাটাগরিতে সর্বমোট ৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর
বয়স ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের ভেতর হতে হবে।
জেলা পরিষদ নরসিংদী তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত
প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
জেলা পরিষদ নরসিংদী তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zilla Parishad
Narsingdi Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৭ টি ।
আবেদনের বয়সসীমা: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২
বছর।
আবেদনের সময়সীমা: আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
আবেদন ফি: ১৩-১৬ নং গ্রেডের
পদের জন্য ১০০ টাকা এবং ১৭-২০ নং গ্রেডের জন্য ৫০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: ব্যাংক
থেকে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে http://www.mopa.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা পরিষদ নরসিংদী তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Zilla Parishad
Narsingdi Circular 2026 এর বিস্তারিতঃ
শর্তাবলি:
১। আবেদনকারীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
২। আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত ০৩ (এক) পাতার
চাকরি আবেদন ফরমে আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরম জেলা পরিষদ, নরসিংদীর ওয়েবসাইট (zp.narsingdi.gov.bd)
এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.mopa.gov.bd) বা (forms.portal.gov.bd)
এ পাওয়া যাবে।
৩। আবেদনপত্রটি প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ,
নরসিংদীর বরাবরে আগামী ২৩-০৯-২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে/সরাসরি
অফিসে প্রেরণ করতে হবে।
৪। আবেদনকারীর বয়স ২৩-০৯-২০২৬ তারিখে ১৮-৩২ বছরের
মধ্যে হতে হবে।
৫। সরকারি চাকরি/চাকুরীরতদের বয়সসীমা প্রযোজ্য নয়। তবে
সরকারি বিধি মোতাবেক মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধান অনুসরণ করা হয়। প্রার্থীকে
তার দাবিকৃত কোটা সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র/প্রত্যয়নপত্রের সত্যায়িত
কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৬। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র ও ব্যাংক ড্রাফট
সংযুক্ত করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।
ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার
সকল প্রকার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি;
খ) জাতীয়তা/নাগরিকত্বের সত্যায়িত ফটোকপি;
গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য
তোলা ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি;
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয়
পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি;
ঙ) মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তান/শহীদ মুক্তিযোদ্ধার
পোষ্য হিসেবে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত
সনদ;
চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক
সনদ;
ছ) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নরসিংদী বরাবরে
আবেদনকৃত পদের জন্য ১৩তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে ১০০ (একশত) টাকা এবং ১৭তম গ্রেড
থেকে ২০তম গ্রেডে ৫০ (পঞ্চাশ) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে
হবে;
জ) অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭। অসম্পূর্ণ/ত্রুটিযুক্ত/নির্ধারিত তারিখ ও সময়ের পর
প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
৮। সরকার কর্তৃক সময় সময় জারিকৃত কোটা সম্পর্কিত নির্দেশনাবলী
অনুসরণ করা হবে।
৯। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের
সাথে ১০/- (দশ) টাকা মূল্যের ডাকটিকেট (অব্যবহৃত) সহ নাম ঠিকানা সম্বলিত ১০.৫×৪.৫ সাইজের
একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
১০। খামের উপর প্রার্থী পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে।
১১। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে
কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
১২। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনপত্র গ্রহণ/বাতিলের
ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম
সম্পন্ন হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরকে পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করতে হবে।
১৪। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ
প্রদান করা হবে না।
১৫। চাকরীর শর্তাবলী, বেতনভাতা/দুর্যোগ-সুবিধার ক্ষেত্রে
স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০ (সর্বশেষ ২০২৪
সালে সংশোধিত) অনুযায়ী নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান
সরকারি যাবতীয় বিধিবিধান/আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন
হলে তা অনুসরণ করা হবে। জেলা পরিষদ আইন-২০০০, স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা
ও কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০ জেলা পরিষদ কর্মচারী (ভবিষ্য তহবিল ও আনুতোষিক) বিধিমালা,
১৯৮৮ এবং এ সংক্রান্ত প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী নিয়োগ প্রাপ্ত ব্যক্তিগণ বেতন-ভাতাদিসহ
পদের সাথে সম্পর্কিত আর্থিক সুবিধা জেলা পরিষদ হতে প্রাপ্য হবেন।
১৬। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ও সিভিল সার্জনের
স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম শর্ত।
১৭। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যেকোন সময় স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



