কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Technical and Madrasa Education Department Circular 2026 | পদ সংখ্যা: ২৬ টি | Biddabari

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Technical and Madrasa Education Department Circular 2026 | পদ সংখ্যা: ২৬ টি | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭ আগস্ট ২০২৬ ইং তারিখ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Technical and Madrasa Education Department Circular 2026 প্রকাশিত হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ র তথ্যমতে, ১৩ম গ্রেড থেকে ২০তম গ্রেডের ৫ টি ক্যাটাগরিতে সর্বমোট ২৬ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ০১ আগস্ট ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের ভেতর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Technical and Madrasa Education Department Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Technical and Madrasa Education Department Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ২৬ টি ।

আবেদনের বয়সসীমা: ০১ আগস্ট ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ১০.০০ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বিকাল ৪.০০ পর্যন্ত।

আবেদন ফি:  ১-৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬ টাকা

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড নাম্বার থেকে মোবাইলে এসএমএস প্রেরণের মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। 

এই চাকরির বিবরণ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Technical and Madrasa Education Board Circular 2026 এর বিস্তারিত

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

০১। ০৩.০৯.২০২৬ তারিখে প্রার্থী বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ০২ ও ০৪ নং ক্রমিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর।

০২। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের ০১ নং ক্রমিকের “শূন্য পদ পূরণের” সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর নিয়োগ বিধিমালা ২০১৯” এবং ক্রমিক ০৩ এর শূণ্যপদ পূরণে মন্ত্রণালয় ও হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ এবং ক্রমিক নং ০২, ০৪ ও ০৫ এর শূণ্যপদ পূরণে  “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪-এর (সংশোধিত ২০২০) অনুযায়ী প্রার্থী নিয়োগ করা হবে।

০৩। নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে।

০৪। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল তথ্য পূরণ করে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। তবে চাকরিরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

০৫। চাকরিরত প্রার্থীর Applicant Copy-তে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

০৬। সকল পদে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকারীরা একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে তার বিষয় বিবেচনায় আবেদন করবেন।

০৭। সকল পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ০১, ০৩ ও ০৪ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ০৩ ও ০৫ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে।

০৮। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant Form, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, এসএসসি/সমমান পরীক্ষার সনদ এবং পূর্বে কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকলে তার ... কাগজপত্র সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

০৯। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি সঙ্গে রাখতে হবে।

১০। কোন প্রার্থী বীরমুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা সন্তান হিসেবে আবেদনপত্রে উল্লেখ করলে সে ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।

১১। প্রার্থী কোন কোটায় আবেদন করেছেন তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরবর্তীতে কোটা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

১২। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর জাতিয় সনদের সঙ্গে অসামঞ্জস্যতা পাওয়া গেলে/অসত্য প্রমাণিত হলে পরীক্ষার যেকোনো পর্যায়ে আবেদন বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/ভুল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষার উত্তীর্ণ যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৩। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিককে বিয়ে করে থাকেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক চরিত্রহীনতার অভিযোগে দণ্ডিত হন তবে তিনি উক্ত নিয়োগে আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

১৪। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

১৫। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

১৬। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে  আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ৩১.০৮.২০২৬ খ্রিস্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা থেকে।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৭.০৯.২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ০৪:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

(গ) Online-এ আবেদনপত্র পূরণের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে Submit করার পূর্বে প্রদত্ত তথ্যসমূহ পুনরায় যাচাই করতে হবে। আবেদনপত্র Submit করার পূর্বে অবশ্যই তথ্যসমূহ নিশ্চিত হতে হবে।

(ঘ) প্রার্থী Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে Submit করার পর প্রার্থীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে Applicant's Copy-তে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) SMS সংক্রান্ত বিষয়াদি:

প্রথম SMS:
TMED User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: TMED ABCDEF & send to 16222

Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678.
To pay fee Type TMED Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS:
TMED Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: TMED Yes 12345678

Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for TMED Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়াদি http://tmed.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে এবং বিষয়টি সর্বাধিক সফল রাখা, SMS পাওয়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অনুসরণ করা বাধ্যতামূলক।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে লগইন করে, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্রটি সঙ্গে আনতে হবে।

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রবেশপত্র নিশ্চিতকরণ SMS পদ্ধতি অনুসরণ করে নিজ User ID এবং Password সংক্রান্ত তথ্য জানা যাবে।

(i) User ID জানা থাকলে:
TMEDHelpUserUser ID & Send to 16222.

Example: TMED Help User ABCDEF & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে:
TMEDHelpPINPIN Number & Send to 16222.

Example: TMED Help PIN 12345678 & send to 16222.

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.tmed.gov.bd এ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের ওয়েবসাইট https://alljobs.teletalk.com.bd এ প্রবেশ করে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.tmed.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের ওয়েবসাইটে ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। *(Mail/মেসেজ এর Subject-এ Organization Name: TMED, Post Name: **, Applicant’s User ID & Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

(ট) নির্দেশনাঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের নির্দেশনা অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষায় পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

১৭। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।