কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকা জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Dhaka-25 Circle Circular | পদসংখ্যা ৬১ | Biddabari

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকা জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Dhaka-25 Circle Circular | পদসংখ্যা ৬১ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৬ অক্টোবর ২০২৬ইং তারিখে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকা জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Dhaka-25 Circle Circular | পদসংখ্যা ৬১ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৬১ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকা জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Dhaka-25 Circle Circular | পদসংখ্যা ৬১ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৬১টি

মোট ক্যাটাগরিঃ ৬টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৫ অক্টোবর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://tax25.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকা জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Dhaka-25 Circle Circular | পদসংখ্যা ৬১ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ০১/১০/২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে)।  

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।  

৩। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-(১) এ বর্ণিত ব্যক্তিগত সহকারী, ক্রমিক নং-(২) এ বর্ণিত প্রধান সহকারী, ক্রমিক নং-(৩) এ বর্ণিত উচ্চমান সহকারী, ক্রমিক নং-(৪) এ বর্ণিত সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(৫) এ বর্ণিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং-(৬) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।  

৪। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।  

৫। প্রার্থী কোন কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারী নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া তা অনুসারে সম্পন্ন হবে।  

৬। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।  

৭। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙ্গিন ছবি দাখিল করতে হবে:  

ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);  

খ। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;  

গ। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;  

ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;  

ঙ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;  

চ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;  

ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের মূলকপি; এবং  

জ। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's Copy) এবং প্রবেশপত্র (Admit Card) এর রঙ্গিন প্রিন্ট কপি।  

৮। পরীক্ষা ও যোগদান সম্পর্কিত বিষয়াদি নিম্নবর্ণিতরূপে নির্ধারিত হবে, যথা:  

(ক) লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি কর অঞ্চল-২৫, ঢাকার এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.taxeszone25dhaka.gov.bd এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে;  

(খ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন।  

(গ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।  

৯। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।  

১০। কর্তৃপক্ষ নিয়োগকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।  

১১। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।  

১২। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।  

১৩। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।  

১৪। একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না।  

১৫। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।  

১৬। প্রার্থীর পক্ষে যেকোনো প্রকারের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এবং তিনি নিয়োগযোগ্য বিবেচিত হবেন না।  

অনলাইনে আবেদনের নিয়মাবলী 

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://tax25.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:  

i) Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮/১০/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকা।  

ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/১০/২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪.০০ ঘটিকা।   উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।  

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।  

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।  

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:   Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৫ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ০৬ এ বর্ণিত পদের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরৎযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।   

প্রথম SMS: TAX25USER ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।   Example: TAX25 ABCDEF  

Reply: Applicant’s Name, TK 112 or TK 56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type TAX25 YESPIN and Send to 16222  

দ্বিতীয় SMS: TAX25YESPIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।  

Example: TAX25 YES 12345678  

Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for TAX25 Application for (Post Name). User ID is (ABCDEF) and Password (XXXXXXX).  

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://tax25.teletalk.com.bd অথবা কর অঞ্চল-২৫, ঢাকা এর ওয়েবসাইট https://taxeszone25dhaka.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।  

(ছ) USER ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।  

(জ) শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।  

i) USER ID জানা থাকলে:   TAX25HelpUSERUSER ID & Send to ১৬২২২ নম্বরে  

Example: TAX25 Help USER ABCDEF  

ii) PIN Number জানা থাকলে:   TAX25HelpPINPIN No & Send to ১৬২২২ নম্বরে।  

Example: TAX25 Help PIN 12345678  

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল-২৫, ঢাকা এর ওয়েবসাইট https://taxeszone25dhaka.gov.bd এবং https://tax25.teletalk.com.bd  এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://taxeszone25dhaka.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।  

(ঞ) চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল/প্রদর্শণ করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।  

(ট) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: TAX25 Post Name, Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

   ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 

*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।