জাতীয় সঞ্চয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | National Savings Department Recruitment Circular | পদসংখ্যা ৯৫ | Biddabari

জাতীয় সঞ্চয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | National Savings Department Recruitment Circular | পদসংখ্যা ৯৫ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৫ অক্টোবর ২০২৬ইং তারিখে জাতীয় সঞ্চয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | National Savings Department Recruitment Circular | পদসংখ্যা ৯৫ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৮টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৯৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | National Savings Department Recruitment Circular | পদসংখ্যা ৯৫ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৯৫টি

মোট ক্যাটাগরিঃ ৮টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://taxnar.teletalk.com.bd/ থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

জাতীয় সঞ্চয় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | National Savings Department Recruitment Circular | পদসংখ্যা ৯৫ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

ক. ০১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ. আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি দাখিল করতে হবে।

ঘ. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ঙ. একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না।

চ. প্রার্থী কোন কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। কোটার বিষয়ে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ অনুসরণ করা হবে।

ছ. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

জ. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঝ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।

ঞ. সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। হিসাব রক্ষক, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

ট. শূন্যপদ পূরণে 'জাতীয় সঞ্চয় অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৯' এবং 'সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে।

ঠ. অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

ড. বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ঢ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

ণ. নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://nsd.teletalk.com.bd  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:-

(i) Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৯/১০/২০২৬ খ্রি:, সকাল ১০.০০ টা।

(ii) Online-আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/১১/২০২৬ খ্রি:, বিকাল ৪.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিনટકপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিবর্ধন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১-৭ নম্বর ক্রমিকের পদের জন্য ১০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা এবং ৮-নরমের ক্রমিতে বর্ণিত পদের জন্য ৫০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে (ক্রমিক: ১-৮ পর্যন্ত) ৫০/-টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনলাইন আবেদন দাখিলের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিশেষভাবে উল্লেখ্য, 'Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না'।

প্রথম SMS: NSDUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: NSD ABCDEF

Reply: Applicant’s Name, TK. 112 or TK 56 will be charged as application fee. Your PIN is xxxxxxxx. To pay fee Type NSDYesPIN and send to 16222.

দ্বিতীয় SMS: NSDYESPIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: NSD YES XXXXXXXX

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for NSD Application for User id is (ABCDEF) and password (xxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://nsd.teletalk.com.bd ওয়েবসাইট অথবা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের Website: www.nationalsavings.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

 

জ. শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে: NSD``Help``User``User ID Send to 16222.

Example: NSD HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে: NSD``Help``PIN``PIN No & Send to 16222.

Example: NSD HELP PIN 12345678

ঝ. বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েব পোর্টাল https://nationalsavings.gov.bd, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েব পোর্টাল https://ird.gov.bd এবং টেলিটকের জব পোর্টাল https://nsd.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://nationalsavings.gov.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের ফেসবুক https://www.facebook.com/alljobsbdteletalk মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (মেইল/মেসেজের Subject-এ Organization Name: NSD, Post Name, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

৩.ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমন কি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণী) কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০২ (দুই) কপি রঙিন ছবি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক/কাউন্সিলর অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের মূলকপি;

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণী) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র এর মূলকপি;

(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) এবং প্রবেশপত্র (Admit Card)এর রঙিন প্রিন্ট কপি।

৫. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

      শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

 যে-কোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।