চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৯৩ | Biddabari

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৯৩ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৫ অক্টোবর ২০২৬ইং তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৯৩ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ২২টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৩৯৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স অনুর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৯৩ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৩৯৩টি

মোট ক্যাটাগরিঃ ২২টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স অনুর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৮ ডিসেম্বর ২০২৬ রাত ১২:০০ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ৯ম থেকে ১০ম গ্রেডের জন্য ২০০টাকা, ১১তম থেকে ১২তম গ্রেডের জন্য ১৫০টাকা, ১৪তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে www.cpadigital.gov.bd/jobs থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং অন লাইন ফি জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Dhaka-9 Circle Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট www.cpadigital.gov.bd/jobs তে অন-লাইন চাকরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।

২। অন-লাইন আবেদন ফার্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০×৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ১০০ কিলোবাইটের jpg/jpeg ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০×৮০ রেজুলেশনে সর্বোচ্চ ৬০ কিলোবাইটের jpg/jpeg ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে।

৩। অন লাইন আবেদন ফরম সাবমিট করার পর- pay now অপশনে ক্লিক করে প্রার্থীকে অন লাইন ফি জমা দিতে হবে। অন লাইন আবেদন ফরম সাবমিট করার পর-pay now অপশনে ক্লিক করে প্রার্থীদের ০১, ০২ ও ০৩ নং ক্রমিকের পদসমূহের জন্য নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা; ০৪, ০৫ ও ০৬ নং ক্রমিকের পদসমূহের জন্য নিয়োগ পরীক্ষার ফি ১৫০ (একশত পঞ্চাশ) টাকা; ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ নং ক্রমিকের পদসমূহের জন্য নিয়োগ পরীক্ষার ফি ১০০ (একশত) টাকা; ১৮, ১৯, ২০, ২১ ও ২২ নং ক্রমিকের পদসমূহের জন্য নিয়োগ পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা।

৪। প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

 

৫। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর ওয়েব সাইট www.cpa.gov.bd মাধ্যমে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী জানানো হবে। প্রার্থীগণ www.cpadigital.gov.bd/jobs ওয়েব সাইটে লগ-ইন করে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং কোনো প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।

৬। কেবল আবেদন দাখিল করা কোনো প্রার্থীর চাকুরীর নিশ্চয়তা/অধিকার প্রদান করে না। নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন/নির্দেশনা প্রযোজ্য হবে।

৭। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং ভুল তথ্য সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ না দর্শিয়ে যে কোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

৮। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

৯। অন-লাইনে আবেদন গ্রহণ শুরুর সময়: ০৮/১১/২০২৬ খ্রিঃ সকাল ১০-০০ টা।

১০। অন-লাইনে আবেদন গ্রহণের শেষ সময়: ০৮/১২/২০২৬ খ্রিঃ রাত ১২-০০ টা।

১১। অন-লাইনে ফি জমাদানের শেষ তারিখ: ১০/১২/২০২৬ খ্রিঃ।