শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (MOLE) বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Labour and Employment | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকুরীপ্রত্যাশীগণ আপনাদের অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে গত ১৭ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (MOLE) বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Labour and Employment | Biddabari এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী গ্রেড ১২ থেকে গ্রেড ২০ এর মোট ৪টি ক্যাটাগরিতে মোট ১৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীদের বয়স ০১-০৯-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের ভেতর হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং নিয়োগ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (MOLE) বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Ministry of Labour and Employment | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
পদের ক্যাটাগরিঃ ৪টি
পদের সংখ্যাঃ ১৫টি
আবেদনের বয়সসীমাঃ ০১-০৯-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের ভেতর হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৪-০৯-২০২৬ ইং সকাল ১০.০০টা থেকে ১৪-১০-২০২৬ ইং বিকাল ০৪.০০টা পর্যন্ত।
আবেদনের ফিঃ গ্রেড ১২ এর জন্য ১৬৮ টাকা, গ্রেড ১৩ ও ১৬ এর জন্য ১১২ টাকা, গ্রেড ২০ এর জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আগ্রহী প্রার্থীগণকে https://mole.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে টাকা পেমেন্ট করতে হবে।
এই চাকরির বিবরণ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (MOLE) বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
| Ministry of Labour and Employment | Biddabari এর বিস্তারিতঃ
২। নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন
ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই
০১.০৯.২০২৬ ইং তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য
নয়।
খ. বাংলাদেশ সচিবালয় (ক্যাডার
বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা অনুযায়ী বর্ণিত
ছকের ২ ও ৩ নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর
পর্যন্ত শিথিলযোগ্য।
গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে
হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময়
Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য
নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
ঘ. আবেদনপত্রে আবশ্যিকভাবে
প্রার্থীর সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙিন ছবি ব্যবহার করা।
ঙ. চাকরির আবেদন ফরমে
(Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের
পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
চ. নিয়োগের ক্ষেত্রে সরকারের
বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ
করা হবে।
ছ. লিখিত ও মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
জ. মৌখিক পরীক্ষার সময় জাতীয়
পরিচয়পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application
Formসহ সকল কাগজপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
ঝ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত
ছকের ১ ক্রমিকের শূন্য পদ পূরণে ‘হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৫’ এবং
২, ৩ ও ৪ ক্রমিকের শূন্য পদ পূরণে ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা
ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৪ (সংশোধনী ২০২০)’ অনুসরণ করা হবে।
ঞ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে
উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
ট. নিয়োগ সংক্রান্ত বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত
শর্তাবলি :
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক
প্রার্থীগণ https://mole.teletalk.com.b ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা
নিম্নরূপঃ
i. Online-এ আবেদনপত্র পূরণ
ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৪.০৯.২০২৬ সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের
শেষ তারিখ ও সময়ঃ ১৪.১০.২০২৬ বিকাল ০৪:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User
ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর)
ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী
তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ
৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও
স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত
তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র
Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত
হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত
আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ
করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি
ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে
নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে
ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা
অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে
আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। উল্লেখ্য
যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায়
আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তাঁর সাম্প্রতিক
তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন
প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
জমাদানের পূর্বে প্রার্থী
অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর
সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়ে PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট
করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User
ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid
mobile নম্বরের মাধ্যমে ০১ (দুই) টি SMS করে ১নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ
১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮
(আঠারো) টাকা মোট ১৬৮ (একশত আটষট্টি) টাকা; ২নং ও ৩নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার
ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য)
১২ (বারো) টাকা মোট ১১২ (একশত বারো) টাকা; ৪নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ
৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়)
টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের
পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের
প্রার্থী) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ
বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার
মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে
Submit করা
প্রথম SMS:
MOLE
Example: MOLE ABCDEF
Reply: Applicant's Name,
Tk-168/112/56 will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay
fee Type MOLE
দ্বিতীয় SMS:
MOLE
Example: MOLE YES
XXXXXXXX
Reply: Congratulations
Applicant's Name, payment completed successfully for MOLE Application for
XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
৪। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
https://mole.teletalk.com.bd অথবা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের Website: www.mole.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু
যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল
ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক
সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
৫। SMS এ প্রেরিত User ID
এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়
ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন
Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ
হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
৬। User ID এবং Password পুনরুদ্ধারের
নিয়মাবলি:
i. User ID জানা থাকলে:
MOLE
Example: MOLE HELP USER
ABCDEF
ii. PIN Number জানা থাকলে:
MOLE
Example: MOLE HELP PIN
12345678
৭। নিয়োগ বিজ্ঞপ্তিটি শ্রম
ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mole.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল
https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
৮। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।



