ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্স নিয়োগ বিজ্ঞপ্তি | Dhaka Metropolitan Police Headquarters Recruitment Circular | Biddabari

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্স নিয়োগ বিজ্ঞপ্তি | Dhaka Metropolitan Police Headquarters Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ০৪ নভেম্বর ২০২৬ইং তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্স নিয়োগ বিজ্ঞপ্তি | Dhaka Metropolitan Police Headquarters Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৫টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ২০ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্স নিয়োগ বিজ্ঞপ্তি | Dhaka Metropolitan Police Headquarters Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ২০টি

মোট ক্যাটাগরিঃ ৫টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে http://dmp.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্স নিয়োগ বিজ্ঞপ্তি | Dhaka Metropolitan Police Headquarter Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। ০১/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর অথবা বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

২। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি, শর্তাবলি, করণীয় সংক্রান্তে এবং পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dmp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও বিস্তারিত তথ্যাদি পাবেন।

৪। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে।

৫। মিথ্যা তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করলে তা বাতিল বলে গণ্য হবে।

৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-(১) এ বর্ণিত সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(২) এ বর্ণিত কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(৩) এ বর্ণিত সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(৪) এ বর্ণিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং-(৫) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে Online-এ দাখিলকৃত Application Form এর প্রিন্ট কপিসহ নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবে:

(ক) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি;

(খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের মূলকপি।

(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের মূল সনদ;

(ঘ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার পুত্র-কন্যার আবেদন ক্ষেত্রে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের মূলকপি, মুক্তিযোদ্ধার সরকারি গেজেট;

(ঙ) শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ;

৭। শূন্যপদ পূরণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৯০.১১.০১৪.২৪-১৪১, তারিখ-২৩/৭/২০২৪ খ্রি. যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে।

৮। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচী ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.dmp.gov.bd)  এবং প্রার্থীর ব্যক্তিগত মুঠোফোনে এসএসএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।

৯। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না।

১০। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

১১। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

১২। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে প্রার্থীদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে।

১৩। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

১। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dmp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(ক) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১২/১১/২০২৬ খ্রি. সকাল-১০:০০ ঘটিকা।

(খ) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০/১১/২০২৬ খ্রি. বিকাল-০৫:০০ ঘটিকা।

উক্ত সময় মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

২। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

৩। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৪। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং ১ থেকে ৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ক্রমিক নং-০৫ এর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকএর সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা (ফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

SMS নিয়মাবলী:

প্রথম SMS: DMPUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DMP ABCDEF & send to 16222

Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DMPYESPIN and send to 16222.

দ্বিতীয় SMS: DMPYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DMP YES 12345678 & send to 16222

Reply: Congratulations! Applicant's Name, Payment Completed Successfully for DMP Application for (Post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

৫। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dmp.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

৬। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

৭। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:

(ক) User ID জানা থাকলে DMP<space>Help<space>User<space>User ID & Send to 16222।

Example: DMP Help User ABCDEF & Send to 16222।

(খ) PIN Number জানা থাকলে DMP<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222।

Example: DMP Help PIN 12345678 & send to 16222।

৮। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট www.dmp.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dmp.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

৯। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DMP, Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

১০। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।