জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Bagerhat Recruitment Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ০৩ নভেম্বর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Bagerhat Recruitment Circular | পদসংখ্যা ৩৮ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৭টি ক্যাটাগরিতে ১৫তম থেকে ১৬তম গ্রেডে মোট ৩৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০৫-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক ও বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট নিয়োগ
বিজ্ঞপ্তি | District Commissioner Office, Bagerhat Recruitment Circular | পদসংখ্যা
৩৮ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৩৮টি
মোট ক্যাটাগরিঃ ৭টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০৫-১১-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে
৪ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১১২ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://dcbagerhat.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট নিয়োগ
বিজ্ঞপ্তি | District Commissioner Office, Bagerhat Recruitment Circular | পদসংখ্যা
৩৮ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের
স্থায়ী নাগরিক ও বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর
স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
০৩। আবেদনকারীর বয়স ০৫.১১.২০২৬ খ্রি. তারিখে
অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গানার
সন্তানসহ সকল আবেদনকারীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন দাখিলের শেষ সময়
পর্যন্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন/বিধি-বিধান অনুযায়ী বয়সসীমা অনুসরণযোগ্য। বয়সের
ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৪। আবেদনপত্রে অবশ্যম্ভাবীভাবে প্রার্থীর
সম্প্রতি (আবেদন দাখিলের একমাস পূর্ব পর্যন্ত) তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে।
০৫। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ
পূরণে ভূমি মন্ত্রণালয় (মাঠ প্রশাসন-১) বাংলাদেশ সচিবালয়, ঢাকার ৩০ জুলাই, ২০২৬ তারিখের
৩১.০০.০০০0.046.11.071.12.003 নং স্মারকে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসসমূহে
কর্মকর্তা/কর্মচারী নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী
নিয়োগ বিধিমালা, ২০২১ এর সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ
সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন
হলে তা অনুসরণ করা হবে।
০৬। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও
স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অনাপত্তিপত্র দাখিল করতে
হবে।
০৭। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে
নিয়োগবিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
০৮। আগামী ০৫-১১-২০২৬ তারিখ সকাল ১০:০০ টা
হতে ০৪-১২-২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত আবেদন দাখিল করা যাবে। সরাসরি আবেদন করলে
আবেদন বাতিল মর্মে গণ্য হবে।
০৯। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদ/অনাপত্তি পত্র/কাগজপট্রাদির মূলকপি
প্রদর্শনপূর্বক প্রতিটির ০২ (দুই) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট
কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র
(Applicant's copy);
খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল/সাময়িক
সনদপত্র;
গ) বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে
পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক
নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ
কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
ছ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গানার
সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে
আবেদনকারীর পিতা/মাতার নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ/উপযুক্ত
প্রমাণপত্র;
জ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গানার
সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে
বীর মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা,
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অথবা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
ঝ) তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও শারীরিক
প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত
ফটোকপি;
ট) কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র।
১০। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা
দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা
অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে
যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে
সরকার কর্তৃক আরোপিত সর্বশেষ শর্তাবলী প্রযোজ্য হবে।
১২। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ
পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীকে পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
১৩। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের
জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। কোটা সম্পর্কিত প্রচলিত/বিদ্যমান সর্বশেষ
সরকারি নীতিমালা/পরিপত্র/গেজেট অনুসরণ করা হবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত
সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র/গেজেট/নির্দেশনা অনুসরণ
করা হবে।
১৫। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ
বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত
বলে গণ্য হবে।
১৬। নিয়োগের ক্ষেত্রে যদি আদালতের কোন নিষেধাজ্ঞা
থাকে, কোন রিট/মামলা বিচারাধীন থাকে বা কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান
বা প্রক্রিয়াধীন থাকে; তবে মাননীয় আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক
বিদ্যমান বিধি-বিধান মোতাবেক শূন্যপদ পূরণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
১৭। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে
এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, বিয়োজন ও/সংযোজন/সংশোধন/পরিমার্জন/পরিবর্ধন/বাতিল
করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৮। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী
ও শর্তাবলী:
ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে
https://dcbagerhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ
করে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র
পূরণ ও আবেদন ফি জমadan শুরুর তারিখ ও সময়: ০৫-১১-২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।
ii. আবেদন জমা দেওয়ার
শেষ তারিখ ও সময়: ০৪-১২-২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা।
iii. উক্ত সময়সীমার
মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী
৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে teletalk prepaid mobile এসএসএস এর মাধ্যমে পরীক্ষার ফি
জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর
(দৈর্ঘ্য ৩০০ * ৮০ pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ * ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত
স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে স্বয়ং প্রার্থী সম্পূর্ণরূপে নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী তার Online-এ পুরণকৃত আবেদনপত্রের
একটি রঙিন প্রিন트কপি পরীক্ষা সংক্রান্ত
যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি
(Photo) ও স্বাক্ষর (Signature) Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে
ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন
হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি
Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা)
বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। আবেদন ফি জমাধানের
পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। সুতরাং আবেদন ফি জমাদানের
পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল
তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত
করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's copy-তে একটি User ID নম্বর দেওয়া
থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk
pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত)
টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত
বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ
৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট
৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,
"Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া
পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: DCBAGERHATUser
ID লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: DCBAGERHAT ABCDEF send to
16222
Reply: Applicant's Name. Tk.
(Application fee) will be charged as Application fee. Your PIN is xxxxxxx. To
pay fee Type DCBAGERHAT<space>Yes<space>PIN and Send to 16222.
দ্বিতীয় SMS: DCBAGERHAT Yes
PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: DCBAGERHAT Yes 12345678 send
to 16222
Reply: Congratulations Applicant's
Name, Payment completed successfully for DCBAGERHAT Application for xxxxxxxx
User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcbagerhat.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর
মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীকে) যথা সময়ে জানানো হবে। online
আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন
করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, সচল থাকা এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম
ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থীকে
প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়
অবশ্যই প্রদর্শন করতে হবে।
জ. শুধু টেলিটক প্রি-পেড মোবাইল ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
I. User ID জানা থাকলে:
DCBAGERHAT<space>Help<space>User>User
ID & Send to 16222
Example: DCBAGERHAT Help User ABCDEF
space & Send to 16222
II. PIN Number জানা থাকলে:
DCBAGERHAT<space>Help<space>PIN<space>PIN
Number & Send to 16222
Example: DCBAGERHAT Help PIN 12345678
space & Send to 16222
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী
নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে
কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ক. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের
কার্যালয়, বাগেরহাট-এর ওয়েবসাইট: www.bagerhat.gov.bd -এ দেখা যাবে অথবা
রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bagerhat.gov.bd ওয়েবসাইট হতে জানা
যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক
নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd অথবা dcbagerhat@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ
করা যাবে। (Mail এর subject-Organization Name: DCBAGERHAT Post
Name................... Applicant’s User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ট. ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন
অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক
এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে
বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন
করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা
যাবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বি.দ্র.: সর্বশেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা
না করে যথাসম্ভব পূর্বেই আবেদনপত্র পূরণ ও ফি জমাদান করার জন্য আগ্রহীদের পরামর্শ দেয়া
হলো।



