বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Textiales & Jute Job Circular 2026 | পদ সংখ্যাঃ ৪৪টি | Biddabari

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ জুন ২০২৬ ইং তারিখ বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Textiales & Jute Job Circular 2026 প্রকাশিত হয়েছেবস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Textiales & Jute Job Circular 2026 র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ থেকে ২০ তম গ্রেডের ০৮ টি ক্যাটাগরিতে ৪৪ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Textials & Jute Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Textiales & Jute Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৪৪টি ।

আবেদনের বয়সসীমা: ০১ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ১৮ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০ :০০ ঘটিকা হতে ১৭ জুলাই ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১১২ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://dgjute.teletalk.com.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Textiales & Jute Job Circular 2026 এর বিস্তারিত:

০২।

আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

ক.

সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুন, ২০২৬ খ্রি: তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে ক্রমিক-১ ও ২ নং এর উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়।

খ.

আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

গ.

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত/বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।

ঘ.

চাকুরির আবেদন ফর্মে (Application Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। www.prebd.com

৩.

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীকালে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

চ.

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ছ.

মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।

জ.

এ নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত ছকের ১ ও ২ ক্রমিকের শূন্য পদ পূরণে 'মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে। ৩-৮ ক্রমিকের শূন্য পদ পূরণে 'পাট অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯' অনুসরণ করা হবে।

ঝ.

নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৩। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dgjute.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:www.prebd.com

i. Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০.০০ টা।

ii. Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে

পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application's Copy পাবেন। উক্ত Application's Copy প্রার্থী Print অথবা Download করে সংরক্ষণ করবেন। Application's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/-(একশত বারো) এবং ০৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

তবে, সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS: DGJUTE<space>USER ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: DGJUTE ABCDEF

Reply: Applicant's Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DGJUTE<space>Yes<space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DGJUTE<space>YES<space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: DGJUTE YES 12345678

Б.

Reply: Congratulation! Applicant's Name, Payment completed successfully for DGJUTE Application for post name> User ID is (ABCDEF) and password

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dgjute.teletalk.com.bd অথবা পাট অধিদপ্তরের Website: www.dgjute.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন।

1. User ID জানা থাকলে: DGJUTE<space>Help<Space>User<Space>User ID & send to 16222 Example: DGJUTE Help USER ABCDEF & send to 16222

ii.

PIN Number জানা থাকলে: DGJUTE<space>Help<Space>PIN<Space>PIN No & send to 16222 নম্বরে Example: DGJUTE HELP PIN 12345678 & send to 16222

ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পাট অধিদপ্তরের ওয়েবসাইট www.dgjute.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dgjute.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

অনলাইনে আবেদন করতে কোন সমস্য হলে teletalk নম্বর থেকে ১২১ নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk-এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর subject- Organization Name: DGJUTE, Post Name: ***** Applicant's User ID & Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। www.prebd.com

8. প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান

নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র; তিনি 

(গ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত 

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;

(চ) Online- এ পূরণকৃত আবেদন পত্রের কপি (Application Copy); এবং

৫. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

** যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।