জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | Jahangirnagar University Circular | পদসংখ্যা ১০০ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | Jahangirnagar University Circular | Biddabari প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৯টি ক্যাটাগরিতে মোট ১০০ জনকে নিয়োগ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিটির ক্রমিক নং ১৮-৩৯নং পদের জন্য বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি অনলাইনে jobs.juniv.edu ওয়েবসাইট থেকে করতে হবে।

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | Jahangirnagar University Circular | পদসংখ্যা ১০০ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

পদের ক্যাটাগরিঃ ৩৯টি

পদের সংখাঃ ১০০টি

আবেদনের বয়সসীমাঃ ক্রমিক নং ১৮-৩৯নং পদের জন্য বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকিগুলোর উল্লেখ নেই।

আবেদনের সময়সীমাঃ ২৫-০৯-২০২৬ইং থেকে ১৮-১০-২০২৬ইং পর্যন্ত

আবেদন ফিঃ আবেদন ফি ১ নং ক্রমিক হতে ১০ নং ক্রমিকের পদসমূহের জন্য ৬০০/- (ছয়শত) টাকা, ১১ নং ক্রমিক হতে ১৭ নং ক্রমিকের পদসমূহের জন্য ৩০০/- (তিনশত) টাকা ও ১৮ নং ক্রমিক হতে ৩৯ নং ক্রমিকের পদসমূহের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং আবেদন ফি'র সাথে ১.২০% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে।

আবেদনের মাধ্যমঃ প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরিপূর্বক অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। 

এই চাকরির বিবরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি | Jahangirnagar University Circular | পদসংখ্যা ১০০ | Biddabari এর বিস্তারিতঃ

অন্যান্য শর্তাবলিঃ

ক) চাকরিরত প্রার্থীকে অবশ্যই স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

খ) পুনঃবিজ্ঞপ্তি পদসূমহে ইতোপূর্বে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

গ) ১৮ নং ক্রমিক হতে ৩৯ নং ক্রমিক পর্যন্ত পদসমূহের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য।

ঘ) অনলাইনে jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরির ক্ষেত্রে প্রার্থীর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যথাযথভাবে পূরণসহ অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অবশ্যই আপলোড করতে হবে। অন্যথায় অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

আবেদন প্রক্রিয়াঃ

প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরিপূর্বক অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে ২৬-০৯-২০২৬ তারিখ হতে ১৮-১০-২০২৬ তারিখরাত ১১:৫৯ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি ১ নং ক্রমিক হতে ১০ নং ক্রমিকের পদসমূহের জন্য ৬০০/- (ছয়শত) টাকা, ১১ নং ক্রমিক হতে ১৭ নং ক্রমিকের পদসমূহের জন্য ৩০০/- (তিনশত) টাকা ও ১৮ নং ক্রমিক হতে ৩৯ নং ক্রমিকের পদসমূহের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং আবেদন ফি'র সাথে ১.২০% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী তাঁর পূরণকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রশিদ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত আবেদন ফরম ও পেমেন্ট রশিদসহ শিক্ষাগত যোগ্যতা, নম্বরপত্র ও অভিজ্ঞতার সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সাথে সংযুক্ত করে ১ নং ক্রমিক হতে ১০ নং ক্রমিকের পদসমূহের জন্য ১০ (দশ) সেট ও ১১ নং ক্রমিক হতে ৩৯ নং ক্রমিকের পদসমূহের জন্য ৭ (সাত) সেট আবেদন অবশ্যই আগামী ১৯-১০-২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। আবেদনপত্রের হার্ডকপি জমা না দিলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।