৫১তম বিসিএস (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি | 51st BCS (Special) Circular | পদসংখ্যা ৫০০০ | Biddabari

51st-special-bcs-circular

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ৫১তম বিসিএস (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি | 51st BCS (Special) Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য মতে, সহকারী সার্জন পদে ৪৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন সর্বমোট ৫০০০টি পদে নিয়োগ প্রদান করা হবে। ০১.০৯.২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর এর ভেতর হতে হবে। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে অংশগ্রহণ করতে পারবেন। 

 

৫১তম বিসিএস (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি | 51st BCS (Special) Circular | পদসংখ্যা ৫০০০ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৫০০০টি

আবেদনের বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা: ০১ অক্টোবর ২০২৬ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৫ অক্টোবর ২০২৬ইং সন্ধ্যা ০৬.০০ ঘটিকা।

আবেদন ফি: ২০৫ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী ক্ষেত্রে ৫৫ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 

এই চাকরির বিবরণ

৫১তম বিসিএস (স্পেশাল) নিয়োগ বিজ্ঞপ্তি | 51st BCS (Special) Circular | পদসংখ্যা ৫০০০ | Biddabari এর বিস্তারিতঃ

২.০ বিশেষ নির্দেশনা

২.১ নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

২.২ বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত পদের জন্য কোনার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে তাকে সে মর্মে বি.এম.ডি.সি. কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant's Copy) এর সাথে জমা দিতে হবে। একইভাবে ভিন্ন নামের কোন ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

২.৩ যদি কোন প্রার্থী এম.বি.বি.এস. অথবা সমমান, বি.ডি.এস. অথবা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ঐ পরীক্ষার ফলাফল ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র জমা দানের (অনলাইন রেজিস্ট্রেশনের) শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার এম.বি.বি.এস./সমমান, বি.ডি.এস./সমমানের সকল লিখিত পরীক্ষা ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা ২০২৬ এর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৫.১০.২০২৬ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হবে এবং তিনি উক্ত লিখিত পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করবেন। তবে, শর্ত থাকে যে উক্ত লিখিত পরীক্ষাসমূহের কোনটিতে ফেল করাসহ অন্য কোন কারণে ডিগ্রি অর্জিত না হলে তার প্রার্থীতা বাতিল হবে।

 

 

৩.০ অনলাইনে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়

৩.১ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সকাল ১০.০০ টা।

৩.২ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টা।

৩.৩ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৫.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশে প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টার মধ্যে System হতে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা (অর্থাৎ ২৮.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত) সময়ের মধ্যে বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৩.৪ অনুচ্ছেদ ৩.৩ এ বর্ণিত সময় অনুযায়ী (যা Applicant's Copy-তেউল্লেখ করা থাকবে) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না।

 

৪.০ বয়সসীমা (Age limit)

০১.০৯.২০২৬ তারিখোর্থীর বয়স ২১ হতে ৩২ বছর হতে হবে।

 

৫.০ নাগরিকত্ব (Nationality)

৫.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

৫.২ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

 

৬.০ লিঙ্গ (Gender)

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের সকল নাগরিক ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।

 

৭.০ চাকরিরত প্রার্থী

প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

 

 

 

৮.০ অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1)) পূরণ পদ্ধতি

প্রার্থীকে Teletalk BD Ltd এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণের বিষয়ে “৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি” শিরোনামে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থী উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন।

 

৯.০ ঘোষণা (Declaration)

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে,ার্থীর আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ এর সুপারিশ বাতিল করা এবং কমিশন কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

 

১০.০ ছবি (Photo) আপলোড

BPSC Form-1 এর Part-1, Part-2 এবং Part-3 সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে  (দৈর্ঘ্য  প্রস্থ) pixel এর কম বা বেশি নয় এবং File Size 100 KB এর বেশি নয়, এরূপ অনধিক তিন মাস পূর্বে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে।

 

১১.০ স্বাক্ষর (Signature) আপলোড

Application Preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য  প্রস্থ)  pixel এর কম বা বেশি নয় এবং File Size 60 KB এর বেশি নয়, প্রার্থীকে এরূপ মাপের নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। Applicant's Copy -তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে।

 

১২.০ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪)(ক)(খ) এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান

অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী অনলাইনে একটি User ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Application Preview ও Applicant's Copy-তে প্রার্থীর ছবি স্বাক্ষর অবশ্যই দৃশ্যমান হতে হবে। এই User ID ব্যবহার করে Teletalk BD Ltd.এর SMS এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪)(ক) অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে SMS করে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর ফি ২০০/- (দুইশত) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা জমা দিবেন। একই বিধিমালার বিধি ৯(৪)(খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা জমা দিবেন। উল্লেখ থাকে যে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোন প্রার্থী ৫০/- (পঞ্চাশ) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা ফি জমা করে ফরম পূরণ করলে আবেদনপত্র বাতিল হবে। লিখিত পরীক্ষা (MCQ Type) ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে বর্ণিত গুরুতর (Substantive) ত্রুটির কারণে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।

 

১৩.০ ফি জমা দেয়ার পদ্ধতি

প্রথম SMS: BCS User ID লিখে send করুন 16222 নম্বরে।


Example: BCS QRNTCBTP

Reply: Applicant's Name, Tk-205 (Tk-55 for Physically Disabled, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be charged as Application Fee. Your PIN is (8-digit number) 12345678. To Pay Fee, type BCS Yes PIN and send to 16222

 

দ্বিতীয় SMS : BCS Yes PIN লিখে send করুন 16222 নম্বরে

Example: BCS YES 12345678

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for 51st BCS (Special) Examination-2026. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx)

N.B.: For Lost Password, Please Type BCS HELP SSC Board SSC Roll SSC Year and send to 16222

 

১৪.০ প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড

বিজ্ঞপ্তির ১৩.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত SMS বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

 

১৫.০ একাধিক ফরম পূরণ নিষিদ্ধ

কোন প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করলে প্রক্রিয়ায়ণের যে কোন স্তরে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে।

 

১৬.০ অনলাইনে BPSC Form-3 পূরণ

লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত উক্ত সংক্ষিপ্ত ফরম (BPSC Form-3) ডাউনলোড করবেন।

 

১৭.০ মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant's Copy) সহ সংশ্লিষ্ট সনদ/ডকুমেন্টস জমাদান

লিখিত পরীক্ষার (MCQ Type) ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষা (MCQ Type) এ উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর জন্য অনলাইনে পূরণকৃত BPSC Form-1 (Applicant's Copy) কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ডাউনলোড করে সংগ্রহ করবেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 সহ নিম্নোক্ত প্রয়োজনীয় সনদ/ডকুমেন্টস এর ২ (দুই) কপি (পুলিশ ভেরিফিকেশন ফরম ০৩ কপি) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে:


১৭.১ প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন (০৩) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি BPSC Form-1 এর বাম পাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে;

 

১৭.২ শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল মূল/সাময়িক সনদ এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখসহ পরীক্ষা নিয়ন্ত্রক/শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত অবতীর্ণ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। এম.বি.বি.এস/সমমান, বি.ডি.এস/সমমান পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ ব্যতীত কোন অবতীর্ণ প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না; অনুরূপ ক্ষেত্রে প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে;

 

১৭.৩ বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। “O-Level” এবং “A-Level” উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ [যেমন- জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ] । উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

 

১৭.৪ বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এবং ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে বিজ্ঞপ্তির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি;

 

১৭.৫ বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি;

 

১৭.৬ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীর্যাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীর্যাঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোন একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে:


(ক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২৮.০২.২০০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীর্যাঙ্গনা) সনদ; অথবা

 

(খ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১.০২.২০০৯ তারিখের মুবিম/সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ;

 

১৭.৭ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;

 

১৭.৮ তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;

 

১৭.৯ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি;

 

১৭.১০ প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র (NID), জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে;

 

১৭.১১ ছাড়পত্র: লিখিত পরীক্ষায় (MCQ Type) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের কমিশনের ওয়েবসাইটে আপলোডেড অনাপত্তি/ছাড়পত্র ফরম ডাউনলোড করে যথাসময়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল-স্বাক্ষর গ্রহণপূর্বক মৌখিক পরীক্ষার বোর্ডে ছাড়পত্রের কপি জমা দিবেন। সংশ্লিষ্ট পদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে;

 

১৭.১২ অপসারণ আদেশ/ইস্তফাপত্র: চাকরি হতে অপসারিত (Removed) হয়েছেন অথবা চাকরিতে ইস্তফা দিয়েছেন এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এ সব ক্ষেত্রে প্রার্থীকে BPSC Form-1 এর সাথে চাকরি হতে অপসারণ আদেশের বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে;

 

১৭.১৩ কোন প্রার্থী অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) জমাদানের পর মৌখিক পরীক্ষার পূর্বে কোন চাকরিতে যোগদান করলে বা চাকরি থেকে ইস্তফা দান করলে বা চাকরি থেকে অপসারিত হলে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্র/ইস্তফাপত্র গ্রহণ/অপসারণ আদেশের কপি জমা দিতে হবে। অন্যথায়, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে;

 

১৭.১৪ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতপূর্বে কোন সার্টিফিকটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে NID বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের কপি জমা দিতে হবে;

 

১৭.১৫ প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম [পুলিশ ভেরিফিকেশন ফরম]: প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ যথাসময়ে আপলোড করা হবে। ওয়েবসাইট থেকে প্রাক্ চাকরি-বৃত্তান্ত যাচাই ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার বোর্ডে ৩ (তিন) কপি জমা দিতে হবে;

 

১৭.১৬ মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে পূরণকৃত BPSC Form-3 জমা দিতে হবে;

 

১৭.১৭ মৌখিক পরীক্ষার দিন অনলাইন ফরমের মুদ্রিত কপির সাথে উচ্চতা সেন্টিমিটারে, ওজন কে.জি. তে এবং বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ সংবলিত বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে;

 

১৭.১৮ BPSC Form-1 এবং সংযুক্ত সকল ডকুমেন্টস যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। কেবল লিখিত পরীক্ষা (MCQ Type) এ কৃতকার্য হলেই মৌখিক পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হবে না। লিখিত পরীক্ষা (MCQ Type) এ কৃতকার্য হওয়া যে সকল প্রার্থী সংশ্লিষ্ট সকল ডকুমেন্টের কপিসহ BPSC Form-1 এর মুদ্রিত কপি জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে।

 

১৮.০ লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ

৫১তম বি.সি.এস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর লিখিত পরীক্ষা (MCQ Type) ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। নির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

 

১৯.০ পরীক্ষার নম্বর বণ্টন: মোট নম্বর: ৩০০

ক. লিখিত পরীক্ষা (MCQ Type): ২০০

খ. মৌখিক পরীক্ষা: ১০০

সর্বমোট = ৩০০

 

 

২০.০ লিখিত পরীক্ষা (MCQ Type) এর বিষয়সমূহ, নম্বর বণ্টন, সময় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি নিম্নরূপ:

২০.১ বিষয়, নম্বর বণ্টন ও সময়

ক্রমিক

বিষয়

নম্বর বণ্টন

সময়

১

বাংলা

২০

 

২ ঘণ্টা




২

ইংরেজি

২০

৩

বাংলাদেশ বিষয়াবলি

২০

৪

আন্তর্জাতিক বিষয়াবলি

২০

৫

মানসিক দক্ষতা

১০

৬

গাণিতিক যুক্তি

১০

৭

সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়

১০০

সর্বমোট =

২০০

 

২০.২ পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে ০.৫০ (শূণ্য দশমিক পাঁচ শূণ্য) নম্বর কাটা যাবে।

 

২০.৩ উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।

 

২১.০ পরীক্ষা কেন্দ্র

লিখিত পরীক্ষা (MCQ Type) কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে শর্ত থাকে যে, প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

 

২২.০ প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখক প্রদান

প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করা হবে। যে সকল প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদেরকে ০৩.১১.২০২৬ তারিখের মধ্যে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তারি প্রত্যয়নপত্র, ছবি এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের কপিসহ শ্রুতিলেখক প্রাপ্তির দরখাস্ত করতে হবে।

 

২৩.০ পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রী ও ক্যালকুলেটর ব্যবহার করার নির্দেশনা

পরীক্ষার হলে মোবাইল ফোন, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, সকল ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ, মানি ব্যাগ, চাবি এবং ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড সাথে রাখা যাবে না।

 

২৪.০ লিখিত পরীক্ষা (MCQ Type) এর পাস নম্বর

লিখিত পরীক্ষা (MCQ Type) এর পাস নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে; এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

 

২৫.০ মৌখিক পরীক্ষা

২৫.১ যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় (MCQ Type) উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষা (MCQ Type) এর পর যাদের ইচবডি খণ্ডস-১ সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত পাওয়া যাবে শুধু তারাই ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

২৫.২ মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ (একশত) এবং পাস নম্বর ৫০ (পঞ্চাশ)।

 

২৬.০ লিখিত পরীক্ষা (MCQ Type) এর উত্তরপত্র ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত গোপনীয়তা ও উত্তরপত্র পুনঃপরীক্ষা

২৬.১ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী লিখিত পরীক্ষা (MCQ Type) এর সকল উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে গণ্য হবে। কোন অবস্থাতেই কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে উত্তরপত্র প্রদর্শন বা প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা (MCQ Type) এর উত্তরপত্র পুনঃপরীক্ষণ বা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না।

২৬.২ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না।

 

২৭.০ সিলেবাস প্রাপ্তি

৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিষয়ভিত্তিক সিলেবাস বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তাদের লিখিত পরীক্ষা (MCQ Type) এর সিলেবাস ডাউনলোড করতে পারবেন।

 

২৮.০ অনলাইনে সাক্ষাৎকারপত্র প্রাপ্তি

মৌখিক পরীক্ষার জন্য কমিশন হতে ডাকযোগে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক [ক্যাডার] স্বাক্ষরিত ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত (Auto-generated) সাক্ষাৎকারপত্র কমিশন কর্তৃক মৌখিক সময়সূচি ঘোষণার পর কমিশনের ওয়েবসাইট হতে লিখিত পরীক্ষায় (MCQ Type) উত্তীর্ণ প্রার্থীরা ডাউনলোড করে সংগ্রহ করবেন। মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্র এবং অনুচ্ছেদ-১৬ এ বর্ণিত কাগজপত্রসহ প্রার্থী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হবেন। নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত না হলে উক্ত প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

 

২৯.০ স্বাস্থ্য পরীক্ষা

২৯.১ কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সম্মুখে হাজির হতে হবে। মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নোক্ত দৈহিক যোগ্যতা থাকতে হবে:

 

প্রার্থী

ন্যূনতম উচ্চতা

ন্যূনতম ওজন

পুরুষ

১৫২.৪০ সে. মি.

৪৯.৯৯ কে.জি.

মহিলা

১৪৭.৩২ সে. মি.

৪৩.৫৪ কে.জি.

 

২৯.২ উল্লেখিত উচ্চতা না থাকলে কোন প্রার্থী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। কোন প্রার্থীর বর্ণিত ওজন না থাকলে তিনি সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীকে বিধি অনুযায়ী দৃষ্টিশক্তিসম্পন্ন হতে হবে। অন্যান্য স্বাস্থ্যগত যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিধানসমূহ সরকারি সিদ্ধান্ত অনুসরণপূর্বক সম্পন্ন করা হবে; ২৯.৩ বুকের মাপ, ওজন ও উচ্চতা প্রার্থীকে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষায় (MCQ Type) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন অনলাইন ফরমের মুদ্রিত কপির সাথে উচ্চতা সেন্টিমিটারে, ওজন কে.জি. তে এবং বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখ সংবলিত বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে।

 

৩০.০ তথ্য সংশোধন সংক্রান্ত

কোন প্রার্থী বি.সি.এস. পরীক্ষার মাধ্যমে কমিশনের সুপারিশ লাভ করার পর শিক্ষাবোর্ডের ডাটাবেজে কোন তথ্য সংশোধন করা হলে সেটি প্রার্থী নিজ দায়িত্বে নিয়োগকারী কর্তৃপক্ষের ডাটাবেজে/ব্যক্তিগত নথিতে সংশোধন করবেন।

 

৩১.০ বিজ্ঞাপ্তির শর্তের প্রাধান্য ও যোগাযোগের ক্ষেত্রসমূহ

৩১.১ এ বিজ্ঞপ্তিতে যে সকল শর্ত আরোপ করা হয়েছে তা যদি অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কোন শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এই বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে কোন বিষয় উল্লেখ করা না থাকলে অথবা ব্যাখ্যার প্রয়োজন হলে কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিবে।

৩১.২ পরীক্ষা সংক্রান্ত কোন দরকারি বা অন্যান্য চিঠিপত্র কমিশনের “পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭” এই ঠিকানায় পাঠাতে হবে। ৩১.৩ প্রার্থীর ঠিকানায় কোন পরিবর্তন হলে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-কে যথাসময়ে লিখিতভাবে জানাতে হবে।

 

৩২.০ মিথ্যা তথ্য প্রদান ও অসদুপায় অবলম্বনের শাস্তি

৩২.১ কোন প্রার্থী আবেদনপত্রে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা টেম্পারিং করলে বা কোন জাল সার্টিফিকেট দাখিল করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোন অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা পরিবর্তন করলে বা পরীক্ষার হলে মোবাইল ফোন, হাতঘড়ি, কমিশন কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সামগ্রী/ডিভাইস বা কোন ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্রসহ প্রবেশ এবং উক্ত প্রযুক্তির মাধ্যমে অসদুপায়ের আশ্রয় গ্রহণ করলে বা পরীক্ষার হলে কোনরূপ দুর্ব্যবহার করলে বা অসদুপায় অবলম্বন করলে বা প্রতারণার আশ্রয় নিলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধান এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা, ২০০০ এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী তাকে উক্ত পরীক্ষাসহ কমিশন কর্তৃক পরিচালিত পরবর্তী যে কোন পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা যাবে।

৩২.২ ৩২.১ এ বর্ণিত অপরাধে জড়িত সংশ্লিষ্ট প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি প্রার্থীকে চাকরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্তকরণ ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

 

৩৩.০ পরীক্ষা সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

৩৩.১ BPSC Form-1 এর তথ্যের ভিত্তিতে প্রার্থীর যাবতীয় কার্যক্রম সম্পাদিত হবে।

৩৩.২ BPSC Form-1 এ নাম, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ বা কোনরূপ গুরুতর (Substantive) ত্রুটি থাকলে পরবর্তীতে সংশোধনের কোন সুযোগ থাকবে না এবং এরূপ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে। অনলাইনে ফরম পূরণের সময় প্রতিটি তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে।

৩৩.৩ যে কোন পর্যায়ে গুরুতর অসম্পূর্ণতা (Substantively Incomplete) ধরা পড়লে প্রার্থিতা বাতিল হবে। গুরুতর (Substantive) ত্রুটি সম্পর্কিত গেজেট নোটিফিকেশন কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd পাওয়া যাবে।

৩৩.৪ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করা হবে।

 

৩৪.০ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এও পাওয়া যাবে।