জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Jagannath University Recruitment Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৬ |
Jagannath University Recruitment Circular 2026 প্রকাশিত
হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মকর্তা
ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর তথ্যমতে, ৫ম গ্রেড থেকে ২০তম গ্রেডের ১৯ টি ক্যাটাগরিতে সর্বমোট ২৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর
বয়স সর্বোচ্চ ৩২ বছরের ভেতর হতে হবে। প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
আবেদন করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৬ | Jagannath
University Recruitment Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ২৮ টি ।
আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: আগামী ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত
আবেদন ফি: ১-৮ নং গ্রেডের
পদের জন্য ৪০০ টাকা এবং ৯-১৯ নং গ্রেডের জন্য ৩০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: নগদ
অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে www.hrm.erp.jnu.ac.bd/employee_online_applicatio
এই ওয়েবসাইটে
আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| Jagannath University Recruitment Circular 2026 এর বিস্তারিতঃ
সাধারণ শর্তাবলী:
১. শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র
(প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত প্রতিলিপি, জাতীয় পরিচয়পত্র-এর সত্যায়িত প্রতিলিপি
এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে online -এ
দাখিলকৃত আবেদন ফরম-এর প্রিন্ট কপিসহ ০৮(আট) সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র ১০/১০/২০২৬ তারিখের
মধ্যে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় সকাল ৮.০০ টা হতে বিকাল
৪.০০ টা পর্যন্ত) নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে (ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি) পৌছাতে
হবে।
২. নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান
প্রতিপালিত হবে। বাছাই বোর্ডের সদস্যদের সাথে ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা
বলে গণ্য হবে।
৩. ক্রমিক ১-৮নং পদের জন্য ৪০০.০০ (চারশত)
টাকা এবং ৯-১৯ নং পদের জন্য ৩০০.০০ (তিনশত) টাকা Nagad, Rocket- এর মাধ্যমে
Payment করতে হবে।
৪. চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
৫. নিয়োগ প্রক্রিয়ায় যেকোন পর্যায়ে ত্রুটিপূর্ণ
ও অসম্পূর্ণ তথ্যাবলিসম্বলিত আবেদন দৃষ্টিগোচর হলে উক্ত আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
৬. অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র
একটি অনর্জনযোগ্য (Unattainable) যোগ্যতার (বয়স/শিক্ষাগত যোগ্যতায় বিভাগ/শ্রেণি) শর্ত
শিথিলযোগ্য।
৭. ক্রমিক ৫, ৬ ও ৭ এ বর্ণিত পদের জন্য ০১/১২/২০২১
তারিখের জবি/প্রশা-১৩(২)/২০০৮/২৫০৬ সংখ্যক এবং ২২/০১/২০২৬ তারিখে জবি/প্রশা-১৩(২)/২০০৮/৯০
সংখ্যক স্মারকের বিজ্ঞপ্তি মূলে যারা ইতোপূর্বে আবেদন করেছিলো তাদের নতুন করে আবেদন
করার প্রয়োজন নাই।
৮. পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ
সংরক্ষণ করে। কোনো পদের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তদস্থলে অন্য পদের নিয়োগপ্রার্থীকে
নিয়োগ করা যেতে পারে।
৯. বিজ্ঞাপিত পদে সরাসরি কর্মকর্তা নিয়োগের
ক্ষেত্রে প্রার্থীর সর্বমোট সক্রিয় চাকরিকাল/অভিজ্ঞতা নিরূপন করার সময় অন্য পাবলিক
বিশ্ববিদ্যালয়ে চাকরিকালের ৭৫% তবে স্ব-পদের/ফিডার পদের পূর্ণ চাকুরিকালসহ সর্বোচ্চ
১২ বছর গণনা করা হবে।
১০. কর্তপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে
যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের
কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না।
আবেদনপত্রের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত দেয়া হবে না।
১১. নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়োগকারী
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১২. লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না।



