ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নিয়োগ ২০২৬| Faridpur Zila Proshason School and College Job Circular 2026 | Biddabar

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  ০৬ এপ্রিল ২০২৬ ইং  তারিখ  ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নিয়োগ ২০২৬| Faridpur Zila Proshason School and College Job Circular 2026 প্রকাশিত হয়েছে । ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নিয়োগ ২০২৬| Faridpur Zila Proshason School and College Job Circular 2026 এর তথ্য মতে, ১০তম গ্রেডের ০৪টি ক্যাটাগরিতে সর্বমোট ০৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ এপ্রিল  ২০২৬ইং তারিখ  অনূর্ধ্ব ৩৫ বছর।

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নিয়োগ ২০২৬| Faridpur Zila Proshason School and College Job Circular 2026  এর তথ্যমতে,  অধিকাংশ পদে অনার্সসহ মাস্টার্স পাশ হতে হবে।

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নিয়োগ ২০২৬ | Faridpur Zila Proshason School and College Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ০৬টি ।

আবেদনের বয়সসীমা: ৩০ এপ্রিল  ২০২৬ইং তারিখ  অনূর্ধ্ব ৩৫ বছর।

আবেদনের সময়সীমা:  ৩০ এপ্রিল ২০২৬ইং তারিখ।

আবেদন ফি: ৫০০ টাকা

আবেদন ফি জমাদানের মাধ্যম: তারার মেলা স্কুল এন্ড কলেজ অনুকূলে পে-অর্ডার \ ব্যাংক ড্রাফট দরখাস্তের সাথে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) ,জেলা প্রশাসকের কার্যালয়,ফরিদপুর   অনুকূলে সরাসরি বা ডাকযোগে।

এই চাকরির বিবরণ

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নিয়োগ ২০২৬ | Faridpur Zila Proshason School and College Job Circular 2026 এর বিস্তারিত:

শর্তসমূহ:

(১) চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও উদ্যমী এবং শিক্ষকতার মত মহান পেশায় ব্রত, উত্তম চরিত্রের অধিকারী, অধূমপায়ী ও মূল্যবোধ সচেতন শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং শিক্ষকতার মানসিকতা সম্পন্ন প্রার্থীকে সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, বৈবাহিক অবস্থা, উচ্চতা, বয়স (৩০/০৪/২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর) ও প্রযোজ্য ক্ষেত্রে পারদর্শিতার বিষয় উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপিসহ স্বহস্তে লিখিত দরখাস্ত সভাপতি, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ/তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল/ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ ও জেলা প্রশাসক, ফরিদপুর বরাবর আবেদন করতে হবে। শিক্ষকদের পদায়নের ক্ষেত্রে জেলা প্রশাসন, ফরিদপুর এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

(২) আবেদনপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এর নিকট সরাসরি/ডাকযোগে আগামী ৩০/০৪/২০২৬ খ্রি. তারিখের মধ্যে পাঠাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল মর্মে গণ্য হবে।

(৩) 'তারার মেলা স্কুল' এর অনুকূলে প্রত্যেক পদের প্রার্থীদের ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ও উত্তোলনযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট দরখাস্তের সাথে জমা প্রদান করতে হবে।

(৪) লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে পত্র যোগে/মোবাইল এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। তবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ কিংবা চাকরি প্রদানের নিশ্চয়তা বহন করে না এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(৫) নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত, শর্ত পরিবর্তন, সংযোজন এবং বাতিলের ক্ষমতা বা পদ হ্রাস-বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

(৬) সম্পূর্ণ মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। কোন প্রকার তদবির, সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং উক্ত প্রার্থীর প্রার্থিতাও সরাসরি অগ্রহণযোগ্য হবে। কোন তথ্য গোপন করলে কিংবা তথ্যের স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করতে ব্যর্থ হলে কিংবা কোন প্রতারণার আশ্রয় নিলে প্রার্থীতা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(৭) প্রত্যেক পদের প্রার্থীদেরকে এম এস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টসহ আইসিটি দক্ষতা থাকতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় শ্রেণিকক্ষে পাঠদান (Class Demonstration) তৈরি পূর্বক প্রদর্শন করতে হবে।

(৮) এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ফরিদপুর এর ওয়েব সাইট (https://fdasc.edu.bd), তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল এর ওয়েব সাইট (www.tararmelaschool.edu.bd ) এবং জেলা প্রশাসন, ফরিদপুর এর ওয়েব সাইট (www.faridpur.gov.bd ) এ পাওয়া যাবে। প্রয়োজনে- ০১৭০১-৬৭০০০৯, ই-মেইল: adceduictfaridpur@mopa.gov.bd