ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | Biddabari

ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | Biddabari প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১০তম, ১৬তম ও ২০তম গ্রেডে সর্বমোট ৬ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০৬/১১/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগের পদ সংখ্যার হ্রাস-বৃদ্ধির অথবা নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ  

মোট পদসংখ্যা: ৬

পদের ক্যাটাগরি: ৬টি

আবেদনের বয়সসীমা: ০৬/১১/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা: ০৭ অক্টোবর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা থেকে ০৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://elbl.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: গ্রেড ১০ এর জন্য ২০০ টাকা, গ্রেড ১৬ এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ২০ এর জন্য ৫৬ টাকা।

আবেদন ফি প্রদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী:

১। কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান/আওতাধীন কোম্পানিসমূহের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা-২০২৪," এবং কর্মচারী নিয়োগের ক্ষেত্রে "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩" অনুসরণ করা হবে।

২। প্রার্থীগণকে http://elbl.teletalk.com.bd এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৩। সরকারি/আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।

৪। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শেষের তারিখে সংশ্লিষ্ট পদের পার্শ্বে উল্লেখিত বয়সের অধিক হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সি/জে এস সি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে এবং বয়সের বিষয়ে কোন রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৫। সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান/ বোর্ড হতে অর্জন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত কলেজ/বিশ্ববিদ্যালয়ের হতে হবে। বিদেশী কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি হতে সমতুল্য সনদের প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে।

৬। অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোনো পদের বিপরীতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের (ফলাফল প্রকাশের তারিখ) পরের সময়কাল হতে অভিজ্ঞতার সময়কাল বিবেচনা করা হবে।

৭। "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্ত কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩ মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের (ক্রমিক নং- ৪, ৫; ৬ এ উল্লেখিত) জন্য বয়স ৪৫ (পঁয়তাল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

ক) বিভাগীয় প্রার্থী অর্থ ঐ সকল কর্মচারীকে বুঝাবে যারা একই লাইনের এবং একই প্রতিষ্ঠানের চাকরিতে কমপক্ষে দুই বৎসর স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য; তবে তাদের চাকরিতে প্রথম নিয়োগের সময় বয়সসীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।

খ) অস্থায়ী কর্মচারী অর্থ ইএলবি পিএলসি-এ অস্থায়ী ভিত্তিতে নিযুক্তির লক্ষ্যে গঠিত উপযুক্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে/উপযুক্ত বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক ক্যাজুয়াল ভিত্তিতে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত নিযুক্ত বিদ্যমান সকল শ্রমিক, কর্মচারী এবং নিরাপত্তা প্রহরীদের বোঝাবে (০৭ নং শর্ত শুধুমাত্র কর্মচারীর পদগুলোর জন্য প্রযোজ্য)।

৮। একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র ০১ (এক) টি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

৯। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMSও ELBL এর ওয়েব সাইট www.elbl.gov.bd এর মাধ্যমে জানানো হবে।

১০। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙ্গিন প্রিন্টেড কপি, সদ্যতোলা ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, মার্কশীট/ট্রান্সক্রিপ্ট, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয় পত্র (NID/Smart Card), যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্রসহ প্রয়োজনীয় দলিলাদির মূল কপি উপস্থাপন করতে হবে। বর্ণিত দলিলাদির এক সেট ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যয়নপূর্বক দাখিল করতে হবে।

১১। প্রার্থীদেরকে লিখিত/মৌখিক/ব্যবহারিক/স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২। নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩/০৭/২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। কোটার প্রার্থীকে প্রার্থীতা প্রমাণের সকল ডকুমেন্টের মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। উক্ত ডকুমেন্টসমূহের এক সেট ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যয়নপূর্বক দাখিল করতে হবে।

১৩। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কোম্পানির ওয়েবসাইট www.elbl.gov.bd এ পাওয়া যাবে।

১৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/জাল/ মিথ্যা/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর পক্ষে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১৫। ক্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।

১৬। প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৭। কোন প্রার্থী নিয়োগ লাভের পরও তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮। সকল নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ০৬ (ছয়) মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে এবং কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে তা ০১ (এক) বছর পর্যন্ত বর্ধিত করা যাবে এবং কর্মকর্তাদের ০১ (এক) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে এবং কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে তা ০১ (এক) বছর এর বেশি সময় বর্ধিত করা যাবে।

১৯। অনলাইনে আবেদনপত্র পুরণ পদ্ধতি:

ক) ইচ্ছুক প্রার্থীগণকে http://elbl.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০৭-১০-২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।

ii) অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ: ০৬-১১-২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) পিক্সেল ও সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।

২০। এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

ক) অনলাইনে আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy রঙ্গিন প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।

খ) Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এস এম এস করে ক্রমিক নম্বর ১ হতে ৩ এ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ ২৩ টাকাসহ সর্বমোট ২২৩/- (দুই শত তেইশ) টাকা, ক্রমিক নং ৪ নং এ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ ১২ টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নম্বর ৫ ও ৬ এ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সার্ভিস চার্জ ৬ টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। ১ম SMS: ELBLUser ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে (Reply হিসেবে একটি PIN নম্বর পাওয়া যাবে)। ২য় SMS: ELBLYesPIN লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে (Reply হিসেবে User ID ও Password সহ টাকা জমাদানের প্রাপ্তি স্বীকারের SMS পাওয়া যাবে)।

গ) পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্র ও প্রাপ্ত Admit card (প্রবেশপ্রত্র) ডাউনলোড/প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা SMS/Online Notice এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে উক্ত USER ID ও PASSWORD ব্যবহার করে প্রার্থী Admit card (প্রবেশপত্র) ওয়েবসাইট (http://elbl.teletalk.com.bd) থেকে ডাউনলোড/প্রিন্ট করতে পারবেন।

২১। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে দাখিল/সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

২২। নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রমের আংশিক/ সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল/পদের সংখ্যা হৃাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন এবং এ ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

২৩। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যাতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

২৪। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।