যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Youth Development (DYD) Job Circular 2026 | পদ সংখ্যা: ১০৩টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ মার্চ ২০২৬ ইং তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Youth Development (DYD) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Youth Development (DYD) Job Circular 2026 এর তথ্য মতে, অফিস সহায়ক(২০তম গ্রেড) পদে সর্বমোট ১০৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ মে ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Youth Development (DYD) Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিঃদ্রঃ যুব উন্নয়ন অধিদপ্তরের ০৯/১১/২০২০ তারিখের ৩৪.০১.০০০০.০০৫.১১.০১৩.২০-৮৫৮ সংখ্যক স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক "অফিস সহায়ক" পদে আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Youth Development (DYD) Job Circular 2026 Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১০৩ টি।
আবেদনের বয়সসীমা: ০১ মে ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০২ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ০১ মে ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://dyd.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Youth Development (DYD) Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই পূরণ করতে হবে:
০১. ০১.০৫.২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকুরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়।
০৩. নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
০৪. চাকরির জন্য আবেদন আগামী ০২.০৪.২০২৬ তারিখ সকাল ১০.০০টা হতে ০১.০৫.২০২৬ তারিখ বিকাল ০৫:০০টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি/ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
০৫. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূল কপিসমূহ প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ:
(i) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র:
(ii) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র;
(iii) নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
(iv) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
(v) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সিলসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(vi) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান/বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র:
vii) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
( (viii) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং
(ix) ক্ষুদ্র ন-গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
০৬. বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
০৭. সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবীসহ সিল থাকতে হবে।
০৮. নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
০৯. আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১০. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
১১. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো পর্যায়ে অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভূয়া/জাল/মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২. বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.dyd.gov.bd এ পাওয়া যাবে।
১৩. লিখিত ও মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে বাছাই পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dyd.gov. bd এবং http://dyd.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
১৪. অনলাইনে আবেদন দাখিল করার নিয়মাবলি:
(ক) আগ্রহী প্রার্থীগণ http://dyd.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
ii. Online আবেদনে পরীক্ষার ফি (৫০/- টাকা) জমাদান শুরুর তারিখ ও সময় ০২.০৪.২০২৬ সকাল ১০:০০টা।
iii. Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ০১.০৫.২০২৬ বিকাল ০৫:০০টা উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০
pixel × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে। (গ) Online-এ পূরণকৃত আবেদনে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ
আবেদন Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষাসংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদন (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে
কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে যদি Applicant's copy-তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy-তে তার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে User ID দেওয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপান্ন) টাকা (পরীক্ষার ফি ৫০/- টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৫/- টাকা এবং ভ্যাট ৭৫ টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপান্ন) টাকা পরীক্ষার ফি ৫০/- টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৫/- টাকা এবং ভ্যাট ০.৭৫ টাকা। অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
প্রথম SMS: DYD
Example: DYD ABCDEF
Reply: Applicant's Name, Tk. 56/- will be charged as application fee, Your PIN is xxxxxxxxxx. To pay fee Type DYD
দ্বিতীয়
SMS: DYD
Example: DYD YES 123456789
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DYD Recruitment Application for xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXXX) বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
(চ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী কর্তৃক এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
(ছ) প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http://DYD.teletalk.com.bd এবং যুব উন্নয়ন অধিদপ্তর-এর ওয়েবসাইট http://www.dyd.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ
নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
(i) User ID জানা থাকলে:
DYD
Example: DYD Help User ABCDEF
(ii) PIN Number জানা থাকলে:
DYD
(ঝ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@ teletalk.com.bd বা টেলিটকের জবপোর্টাল-এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobs bdTeletalk এ মেসেজ-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ-এর Subject-এ Organization Name: DYD, Post Name: ***, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ঞ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৫. নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ সংখ্যা হাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/সংযোজন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।


