প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Livestock Service Circular 2026 | পদসংখ্যা ৫৩৮ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Livestock Service Circular 2026 প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ১৯তম গ্রেড ও ২০তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৩৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ১/৯/২০২৬ পর্যন্ত ১৮-৩২ বছরের ভেতর হতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর
(DLS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Livestock Service Circular 2026 | পদসংখ্যা ৫৩৮½ Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৫৩৮ টি ।
আবেদনের বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০.০০টা থেকে ০৬ অক্টোবর ২০২৬ রাত
১২.০০টা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক
প্রিপেইড সিম ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://dls.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
প্রাণিসম্পদ অধিদপ্তর
(DLS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Department of Livestock Service Circular 2026 | পদসংখ্যা ৫৩৮½ Biddabari এর বিস্তারিত:
শর্তাবলী :
১।
“প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গ্রেডেড কর্মকর্তা এবং নন-গ্রেডেড কর্মচারী)
নিয়োগ বিধিমালা, ২০২৩” অনুসারে “সিমেন ক্যারিয়ার” পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি-বিধান অনুসারে
নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
২।
মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কর্মচারী পদ নিয়োগ বিধিমালা,
২০১৯ অনুযায়ী “অফিস সহায়ক” পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
৩।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মোবাইল
ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
৪।
সকল প্রার্থীদের ক্ষেত্রে ০১/০৯/২০২৬ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স
প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৫।
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণিসম্পদ
অধিদপ্তরের www.dls.gov.bd
ওয়েবসাইটের মেনুতে “অনলাইন নিয়োগ” অপশনে অথবা http://dls.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
৬।
ক) আবেদন শুরুর তারিখ ও সময় : ১৫/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০.০০ ঘটিকা।
খ) আবেদনের শেষ তারিখ ও সময় : ০৬/১০/২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২.০০ ঘটিকা।
উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত
সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে।
৭।
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক “ক” হতে “ছ” পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সকল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে:
(ক)
অনলাইন আবেদনপত্র এবং প্রবেশপত্রের হার্ডকপি;
(খ)
সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
(গ)
সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ;
(ঘ)
জাতীয় পরিচয়পত্র;
(ঙ)
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
(চ)
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব
সনদ ও জন্ম নিবন্ধন সনদ;
(ছ)
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের
সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; শারীরিক প্রতিবন্ধী
প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমান
পদমর্যাদার কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে
সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলে সংশ্লিষ্ট
জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের কপি।
৭। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত
নিয়মাবলী ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী
প্রার্থীগণ www.dls.gov.bd অথবা http://dls.teletalk.com.bd এই
ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার
ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ
তারিখ ও সময় ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ রাত-১২:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত
প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার
মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন
ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel)
স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের
সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য
যেহেতু পরবর্তী সকল কার্যক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ Submit করার
পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত
আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে
সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এ কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Online-এ যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র
Submit করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবিসহ Application Preview দেখা যাবে। যদি
Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ
সাদা/ঘোলা) স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন জমা না দিয়ে থাকলে কেবল পুনরায়
(Web-এ) আবেদন করবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে কোন
পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন হালনাগাদ করা যাবে না, সেহেতু বিধায় আবেদন ফি
জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা
রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন
প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে
এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk
pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি এবং সার্ভিস
চার্জসহ অফেরতযোগ্য মোট ৫৬ (ছাপান্ন)/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা
দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে
submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই
গৃহীত হবে না।"
SMS নিয়মাবলী:
প্রথম SMS: DLS
Example: DLS ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK-56 will be charged as application fee. Your PIN is
12345678. To pay fee Type DLS
দ্বিতীয় SMS: DLS
Example: DLS Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for DLS
Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
http://dls.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে
(শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রের
প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে
বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password
ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক
রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময়ে
এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল
ফোন থেকে প্রার্থীর নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিম নিম্নে User ID এবং
Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে DLS
Example: DLS Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে DLS
Example: DLS Help PIN 12345678 & send to 16222.
(ঝ) বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও প্রাণিসম্পদ
অধিদপ্তর এর ওয়েবসাইট www.dls.gov.bd এ দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর
মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য
www.dls.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে
টেলিটক নম্বর থেকে ১২১ অথবা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১-৯ পর্যন্ত অথবা
alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের
জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর
মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DLS, Post
Name: * * *, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন
আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনের
প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা
কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা
পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের
পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। যদি কোন প্রার্থী-
(ক) বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের
স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন;
(খ) এইরূপ কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা
বিবাহ করিবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহেন;
(গ) ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন;
তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে
বিবেচিত হবেন না।
৯। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম,
জন্ম তারিখ ও নিজ জেলাসহ সকল তথ্য শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইন
আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।
১০। কোন প্রার্থী তথ্য গোপন করে চাকুরি
গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির কোথাও ভুল
প্রমাণিত হলে এবং অসম্পূর্ণ আবেদনপত্র/তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল হবে।
১১। নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ
প্রক্রিয়ার যে কোন পর্যায়ে পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার
করার ক্ষমতা সংরক্ষণ করে।
১২। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে
হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রতিষ্ঠানের মূলকপি দাখিল করতে হবে।
১৩। আবেদনকারীকে লিখিত/মৌখিক/ব্যবহারিক
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। সিমেন ক্যারিয়ার এবং অফিস সহায়ক
পদের নিয়োগ পরীক্ষা একই দিনে একই সময়ে গ্রহণ করা হবে।
১৫। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



