জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি নিয়োগ বিজ্ঞপ্তি | Deputy Commissioner’s Office Jhalakathi Circular | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির
জন্য জানানো যাচ্ছে যে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়,
ঝালকাঠি নিয়োগ বিজ্ঞপ্তি | Deputy Commissioner’s Office Jhalakathi Circular |
Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ২টি ক্যাটাগরিতে মোট
২ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২২-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২
বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঝালকাঠি জেলার
বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন
ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি নিয়োগ বিজ্ঞপ্তি |
District Collector Office Jhalakati Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ
তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ২টি
মোট ক্যাটাগরিঃ ২টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ২২-১০-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকা
হতে ২২ অক্টোবর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের
জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://dcjhalakathi.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি নিয়োগ বিজ্ঞপ্তি |
District Collector Office Jhalakati Circular | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের
নাগরিক ও ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোন ব্যক্তি এমন কোন ব্যক্তিকে
বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহেন, তবে
তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। বিবাহিতা মহিলা প্রার্থীগণকে
স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে।
২. সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর
বয়স ২২/১০/২০২৬খ্রি. তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের
ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের/নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন
করতে হবে।
৪. জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা
হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত
বলে গণ্য হবে।
৫. সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে
অনুষ্ঠিত হবে বিধায় একজন প্রার্থী কেবলমাত্র ০১ (এক) টি পদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ
করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল পদের আবেদন বাতিল
বলে গণ্য হবে।
৬. নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ/
তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে
না।
৭. জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ অধি
শাখার ০৫ মে, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত) অনুসরণ করা হবে।
৮. লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত সনদপত্র/কাগজপত্রের
মূল কপি প্রদর্শনসহ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি (প্রযোজ্য
ক্ষেত্রে) দাখিল করতে হবে [সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি,
পরিচিতি নম্বর (যদি থাকে) ও দাপ্তরিক ঠিকানা উল্লিখিত সিলসহ]:
(ক) সাম্প্রতিক সময়ে
তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি-০২ (দুই) কপি।
(খ) প্রার্থীর আবেদনে
উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার
সনদপত্রসহ)।
(গ) যথাযথ কর্তৃপক্ষ
কর্তৃক প্রদত্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্র।
(ঘ) জাতীয় পরিচয়পত্র।
(ঙ) ডাউনলোডকৃত প্রবেশপত্র
(ADMIT CARD) ও আবেদন পত্রের (APPLICANT'S COPY) রঙিন প্রিন্ট কপি।
(চ) বীর মুক্তিযোদ্ধা/
শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও
তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ছ) সরকারি, আধা-সরকারি
ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
অনাপত্তি সনদপত্র।
৯. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/কোটা
এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধি-বিধান অনুসরণ করা হবে।
১০. নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত
নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোন প্রার্থী কর্তৃক তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদানের
বিষয় বা দাখিলকৃত কাগজপত্র জাল/মিথ্যা/ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ
আদেশ বাতিলকরণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১. নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো
ছাড়াই জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/ সংযোজন
করাসহ বিজ্ঞপ্তিটি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১২. পদসংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা নিয়োগকারী
কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৩. অনলাইনে আবেদন ফরমপূরণ ও দাখিল সংক্রান্ত
নিয়মাবলী এবং শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
https://dcjhalakathi.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রবেশ
করে নির্ধারিত আবেদন ফরম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও জমাদানের শুরুর
তারিখ ও সময়: ২৩/০৯/২০২৬খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ
ও সময়: ২২/১০/২০২৬খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর
মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর
(দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ
সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) প্রার্থী Online-এ আবেদনপত্রে পূরণকৃত
তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র Submit করার পূর্বেই
সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের
একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়কা হিসেবে সংরক্ষণ করবেন এবং
মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি
এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট
ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন
ফি জমা না দিয়ে থাকলে পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের
পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে
প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য
ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে
প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)
টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- (বারো)
টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং নিরাপত্তা প্রহরী পদে ও অনগ্রসর নাগরিকদের জন্য
উভয় পদের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ
মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে
উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি
জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS:
DCJHALAKATHI
[Example:
DCJHALAKATHI
দ্বিতীয় SMS:
DCJHALAKATHI
[Example:
DCJHALAKATHI
(চ) প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি https://dcjhalakathi.teletalk.com.bd ওয়েবসাইটে এবং
প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু মাত্র যোগ্য প্রার্থীদের) যথা সময়ে জানানো
হবে। Online-এ পূরণকৃত আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত
যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা,
SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম (ভেন্যু) ইত্যাদি
তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থীকে প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী এই প্রবেশপত্রটি
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য
ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর
থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
(i) User ID জানা থাকলে:
DCJHALAKATHI
[Example:
DCJHALAKATHI
(ii) PIN Number জানা থাকলে:
DCJHALAKATHI
[Example:
DCJHALAKATHI
(ঝ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে
আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে
প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন
অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল
বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে
প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
যাবে।
১৪। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত
যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে
হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার জন্য অনুরোধ
করা হলো।



