জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি | District Collector Office Noakhali Recruitment Circular | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির
জন্য জানানো যাচ্ছে যে গত ১৩ অক্টোবর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী
নিয়োগ বিজ্ঞপ্তি | District Collector Office Noakhali Recruitment Circular |
Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৪টি ক্যাটাগরিতে ২০তম
গ্রেডে মোট ২২ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২৬-১১-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক
ও নোয়াখালী জেলার বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে
নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র
গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত
বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি |
District Collector Office Noakhali Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ
তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ২২
মোট ক্যাটাগরিঃ ৪
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ২৬-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২
বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৬ নভেম্বর
২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://dcnoakhali.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ
বিজ্ঞপ্তি | District Collector Office Noakhali Recruitment Circular | Biddabari
এর
বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের
স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর
স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৩. প্রার্থীর বয়সসীমা ২৬/১১/২০২৬খ্রি. তারিখে
১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র
দাখিল/ প্রদর্শন করতে হবে। উল্লেখ্য যে, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য
হবে না।
৫. কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ পরিপত্র/বিধি-বিধান
অনুসরণ করা হবে।
৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক
পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি উপস্থাপন/দাখিল করতে হবে:
(ক) অনলাইনে পূরণকৃত
আবেদনপত্রের কপি (Applicant’s copy) ও (Admit Card);
(খ) শিক্ষাগত যোগ্যতার
প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র;
(গ) পৌরসভার মেয়র/ইউপি
চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে;
(ঘ) জাতীয় পরিচয়পত্রের
মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও
হয়নি তাদেরকে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন জন্মনিবন্ধন সনদ
মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে;
(ঙ) কোটা দাবির সমর্থনে
প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের
সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
(চ) কোটার স্বপক্ষে
প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র; যেমন-
(i) মুক্তিযোদ্ধা,
শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের
ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত;
(ii) শারীরিক প্রতিবন্ধী
ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা
অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/কার্ড;
(iii) শারীরিক প্রতিবন্ধী
হলে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত
সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ;
(iv) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
সম্প্রদায়ভুক্ত হলে জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ। এবং
(v) জাত হরিজনের
ক্ষেত্রে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাত হরিজন সনদ।
(ছ) প্রথম শ্রেণির
গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(জ) প্রশিক্ষণের
সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
(ঝ) যথাযথ কর্তৃপক্ষ
কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); ও
(ঞ) অভিজ্ঞতার সনদপত্র
(যদি থাকে)
৭. মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্ত নির্বাচিত
প্রার্থীকে দেশের প্রচলিত আইন অনুসারে ওয়ারিশ সনদ দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা
জীবিত থাকলে ওয়ারিশ সনদে তার প্রতিস্বাক্ষর থাকবে এবং মুক্তিযোদ্ধা জীবিত না থাকলে
ওয়ারিশ সনদে কমপক্ষে ০১(এক) জন ওয়ারিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে। কোনো মুক্তিযোদ্ধার
ওয়ারিশ অসত্য তথ্য সংবলিত ওয়ারিশ সনদ গ্রহণ করলে তা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে
প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
৮. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে
মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও কাগজপত্রের
সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা) ছায়ালিপি ০১(এক) সেট মৌখিক পরীক্ষা
গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার
সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে।
৯. নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ
জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১০. সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা
সংরক্ষণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবির
স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে
তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ/প্রমাণক বিবেচনা/গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার
বোর্ড/নির্বাচনি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ
কর্তৃক যাচাইয়ে উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে।
১১. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ ও বিলম্বে
প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১২. নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত
হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
১৩. লিখিত/মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.noakhali.gov.bd মাধ্যমে জানানো
হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
১৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক
পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
১৫. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য
কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
১৬. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী
কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ
করেন।
১৭. আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন
করা যাবে না।
১৮. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো
শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ
করেন।
১৯. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি/শর্তাবলি:
(ক) আগ্রহী প্রার্থীগণ http://dcnoakhali.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র
পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র
পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬/১০/২০২৬খ্রি.; সকাল ১০.০০টা।
(ii) Online-এ আবেদনপত্র
জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/১১/২০২৬খ্রি.; বিকাল ৫.০০টা।
(iii) উক্ত সময়সীমার
মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২
(বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid Mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার
ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন
ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০
pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর
৬০ KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের
একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন
এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দেবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক
ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট
ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায়
আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's
copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর
সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।
Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে যা ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত
পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid Mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুইটি) SMS করে আবেদন
ফি ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য
মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে
উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা
না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DCNOAKHALI<space>User
ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCNOAKHALI ABCDEF
Reply: Applicant's Name, Tk. 56/- Will
be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCNOAKHALI
Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DCNOAKHALI<space>Yes<space>PIN
লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCNOAKHALI YES 12345678 and
send to 16222.
Reply: Congratulations Applicant's
Name, payment completed successfully for DCNOAKHALI Application for post
xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)
(চ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত
মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি
সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম
ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী
প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই
প্রদর্শন করবেন।
(জ) শুধু Teletalk Pre-paid মোবাইল ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
(i) User ID জানা
থাকলে: DCNOAKHALI<space>Help<space>User ID লিখে Send করতে হবে 16222
নম্বরে।
Example:
DCNOAKHALI Help User 12345678 Send to 16222
(ii) PIN Number
জানা থাকলে: DCNOAKHALI<space>Help<space>PIN No লিখে Send করতে হবে
16222 নম্বরে।
Example: DCNOAKHALI
Help PIN 12345678 Send to 16222
(ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী
নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত
হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও নোয়াখালী জেলার
ওয়েবপোর্টাল www.noakhali.gov.bd এবং http://dcnoakhali.teletalk.com.bd অথবা বাংলাদেশের
একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য
www.noakhali.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ট) Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে
যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dcnoakhali@mopa.gov.bd ই-মেইল এ যোগাযোগ
করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর subject-এ Organization Name: DCNOAKHALI, Post
Name: *****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ঠ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের
ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল
তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা
ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায়
অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা
বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
২০. Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত
যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের জন্য
অপেক্ষা না করে হাতে সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া
হচ্ছে।



