চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Chapainababganj Deputy Commissioner’s Office Circular | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২ অক্টোবর ২০২৬ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Chapainababganj Deputy Commissioner’s Office Circular | Biddabari প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬তম থেকে ২০তম গ্রেডে সর্বমোট ১৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১/৯/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগের পদ সংখ্যার হ্রাস-বৃদ্ধির অধিকার সংরক্ষণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি |
Chapainababganj Deputy Commissioner’s Office Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:
মোট পদসংখ্যা: ১৭
মোট ক্যাটাগরি: ৬টি
আবেদনের বয়সসীমা: ০১/০৯/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা থেকে ১৪ অক্টোবর ২০২৬
বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://dcchnganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: গ্রেড ১৬ এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ২০ এর জন্য ৫৬ টাকা।
আবেদন ফি প্রদানের
মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে আবেদন
ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি |
Chapainababganj Deputy Commissioner’s Office Circular | Biddabari এর বিস্তারিতঃ
০২। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত
শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত এবং যোগদানকৃত
প্রার্থীদের বেতন ও ভাতাদি 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬' এর ১০ নং অনুচ্ছেদে
বর্ণিত বিধান সাপেক্ষে প্রদেয় হবে।
(খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ
জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(গ) সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১.০৯.২০২৬ খ্রি. তারিখে
বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(ঘ) আবেদনকারীকে চাকুরির আবেদন ফর্মে (Applicant's Copy)
সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত
হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত
করার সুযোগ থাকবে না। এছাড়াও অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ
করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
(ঙ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত
প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত/বিভাগীয়
প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status- এ স্ব
স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে
সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি
(NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
(চ) নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি, নীতিমালাসহ
সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে
তা অনুসরণ করা হবে।
(ছ) এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শূন্য পদ পূরণে 'জেলা
প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ (সংশোধনী
২০২৪)' অনুসরণ করা হবে।
(জ) একজন প্রার্থী উপরিউক্ত পদের যে কোনো ০১ (এক) টিতে আবেদন
করতে পারবেন।
(ঝ) কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে
উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ
করেন।
(ঞ) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত
বলে গণ্য হবে। আবেদনকারীগণকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায়
উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
০৩। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dcchnganj.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র
পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার
ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪.০৯.২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ
তারিখ ও সময়: ১৪.১০.২০২৬ খ্রি. বিকাল ৪:০০ টা।
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত
প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে
যেকোন Teletalk Pre-paid মোবাইল নম্বর হতে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে
পারবেন
(খ) Online আবেদনপত্রে আবশ্যিকভাবে প্রার্থী তার সম্প্রতি
(আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০)
pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল
কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল
তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট
কপি পরীক্ষা সংক্রান্ত যে-কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার
সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং
Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত
একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট
ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায়
আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের
সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর
সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক
রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া
থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো
Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ০১, ০২ ও ০৩ নম্বর ক্রমিকের
পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ)
১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য); ০৪, ০৫ ও ০৬ নম্বর ক্রমিকের
পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ)
৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা
দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা
ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা
(অফেরতযোগ্য) অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের
সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র
কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DCCHNGANJ
Example: DCCHNGANJ ABCDEF
Reply (ক্রমিক নম্বর ০১ হতে ০৩ নম্বর পদের জন্য): Applicant's
Name, Tk. 112 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To
pay fee Type DCCHNGANJ
Reply (ক্রমিক নম্বর ০৪ হতে ০৬ নম্বর পদের জন্য)/ক্রমিক নম্বর
০১ হতে ০৬ নম্বরের জন্য সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা: Applicant's
Name, Tk. 56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay
fee Type DCCHNGANJ
দ্বিতীয় SMS: DCCHNGANJ
Example: DCCHNGANJ YES xxxxxxxx and send
to 16222.
Reply: Congratulations Applicant's Name,
Payment completed successfully for DCCHNGANJ Application for post xxxxxxxx User
ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcchnganj.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের
কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর Website: https://chapainawabganj.gov.bd এবং প্রার্থীর মোবাইল
ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে
প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে,
বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে
যথাযথ অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী
পরবর্তীকালে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি
তথ্যসংবলিত প্রবেশপত্র Download পূর্বক Print (রঙিন) করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত
SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
i. User ID জানা থাকলে:
DCCHNGANJ
Example: DCCHNGANJ Help
User ABCDEF
ii. PIN Number জানা থাকলে:
DCCHNGANJ
Example: DCCHNGANJ
(ঝ) পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ
এর ওয়েবসাইট https://chapainawabganj.gov.bd-এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য দেখা যাবে। এছাড়া, QR Code স্ক্যান-এর মাধ্যমে
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ও https://dcchnganj.teletalk.com.bd ওয়েবসাইট সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে
121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে
যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল-এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk-এ মেসেজ-এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ-এর Subject- Organization Name: DCCHNGANJ, Post
Name, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন
অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক
এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে
বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন
করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা
হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৪। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন/দাখিল
করতে হবে:
(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)
(খ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ
সনদসমূহের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট
বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের
মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত
নাগরিকত্ব সনদপত্র।
(ঘ) জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি অবশ্যই
মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
(ঙ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ
কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা
নির্বাহী অফিসার/জেলা প্রশাসক এর দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচয়পত্র
বিষয়ক সনদপত্র।
(ছ) সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে। (প্রযোজ্য ক্ষেত্রে)।
(জ) এছাড়াও পূরণকৃত Application Form সহ সকল সনদপত্র ও অন্যান্য
কাগজপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী
কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিযুক্ত সিল থাকতে হবে।
৫। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী
তার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে
না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত
হবেন। কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ/প্রমাণক বিবেচনা/গ্রহণের ক্ষেত্রে
সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক
যাচাইয়ে উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে।
৬। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর
অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না।
৭। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয় ভবিষ্যতে
পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।



