বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Public Administration Training Centre Circular | পদসংখ্যা ৩৯ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৫ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Public Administration Training Centre Circular | পদসংখ্যা ৩৯ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৯টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৩৯ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ
বিজ্ঞপ্তি | Bangladesh Public Administration Training Centre Circular | পদসংখ্যা
৩৯ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৩৯টি
মোট ক্যাটাগরিঃ ৯টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে
হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা
হতে ৭ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ৯ম থেকে ১০তম গ্রেডের জন্য ২২৩ টাকা, ১১তম
থেকে ১২তম গ্রেডের জন্য ১৬৮ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা, ১৭তম থেকে
২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://bpatc.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ
বিজ্ঞপ্তি | Bangladesh Public Administration Training Centre Circular | পদসংখ্যা
৩৯ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীদের
বয়সসীমা ১৮-৩২ বছর (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে)।
২। ছকে বর্ণিত ক্রমিক ১ ও ২ এর প্রার্থীদের
বাংলা ও ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তি, গবেষণা পদ্ধতি, উপস্থাপনা, প্রতিবেদন ইত্যাদি
বিষয়ে পারদর্শী হতে হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (শাঁট/অফিসেক্স) পরীক্ষায়
অংশগ্রহণ করতে হবে। দেশ-বিদেশি জার্নালে পাবলিকেশন আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার
দেয়া হবে।
৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং
মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।
৪। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি
কর্পোরেশন এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র/কাউন্সিলর কিংবা
সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
৫। গাড়িচালক পদের ক্ষেত্রে প্রার্থীর ভারী
ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীদেরকে এ বিষয়ে
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৬। সরকারের জারিকৃত অন্যান্য কোটা দাবীর সমর্থনে
প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র দাখিল করতে হবে।
৭। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা
ও বীরঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রমাণকের মূলকপি
মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৮। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা
ও বীরঙ্গনার সন্তান হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা মুক্তিযোদ্ধা,
শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সনদের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি
কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সম্পর্ক সনদের
সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৯। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান
এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
১০। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের
জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি
এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
১২। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও
বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ লোক-প্রশাসন
প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা-এর নিজস্ব ওয়েবসাইট www.bpatc.gov.bd এবং https://bpatc.teletalk.com.bd অথবা রাষ্ট্রীয়
মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করে অথবা টেলিটকের জবপোর্টাল
https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও পাওয়া যাবে।
১৪। Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে
টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd অথবা diradmin@bpatc.gov.bd এই ই-মেইলে যোগাযোগ
করা যাবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী:
ক. পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bpatc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র
পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান
শুরুর তারিখ ও সময়: ১৭/১০/২০২৬ খ্রি. বিকাল ০৪.০০টা।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও
সময়: ০৭/১১/২০২৬ খ্রি. বিকাল ৪.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস
এর মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
এসএমএস প্রেরণের নমুনা নিম্নরূপ:
প্রথম SMS: BPATC<space>User ID লিখে
Send করতে হবে ১৬২২২ নম্বরে।
দ্বিতীয় SMS:
BPATC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
খ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর
মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত
মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি
সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
গ. প্রার্থী SMS-এ প্রেরিত User ID এবং
Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী
প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে
অবশ্যই প্রদর্শন করবেন।
ঘ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন
থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, এবং PIN পুনরুদ্ধার
করতে পারবেন।
(i) User ID জানা থাকলে:
BPATC<space>Help<space>User<space>User
ID & Send to ১৬২২২।
(ii) PIN Number জানা থাকলে:
BPATC<space>Help<space>PIN<space>PIN
No & Send to ১৬২২২।
ঘোষণা: প্রার্থীকে আবেদনপত্রে
ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল
তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা
ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায়
অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল
করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



