বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Forest Industries Development Corporation Circular 2026 | পদসংখ্যা ১১২ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh
Forest Industries Development Corporation Circular 2026 প্রকাশিত
হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ১১তম গ্রেড থেকে ১৬তম গ্রেডের ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ১১২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর
বয়স ১৮-৩২ বছরের ভেতর হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন
কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Forest Industries Development Corporation
Circular 2026 | পদসংখ্যা ১১২½ Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১১২ টি ।
আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০.০০টা থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল
০৪.০০টা পর্যন্ত
আবেদন ফি: ১-২ নং গ্রেডের
পদের জন্য ১৬৮ টাকা এবং ৩-৬ নং গ্রেডের জন্য ১১২ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক
প্রিপেইড সিম ব্যবহার করে এসএমএস করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: চাকুরী প্রত্যাশীদের অনলাইনে https://bfidc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন
কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Forest Industries Development Corporation
Circular 2026 এর বিস্তারিতঃ
অনলাইনে আবেদনপত্র পূরণ
সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
১। ০১/০৯/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে
হতে হবে।
২। অনলাইন আবেদনের নিয়মাবলি:
ক. প্রার্থীকে https://bfidc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯/০৯/২০২৬ খ্রি.
সকাল ১০:০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৯/০৯/২০২৬ বিকাল
৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থী Online-এ আবেদনপত্র Submit-এর সময়
থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা
দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী
তাঁর স্বাক্ষর (৩০০×৮০ pixel) ও সদ্য তোলা রঙিন ছবি (৩০০×৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত
স্থানে upload করবেন। স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB, ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB হতে
হবে;
৩। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে
সকল কার্যক্রমে ব্যবহার হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত
সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;
৪। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট
কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন;
৫। SMS প্রেরণের নিয়মাবলি
ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র
(Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে
আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে।
আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's
copy পাবেন। উক্ত Applicant's copy-তে কোনো ভুল থাকলে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ/আংশিক)
বা স্বাক্ষর অস্পষ্ট বা সঠিক না থাকলে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন
ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তনের সুযোগ থাকবে না। তাই, আবেদন
ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল
তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে
একটি User ID নম্বর দেওয়া হবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিয়োগ প্রক্রিয়াতে
যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি
বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১ ও ২ নং পদের জন্য ১৬৮/- (একশত আটষট্টি) টাকা
(অফেরতযোগ্য); ৩, ৪, ৫ ও ৬ নং পদের জন্য নিয়োগ ফি বাবদ ১১২/- (একশত বারো) টাকা
(অফেরতযোগ্য); অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে, সকল গ্রেডের অনুসারে
(ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ
৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা সহ মোট ৫৬/-
(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য,
Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া
পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: BFIDC User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BFIDC ABCDEF
Reply: Applicant’s Name,
168/- or 112/- or 56/- will be charged as application fee. Your 8-digit unique
PIN (for example: 12345678). To pay fee Type BFIDC Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BFIDC Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BFIDC YES 12345678
Reply: Congratulations!
Applicant’s Name, payment completed successfully for BFIDC Application for post
xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx).
৬। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bfidc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে
(যোগ্য প্রার্থীকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল
ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক
সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
৭। SMS-এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র
ডাউনলোড করে রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের
সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
৮। টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থী নিম্নলিখিত
SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলেঃ
BFIDC Help User User ID & Send to 16222.
Example: BFIDC Help User ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলেঃ
BFIDC Help PIN PIN No & Send to 16222.
Example: BFIDC Help PIN 12345678 & send to 16222.
৯। নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বিএফআইডিসি’র ওয়েবসাইট
(https://bfidc.gov.bd) এবং https://bfidc.teletalk.com.bd অথবা QR code স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল
https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
১০। Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর
থেকে ১২১ অথবা https://alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের
ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk-এর মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে (ই-মেইলের
subject-এ organization Name: BFIDC, Post Name: ***, Applicant's User ID,
Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
১১। ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে
এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং
সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা ভবিষ্যতে কোনো অযোগ্যতা ধরা
পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায়
অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ পরবর্তী যেকোনো পর্যায়ে প্রার্থিতা/নিয়োগ
বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১২। প্রার্থীর যোগ্যতা
যাচাই: ** প্রার্থী কর্তৃক প্রদত্ত
তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, বা বিজ্ঞপ্তিতে দেওয়া ন্যূনতম শর্তের সাথে
অসামঞ্জস্যপূর্ণ পাওয়া গেলে বা পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হলে কিংবা পরীক্ষায়
নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো
প্রার্থীকে প্রার্থিতা পরীক্ষাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা
কর্তৃপক্ষ সংরক্ষণ করে;
১৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত
প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার
সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে;
১৪। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় ও স্থান এসএমএস-এর
মাধ্যমে এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইট https://bfidc.gov.bd-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসএমএস-এ প্রদত্ত
User ID এবং Password ব্যবহার করে উল্লিখিত লিংক থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না;
১৫। আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নলিখিত
কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত
অনুলিপি (০১ সেট) জমা করতে হবেঃ
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র;
খ) জাতীয় পরিচয়পত্র;
গ) প্রার্থী যে ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশনের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান অথবা প্রশাসক / পৌরসভার মেয়র অথবা প্রশাসক / সিটি কর্পোরেশনের মেয়র অথবা
ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
ঙ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ
/ প্রমাণপত্রের সত্যায়িত হার্ডকপি;
চ) Online-এ আবেদনপত্রের Applicant’s Copy;
১৬। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য
কোনো প্রকার টিএ / ডিএ প্রদান করা হবে না।
১৭। নিয়মিত বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
(প্রশাসন) এবং নিয়ম বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) পদে লিখিত,
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি
প্রদর্শন করতে হবে;
১৮। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং
পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো পরিবর্তন হলে তা অনুসরণ করা হবে।
১৯। কর্তৃপক্ষ প্রয়োজনীয় যে কোনো শর্ত সংযোজন, সংশোধন
এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তিতে
বর্ণিত পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধির
ক্ষমতা সংরক্ষণ করেন।
* শেষ তারিখ ও সময়ের জন্য
অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান
করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।



