বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Water Development Board Recruitment Circular | পদসংখ্যা ৮৭৯ | Biddabari

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Water Development Board Recruitment Circular | পদসংখ্যা ৮৭৯ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৫ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Water Development Board Recruitment Circular | পদসংখ্যা ৮৭৯ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৪টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৮৭৯ জনকে নিয়োগ প্রদান করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এটি পুনঃবিজ্ঞপ্তি হওয়ায় যারা পূর্বে আবেদন করেছেন, তাদের আবেদন করার প্রয়োজন নাই।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Water Development Board Recruitment Circular | পদসংখ্যা ৮৭৯ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৮৭৯টি

মোট ক্যাটাগরিঃ ৪টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকা হতে ০৪ জানুয়ারি ২০২৭ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ৯ম গ্রেডের জন্য ২০০ টাকা, ১৬তম গ্রেডের জন্য ১০০টাকা এবং  ২০তম গ্রেডের জন্য ৫০টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে www.jobs.bwdb.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং Online মাধ্যম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Water Development Board Recruitment Circular | পদসংখ্যা ৮৭৯ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। ইতোপূর্বে স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০০৭.২৪-২৭৭; তারিখঃ ০৩ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ এবং স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০০১.২৫-৩২০; তারিখঃ ০৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক (প্রশাসন); স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০১৭.২০-৪৭৭; তারিখঃ ২৮-০৬-২০২০ খ্রিঃ এবং স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০০২.২৫-১৩১১; তারিখঃ ১৭-০৮-২০২৫ খ্রিঃ মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট; স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০০১.২৪-১৩৬; তারিখঃ ৩১-০১-২০২৪ খ্রিঃ এবং স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০০১.২৫-৩২০; তারিখঃ ০৬-০৩-২০২৫ খ্রিঃ মোতাবেক প্রকাশিত হিসাব করণিক এবং স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০১০.২৫-১২৭৭; তারিখঃ ১০-০৮-২০২৫ খ্রিঃ মারফত প্রকাশিত অফিস সহায়ক এর নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনকারীদের স্ব স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

২। উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে। উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪.১৪১; তারিখঃ ২৩ জুলাই ২০২৪ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

৩। আবেদন দাখিলের শেষ তারিখ ০৪/০১/২০২৭ খ্রিঃ, সোমবার (বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত)।

৪। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৫। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং- ১ এ উল্লিখিত পদের জন্য অফেরতযোগ্য ২০০/- (দুইশত) টাকা, ক্রমিক নং- ২, ৩ এ উল্লিখিত পদের জন্য অফেরতযোগ্য ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং- ৪ এ উল্লিখিত পদের জন্য অফেরতযোগ্য ৫০/- (পঞ্চাশ) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো'র Online Recruitment Portal (www.jobs.bwdb.gov.bd) এ login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।

৬। Online-এ আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা যে কোন পর্যায়ে কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে; এমনকি চাকুরী হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবো'র কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ নির্দেশাবলীঃ

১। Online-এ আবেদনপত্র পূরণ/দাখিল এবং পরীক্ষার ফি জমাদানোর সময়সীমাঃ আগামী ০৩/১২/২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকা হতে ০৪/০১/২০২৭ খ্রিঃ, সোমবার বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেয়া যাবে। ০৪/০১/২০২৭ খ্রিঃ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য। Appeared/চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনক্রমেই আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।

 

২। বয়সসীমাঃ ০১/১১/২০২৬ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে এস.এস.সি./সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসা পত্র/অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩। লিখিত পরীক্ষা ও প্রবেশপত্রঃ প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪। মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে বাপাউবো'র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

৫। প্রার্থীর ছবিঃ প্রার্থীকে সদ্য তোলা রঙ্গিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোন কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখ মন্ডল সম্বলিত রঙ্গিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, সদ্য তোলা রঙ্গিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৬। ডকুমেন্ট দাখিল সংক্রান্তঃ আবেদনের সময় অন-লাইনে কোন প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় "প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা" কলামে উল্লিখিত সনদপত্র-নম্বরপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। তাছাড়া, জাতীয় পরিচয় পত্র (NID), নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়াও, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে।

৭। ছাড়পত্র/অনাপত্তিপত্র সংক্রান্তঃ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অফিশিয়াল সীল, স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র গ্রহণ করার পর Online-এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত অনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৮। একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী login করে আবেদন না করার পরামর্শ দেয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও Payment সংক্রান্ত কোন জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৯। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম (Payment সহ) সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে। প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার-০২-২২২২৩০০৩৩ তে যোগাযোগ করা যেতে পারে।