বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Post Office Recruitment Circular | পদসংখ্যা ১৯৫ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৮ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Post Office Recruitment Circular | পদসংখ্যা ১৯৫ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৮টি ক্যাটাগরিতে ১৪তম থেকে ১৬তম গ্রেডে মোট ১৯৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ৩০-১২-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি |
Bangladesh Post Office Recruitment Circular | পদসংখ্যা ১৯৫ | Biddabari এর গুরুত্বপূর্ণ
তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ১৯৫টি
মোট ক্যাটাগরিঃ ৮টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের
বয়স ৩০-১২-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ৩০ নভেম্বর ২০২৬
তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১১২ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে
https://pmgcc.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি |
Bangladesh Post Office Recruitment Circular | পদসংখ্যা ১৯৫ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
০১। প্রার্থীর বয়সসীমা: ৩০-১২-২০২৬ খ্রি.
তারিখে ১৮-৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য
হবে না।
০২। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত
সর্বশেষ বিধিবিধান, কোটাপদ্ধতি এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন
হলে তা অনুসরণ করা হবে।
০৩। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত
প্রার্থীর সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate-এর
ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
০৪। আবেদনকারীকে তার সঠিক (সর্বশেষ) অর্জিত
শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে
তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে
না।
০৫। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদসমূহ
পূরণের ক্ষেত্রে "বাংলাদেশ পোস্ট অফিস (গেজেটেড ও ননগেজেটেড কর্মকর্তা ও কর্মচারী)
নিয়োগ বিধিমালা, ২০১৫" এবং "মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর
এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯"-এর নির্দেশনা অনুসরণ করা হবে।
০৬। সকল পদের প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত
ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে MCQ টাইপ বাছাই পরীক্ষায়
অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)
ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
০৭। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই
নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি
জমা দিতে হবে:
(ক) অনলাইনে পূরণকৃত Application Form;
(খ) সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট
সাইজের রঙিন সত্যায়িত ছবি;
(গ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং প্রযোজ্য
ক্ষেত্রে লাইসেন্স/অভিজ্ঞতা সনদ;
(ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ/ছাড়পত্র;
(ঙ) বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক
হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
(চ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
(ছ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার
পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা
(বীরাঙ্গনা) এর উপযুক্ত/যথাযথ সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের
ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধা/শহিদ
মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার পুত্র-কন্যার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র;
(জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীর
ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ;
(ঝ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে
সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত
সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ;
(ঞ) তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সিভিল
সার্জন কর্তৃক প্রদত্ত সনদ।
০৮। প্রার্থী কর্তৃক কোনো তথ্য বা দাখিলকৃত
কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ
প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর
আবেদন/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক
না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার প্রতিশ্রুতিবদ্ধ
হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো
সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন
তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
১০। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)
ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১। বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্য পদের সংখ্যা
হ্রাস/বৃদ্ধি বা বাতিল এমনকি কোনোমতে কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া
স্থগিত/বাতিল/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এছাড়া একাধিক
পদের/সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই দিনে ও একই সময়ে গ্রহণের ক্ষমতাও কর্তৃপক্ষ
সংরক্ষণ করেন।
১২। যে-সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা
চলমান আছে সে সকল পদ সংরক্ষণ করা হয়েছে।
১৩। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলী
ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://pmgcc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র
পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি
জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০-১১-২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ
ও সময়: ৩০-১২-২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে sms এ পরীক্ষার
ফি জমা দিতে পারবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন
ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ
60KB হতে হবে।
(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের
একটি প্রিন্ট কপি পরীক্ষাসংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং
মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক
ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit সম্পন্ন করা প্রার্থী
একটি user ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি
Applicant's copy-তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সাদা/ঘোলা)
বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে পুনরায় (ওয়েবে) আবেদন
করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's
copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর
সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ
করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার
করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে
০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত প্রতিটি পদের জন্য
আবেদন ফি ১০০/- (একশত) টাকা+ Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য)
১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং সকল গ্রেডের পদের ক্ষেত্রে
অনগ্রসর শ্রেণির নাগরিক প্রার্থীর জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও
Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন)
টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,
"Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া
পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: PMGCC<Space>User ID লিখে
Send করতে হবে 16222 নম্বরে।
Example: PMGCC ABCDEF & send to
16222
Reply: Applicant's name, TK-112/56 will
be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type PMGCCYes
PIN and send to 16222
দ্বিতীয় SMS: PMGCC<Space>Yes<Space>PIN
লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PMGCC Yes 1234567
Reply: Congratulations! Applicant's
name, Payment completed successfully for PMGCC Application for (post name) User
ID is (ABCDEF) and password (xxxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://pmgcc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর
মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় যোগাযোগ
সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্যসম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে রাখবেন।
প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার
সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
(i) User ID জানা থাকলে:
PMGCC<Space>Help<Space>User<Space>User
ID & Send to 16222.
Example: PMGCC Help User ABCDEF &
Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে:
PMGCC<Space>Help<Space>PIN<Space>PIN
NO & Send to 16222.
Example: PMGCC Help PIN 12345678 &
Send to 16222
(ঝ) বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও পোস্টমাস্টার
জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা-এর ওয়েবসাইট https://pmgcc.bdpost.gov.bd/ -এ বিজ্ঞপ্তিসহ
এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd
ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া
যাবে।
(ঞ) নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য
তথ্য https://pmgcc.bdpost.gov.bd ওয়েবসাইট হতে জানা
যাবে।
(ট) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক
নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা pmgcentral.r2026@gmail.com ই-মেইলে যোগাযোগ
করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল-এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজের মাধ্যমে
যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: POSTMASTER
GENERAL, CENTRAL CIRCLE (PMGCC), Post Name: ***** Applicant's User ID ও Contact
Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ঠ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন
আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের
প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো
অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায়
নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
যাবে।
১৫। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি
এমন যে-কোনো বিষয়ে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৬। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত
যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শেষ
তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও
আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
যে-কোনো
ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।



