বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ১৪ তম গ্রেডে অসংখ্য পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১লা সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ (কর্মরত কনস্টেবল ও নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর) থেকে সর্বোচ্চ ২২ বছর এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনকারী অবশ্যই অবিবাহিত হতে হবে।
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা : অসংখ্য।
আবেদন ফি: ৪৮ টাকা থেকে ১১২ টাকা।
আবেদনের বয়সসীমা: ১লা সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ (কর্মরত কনস্টেবল ও নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর) থেকে সর্বোচ্চ ২২ বছর এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ ইং তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://police.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 এর বিস্তারিত:
৩. অনলাইনে আবেদনের নিয়মাবলি:
৩.১ প্রথম ধাপ:
৩.১.১ http://police.teletalk.com.bd -এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;
৩.১.২ অনলাইনে আবেদনের সময়সীমা ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে:
৩.১.৩ আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি User ID পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪৮/- (আটচল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;
৩.১.৪ Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x গ্রন্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে:
৩.১.৫ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে:
৩.১.৬ প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
৩.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।
৩.২ দ্বিতীয় ধাপ:
প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে কমপক্ষে ৪৮/- (আটচল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS send করতে হবে:
প্রথম এসএমএস (SMS): ASI<Space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে:
Example: ASI ABCDEF
Reply: Applicant's Name, TK (48/-) will be charged as service charge for the application of Cadet ASI (Unarmed) Recruitment Exam 2026. Your PIN is xxxxxxxxxx (10 digits). To pay service charge type ASI<Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় এসএমএস (SMS): ASI<Space> Yes<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে:
Example: ASI YES 1234567890
Reply: Congrats! Applicant's Name, Your payment has been successfully completed for the application of Cadet ASI (Unarmed) Recruitment Exam 2026. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxxx).
৩.৩ হেল্পলাইন:
৩.৩.১ শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে:
ক. User ID জানা থাকলে ASI<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example: ASI Help User ABCDEF & Send to 16222
খ. PIN Number জানা থাকলে ASI<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222
Example: ASI Help PIN 1234567890 & Send to 16222
৩.৩.২ অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করে প্রথমে ৮, অত:পর ১-এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।
১৭. সাধারণ নির্দেশনাবলি:
১৭.১ কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন:
১৭.২ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া/যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং
১৭.৩ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
১৭.৪ প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা এর অনুকূলে ইস্যুকৃত প্রমাণকসমূহ যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না:
১৭.৫ ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/-প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুতি/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে:
১৭.৬ কোনো প্রার্থী পুলিশ বাহিনী/অন্য কোনো নিয়মিত বাহিনী/যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মর্মে বিবেচনা করা হবে:
১৭.৭ নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সফলভাবে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে;
১৭.৮ অনলাইন আবেদনফরমে উল্লিখিত প্রার্থীর মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে: এবং
১৭.৯ প্রার্থীদের PET, লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।



