বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Parjatan Corporation (BPC) Circular | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Parjatan Corporation (BPC) | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৫টি ক্যাটাগরিতে ৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি: তারিখে পদভেদে সর্বোচ্চ ৩২ থেকে ৪০ বছর হতে পারে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh
Parjatan Corporation (BPC) Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ
তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৫
মোট ক্যাটাগরিঃ ৫টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি:
তারিখে পদভেদে সর্বোচ্চ ৩২ থেকে ৪০ বছর হতে পারে।
আবেদনের সময়সীমাঃ ২৮/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১০.০০ টা থেকে
২৭/১০/২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ০৫.০০ টা পর্যন্ত।
আবেদনের ফিঃ ক্রমিক নং ১-৪ এর জন্য মোট ২২৩ টাকা এবং
ক্রমিক নং ৫ এর জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://parjatan.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh
Parjatan Corporation (BPC) Circular | Biddabari এর বিস্তারিতঃ
২। শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি:
ক. এসএসসি/সমমান পরীক্ষা পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স
প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
খ. এ নিয়োগের ক্ষেত্রে ২৩ জুলাই ২০২৪ খ্রি. তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর
বিধি-১ শাখার কোটা পদ্ধতি সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন নং: ০৫.০০.০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১
প্রযোজ্য হবে;
গ. আবেদনকারীকে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর
মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের কপি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতার
বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সার্টিফিকেট এর সত্যায়িত কপি এবং প্রমাণক হিসেবে ইউনিয়ন
পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সম্পর্ক
সংক্রান্ত প্রত্যয়নপত্র অনলাইনে দাখিল করতে হবে। একইভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত
কপি অনলাইনে দাখিল করতে হবে;
ঘ. প্রার্থীর বয়স নির্ধারণের ক্ষেত্রে ০১-০৯-২০২৬ খ্রি. তারিখ ভিত্তি তারিখ
হিসেবে গণ্য হবে। উক্ত তারিখে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে
থাকা প্রার্থীগণ আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন;
ঙ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে;
চ. নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর কর্মচারী চাকুরী প্রবিধানমালা,
১৯৯০ ও সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন
হলে তা অনুসরণ করা হবে;
ছ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি
এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী
কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://parjatan.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ
করে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: i. Online-এ আবেদনপত্র পূরণ ও
পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০টা;
ii. Online-এ আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ও সময়: ২৭ অক্টোবর ২০২৬
বিকাল ৫:০০ টা;
iii. ১ থেকে ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য প্রার্থীকে আবেদন ফি বাবদ
২০০/- (দুইশত টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকা (অফেরতযোগ্য),
মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা আবেদনের ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে (টাকা
জমা প্রদানের বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে);
iv. ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য প্রার্থীকে আবেদন ফি বাবদ ১০০/-
(একশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকা (অফেরতযোগ্য), মোট
১১২/- (একশত বার) টাকা আবেদনের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে (টাকা জমা
প্রদানের বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে);
v. এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক প্রার্থীকে
আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা
(অফেরতযোগ্য), মোট ৫৬/- (ছাপান্ন) টাকা আবেদনের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে
হবে (টাকা জমা প্রদানের বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে);
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০)
pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে
upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে;
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত
হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে
প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত
যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র
(Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে
আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি
Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি
(সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন
করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য
নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক
তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF
Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। বিশেষভাবে উল্লেখ্য,
"Online এ আবেদনের সকল অংশ পূরণ করে Submit করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া
পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না"।
এখন SMS PARJATAN
দ্বিতীয় SMS PARJATAN
চ. প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু
যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে এবং https://parjatan.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড
করা যাবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয়
যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত
নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়;
ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,
পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র
প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন
করবেন;
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি
অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
i. User ID জানা থাকলে: PARJATAN
ii. PIN Number জানা থাকলে: PARJATAN
৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:
ক. i. মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র/অভিজ্ঞতার সনদ
(প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি প্রদর্শন করতে হবে;
ii. পূরণকৃত Application Form-এর রঙ্গিন প্রিন্ট কপির সাথে সকল সনদপত্রের
সত্যায়িত কপি দাখিল করতে হবে;
iii. সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি
কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে;
iv. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
v. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল
করতে হবে;
vi. বিভাগীয় ও সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন
করতে হবে;
vii. আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান
হলে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
মূল সনদ দাখিল করতে হবে। একইভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের
প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ দাখিল করতে হবে;
খ. উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে
প্রার্থীর চারিত্রিক প্রতিবেদন সম্পাদন করা হবে।
গ. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র, জাল, মিথ্যা
ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর
প্রার্থীতা বাতিল করা হবে-এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা
বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
ঘ. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক
নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি
আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের
পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন
না:
৫. QR Code স্ক্যান-এর মাধ্যমে টেলিটক-এর https://parjatan.teletalk.com.bd বা জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করে বিজ্ঞপ্তি দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বাংলাদেশ
পর্যটন করপোরেশন-এর ওয়েবসাইট www.parjatan.gov.bd হতে জানা যাবে;
চ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ
করা যাবে। এছাড়া টেলিটক-এর জবপোর্টাল-এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk-এ মেসেজ এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে (মেইল/মেসেজ-এর subject- Organization Name:....... Post Name:
***, Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);
ছ. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই
মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।
প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা
বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার
পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট
প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে;
জ. আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে
হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী
ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য
হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়োগদানের
পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়োগ সরাসরি
বাতিল বলে গণ্য হবে, এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত
পাওয়া গেলে তাঁর দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে;
ঝ. নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত
বলে গণ্য হবে;
ঞ. নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর ওয়েবসাইটে (www.parjatan.gov.bd) পাওয়া যাবে।



