বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAEC Job Circular 2026 |পদ সংখ্যাঃ ১৩০টি | Biddabari

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ মে ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAEC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAEC Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেড থেকে  ২০তম গ্রেডের ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১৩০ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০৭ মে  ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAEC Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAEC Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১৩০টি

আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৩ টাকা।

আবেদনের বয়সসীমা: ০৭ মে  ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ০৭ মে  ২০২৬ ইং তারিখ  সকাল ১০:০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://baec.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BAEC Job Circular 2026 এর বিস্তারিত:

ক. আগ্রহী প্রার্থীগণ https://baec.teletalk.com.bd  এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭/০৫/২০২৬ খ্রি. সকাল-১০:০০টা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/০৫/২০২৬ খ্রি., বিকাল-০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

গ. Online-এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য দাখিল করা হলে বা বিজ্ঞপ্তির নির্দেশনা লঙ্ঘন পূর্বক কোনো আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টেড কপি (Applicant's Copy) পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা দিবেন।

৩. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপি-তে একটি User ID নম্বর দেয়া থাকবে। উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ উপরোক্ত ০১ নম্বর ক্রমিক হতে ০৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২০০/-(দুইশত টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/-(দুইশত তেইশ টাকা), ০৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- (একশত টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার টাকা) এবং ০৫-০৭ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/-(ছাপান্ন টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

প্রথম SMS

BAEC<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: BAEC ABCDEF

Reply: Applicant's Name, Tk- 223/112/56 will be charged as application fee. Your PIN is xxxxx. To pay fee Type BAEC<space>YES<space>PIN and send to 16222

দিতার SMS:

BAEC<space>Yes<space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: BAEC YES 123456789

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BAEC Recruitment Application for XXXXXX User ID is (ABCDEF) and Password

বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না"।

চ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী কর্তৃক এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

ছ. প্রবেশপত্র সংগ্রহের বিষয়টি https://baec.teletalk.com.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে BAEC<space>HELP<space>USER<space>User ID লিখে 16222 নম্বরে Send to করতে হবে। Example: BAEC HELP USER ABCDEF

(ii) PIN Number জানা থাকলে: BAEC<space>HELP<space>PIN<space>PIN No. লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BAEC HELP PIN 123456789

ঞ. বিজ্ঞপ্তিটি ২পত্রিকা ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd/ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ওয়েবসাইট (www.baec.gov.bd) জানা যাবে।

টেলিটকের জবপোর্টাল ট. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে অথবা যে কোন অপারেটরের ফোন থেকে ০১৫০০১২১১২১ নম্বরে কল করুন। এছাড়া alljobs.query@teletalk.com.bd এবং প্রতিষ্ঠানের ই-মেইলে যোগাযোগ করা যাবে। ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর subject এ Organization Name: "BAEC", Post Name:****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

২. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৩. অনগ্রসর নাগরিক-এর জন্য সকল গ্রেডের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/-(ছাপান্ন টাকা) জমা প্রদান করতে হবে।

*শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হয়েছে।